Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
আগামী বিশ্বকাপ শুরুর তারিখ, ভেন্যু চূড়ান্ত

খেলা

টিবিএস ডেস্ক
16 November, 2021, 05:30 pm
Last modified: 16 November, 2021, 05:39 pm

Related News

  • অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এল রহস্যময় ৬ ধাতব গোলক; কী সেগুলো?
  • ১২২.৪ ডেসিবল তীব্রতা, উড্ডয়নরত বিমানের মতো শব্দ: বিশ্বের সবচেয়ে জোরে চিৎকারের রেকর্ড গড়লেন তিনি
  • বার্ড ফ্লুতে অস্ট্রেলিয়ার দুর্গম দ্বীপে ১৩ হাজারের বেশি সিল শাবকের মৃত্যু
  • প্রতি হেক্টরে হাজার হাজার ইঁদুর, নষ্ট করছে ফসল, হানা দিচ্ছে বাড়িতে: নাজেহাল অস্ট্রেলিয়ার কৃষকেরা
  • ব্র্যান্ড ‘টক্সিক’ হয়ে উঠেছে, তাই অস্ট্রেলিয়ার প্রথম ট্রাম্প টাওয়ার নির্মাণের পরিকল্পনা বাতিল

আগামী বিশ্বকাপ শুরুর তারিখ, ভেন্যু চূড়ান্ত

অস্ট্রেলিয়ার সাতটি শহরে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেমি-ফাইনালের ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড এবং অ্যাডিলেড ওভালকে। ফাইনাল হবে বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।
টিবিএস ডেস্ক
16 November, 2021, 05:30 pm
Last modified: 16 November, 2021, 05:39 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের পর্দা নেমেছে ১৪ নভেম্বর। এর পরদিনই জানা গেল ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু-শেষের তারিখ। চূড়ান্ত করা হয়েছে বিশ্বকাপের ভেন্যুগুলোও। ১৫ নভেম্বর সভায় বসেছিল আইসিসি। এ সভাতেই আগামী বিশ্বকাপ শুরুর দিনক্ষণ, ভেন্যু চূড়ান্ত করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। 

এবারের বিশ্বকাপ ছিল ৪৫ ম্যাচের। ২০২২ অস্ট্রেলিয়া বিশ্বকাপেও আয়োজিত হবে সমান সংখ্যক ম্যাচ। ম্যাচ আয়োজনের জন্য অস্ট্রেলিয়ার সাতটি ভেন্যু চূড়ান্ত করেছে আইসিসি। ১৬ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের পর্দা উঠবে। ১৩ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।

অস্ট্রেলিয়ার সাতটি শহরে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শহরগুলো হলো- অ্যাডিলেড, ব্রিসবেন, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ এবং সিডনি। সেমি-ফাইনালের ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড এবং অ্যাডিলেড ওভালকে। ফাইনাল হবে বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।

২০২২ সালের জানুয়ারিতে ঘোষণা করা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি। তখনই জানা যাবে কোন দল কোনো গ্রুপে খেলবে। তখন থেকে শুরু হবে টিকিট বিক্রি। 

এবারের বিশ্বকাপে সুপার টুয়েলভে খেলা সব দল আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে। এদের মধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান সরাসরি খেলবে সুপার টুয়েলভে। 

ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নামিবিয়া ও স্কটল্যান্ড খেলবে প্রথম রাউন্ডে। এই চার দলের সঙ্গে প্রথম রাউন্ডে খেলবে বাছাই পেরিয়ে আসা চার দল। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ওমান এবং জুন-জুলাইয়ে জিম্বাবুয়েতে বিশ্বকাপের বাছাই পর্বের খেলা অনুষ্ঠিত হবে।

২০২০ সালের নভেম্বর-ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্ট বিশ্বকাপ আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে তা দুই বছর পিছিয়ে দেওয়া হয়। 

Related Topics

টপ নিউজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ / অস্ট্রেলিয়া / আয়োজক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
    ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • ছবি: রয়টার্স
    ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান
  • চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
    ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

Related News

  • অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এল রহস্যময় ৬ ধাতব গোলক; কী সেগুলো?
  • ১২২.৪ ডেসিবল তীব্রতা, উড্ডয়নরত বিমানের মতো শব্দ: বিশ্বের সবচেয়ে জোরে চিৎকারের রেকর্ড গড়লেন তিনি
  • বার্ড ফ্লুতে অস্ট্রেলিয়ার দুর্গম দ্বীপে ১৩ হাজারের বেশি সিল শাবকের মৃত্যু
  • প্রতি হেক্টরে হাজার হাজার ইঁদুর, নষ্ট করছে ফসল, হানা দিচ্ছে বাড়িতে: নাজেহাল অস্ট্রেলিয়ার কৃষকেরা
  • ব্র্যান্ড ‘টক্সিক’ হয়ে উঠেছে, তাই অস্ট্রেলিয়ার প্রথম ট্রাম্প টাওয়ার নির্মাণের পরিকল্পনা বাতিল

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

6
চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
ফিচার

ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net