Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
অবশেষে অলিম্পিকের স্বর্ণ-স্বর্গে জোকোভিচ

খেলা

টিবিএস রিপোর্ট
04 August, 2024, 11:30 pm
Last modified: 17 August, 2024, 05:06 pm

Related News

  • উঠে যাচ্ছে রং, ধরছে জং; প্যারিস অলিম্পিকের পদকের মান নিয়ে বিতর্ক
  • বাংলাদেশের ইনফরমেটিক্স অলিম্পিয়াড জয়
  • প্রোগ্রামিংয়ে বাংলাদেশকে যেভাবে প্রথম সোনা এনে দিলেন দেবজ্যোতি
  • বিশ্বের দ্বিতীয় লম্বা খেলোয়াড়কে ঘুমোতে হয়েছে মেঝেতে, অবশেষে তার জন্য মিলল বিছানা
  • অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে টম ক্রুজের দুঃসাহসিক স্টান্ট জাম্প

অবশেষে অলিম্পিকের স্বর্ণ-স্বর্গে জোকোভিচ

গ্র্যান্ড স্লামে প্রথমবারের মতো জোকোভিচ শিরোপা জেতেন ২০০৮ সালে, ২১ বছর বয়সে। কিন্তু ৩০-৩৫ বছর ছাড়িয়েও অলিম্পিকে স্বর্ণ জেতা হয়নি, অবশেষে ৩৭ বছর বয়সে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এ স্বর্ণ-স্বর্গে জায়গা করে নিলেন সার্বিয়ান এই টেনিস কিংবদন্তি।
টিবিএস রিপোর্ট
04 August, 2024, 11:30 pm
Last modified: 17 August, 2024, 05:06 pm

ইতিহাসের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জোকোভিচ। ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে রজার ফেদেরার, রাফায়ের নাদালদের ছাড়িয়ে নিজেকে রেকর্ডের চূড়ায় নিয়ে গেছেন সার্বিয়ান এই টেনিস কিংবদন্তি। টেনিসের সবচেয়ে মর্যাদার আসর গ্র্যান্ড স্লামে প্রথমবারের মতো তিনি শিরোপা জেতেন ২০০৮ সালে, ২১ বছর বয়সে। কিন্তু ৩০-৩৫ ছাড়িয়েও অলিম্পিকে স্বর্ণ জেতা হয়নি, অবশেষে ৩৭ বছর বয়সে 'গ্রেটেস্ট শো অন আর্থ'-এ স্বর্ণ-স্বর্গে জায়গা করে নিলেন জোকোভিচ। 

টেনিস ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় অলিম্পিকে স্বর্ণ জিতলেন পঞ্চম চেষ্টায়। প্যারিস অলিম্পিকে ছেলেদের টেনিস এককের ফাইনালে জোকোভিচের দাপটের সামনে দাঁড়াতেই পারেননি তরুণ কার্লোস আলকারাস। রোববার রোলাঁ গাঁরোয় আলকারাসকে ৭-৬ (৩), ৭-৬ (২) গেমে হারান জোকোভিচ। অলিম্পিকে স্বর্ণ জিতে ইতিহাসের পঞ্চম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের গোল্ডেন স্ল্যাম পূর্ণ করলেন টেনিসে রেকর্ডের মালা গেঁথে আসা জোকোভিচ।

ক্যারিয়ারের শুরুর দিকে গ্র্যান্ড স্ল্যাম জেতার পর জোকোভিচের চোখে আনন্দাশ্রু দেখা গেছে। ফাইনালে লড়াইয়ের ঝাঁঝের ওপরও নির্ভর করেছে উদযাপন, কঠিন লড়াই শেষেও তার চোখের কোণে পানি জমেছে। অলিম্পিক জয়ের পরও আবেগাপ্লুত জোকোভিচকে দেখা গেল। আরাধ্য সাফল্য নিশ্চিত হতেই হাঁটু গেড়ে বসে পড়েন, তার চোখ বেয়ে পড়তে থাকে আনন্দের অশ্রু। পরে নিজের কন্যা সন্তানকে কোলে নিয়েও কাঁদতে থাকেন জোকোভিচ। 

অলিম্পিক টেনিসের পুরুষ এককের ফাইনালে ওঠা জোকোভিচ ও আলকারাসের পথচলা ছিল দুর্বার। ফাইনালে ওঠার পথে কোনো পর্যায়ে দুজনের কেউ-ই একটি সেটও হারেননি। দুজনই শাসন জারি রেখে সামনে এগোলেও ফাইনালে অবশ্য পরিষ্কারভাবে ফেবারিট ছিলেন আলকারাস। গত মাসেই উইম্বলনের ফাইনালে জোকোভিচকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেন স্পেনের এই টেনিস সেনসেশন। এর আগে আলেকজান্ডার জেভেরেভকে হারিয়ে ফরাসি ওপেনও জেতেন আলকারাজ। সব মিলিয়ে তাকেই ফেবারিট মনে করা হচ্ছিল। 

কিন্তু ফাইনালে দেখা মেল অন্য এক জোকোভিচের, তরুণ আর নিজের সেরা সময়ের মতো করে দুর্বার হয়ে ওঠেন তিনি। দুর্দান্ত সব সার্ভের সঙ্গে অপ্রতিরোধ্য পারফরম্যান্সে আলকারাসকে হারিয়ে জিতে নেন স্বপ্নের অলিম্পিক স্বর্ণ। এর আগে চারবার অলিম্পিকে খেলে জোকোভিচের সেরা সাফল্য ছিল ব্রোঞ্জ পদক জয়, সেটাও ২০০৮ সালে। এরপর তিনবার বিদায় নেন সেমি-ফাইনাল থেকে। অবশেষে দীর্ঘ অপেক্ষা ফুরিয়ে পূর্ণতা দিলেন নিজের ঝলমলে ক্যারিয়ারকে।    

Related Topics

টপ নিউজ

নোভাক জোকোভিচ / অলিম্পিক গেমস / প্যারিস অলিম্পিক / স্বর্ণপদক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • উঠে যাচ্ছে রং, ধরছে জং; প্যারিস অলিম্পিকের পদকের মান নিয়ে বিতর্ক
  • বাংলাদেশের ইনফরমেটিক্স অলিম্পিয়াড জয়
  • প্রোগ্রামিংয়ে বাংলাদেশকে যেভাবে প্রথম সোনা এনে দিলেন দেবজ্যোতি
  • বিশ্বের দ্বিতীয় লম্বা খেলোয়াড়কে ঘুমোতে হয়েছে মেঝেতে, অবশেষে তার জন্য মিলল বিছানা
  • অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে টম ক্রুজের দুঃসাহসিক স্টান্ট জাম্প

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net