Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
আইসিসির মে মাসের সেরার দৌড়ে মুশফিক

খেলা

টিবিএস ডেস্ক
08 June, 2021, 03:10 pm
Last modified: 08 June, 2021, 03:33 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

আইসিসির মে মাসের সেরার দৌড়ে মুশফিক

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে রানের ফোয়ারা বইয়ে দিয়েছিলেন মুশফিকুর রহিম। দারুণ এই ব্যাটিংয়ের স্বীকৃতি হিসেবে সেরার লড়াইয়ে উঠেছে তার নাম।
টিবিএস ডেস্ক
08 June, 2021, 03:10 pm
Last modified: 08 June, 2021, 03:33 pm
শ্রীলঙ্কার বিপক্ষে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন মুশফিক। ছবি: সালাহউদ্দিন আহমেদ, টিবিএস

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে রানের ফোয়ারা বইয়ে দিয়েছিলেন মুশফিকুর রহিম। দারুণ এই ব্যাটিংয়ের স্বীকৃতি হিসেবে সেরার লড়াইয়ে উঠেছে তার নাম। আইসিসির মে মাসের 'আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ'- এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান।  

গত জানুয়ারি থেকে চালু হওয়ার এই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় মুশফিকের সঙ্গে আছেন পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলঙ্কার তরুণ স্পিনার প্রভিন জয়াবিক্রমা। 

ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং ভরসাই ছিলেন মুশফিক। উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের ব্যাটেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ তৈরি করে বাংলাদেশ। 

মিরপুরে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৪ রানের ইনিংস খেলেন মুশফিক। দ্বিতীয় ওয়ানডেতে তার ব্যাট হয়ে ওঠে আরও ধারালো। তার ১২৫ রানের অসাধারণ ইনিংসে ভর করে দ্বিতীয় ওয়ানডে জিতে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।

তৃতীয় ওয়ানডেতে হাসেনি মুশফিকের ব্যাট। ২৮ রান করে আউট হয়ে যান অভিজ্ঞ এই ব্যাটসম্যান। মুশফিকের অনুজ্জ্বল দিনে বাংলাদেশও ম্যাচ জিততে পারেনি। ৯৭ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। তিন ম্যাচে ২৩৭ রান করা মুশফিক জেতেন সিরিজ সেরার পুরস্কার। 

প্রভিন জয়াবিক্রমা তার অভিষক টেস্টের পারফরম্যান্সের কারণে সেরার তালিকায় জায়গা পেয়েছেন। শ্রীলঙ্কার তরুণ বাঁহাতি এই স্পিনার বাংলাদেশকে একাই পথ ভুলিয়ে দিয়েছিলেন। তার স্পিন ঘূর্ণিতে দিক হারিয়েই দ্বিতীয় টেস্ট হেরেছিল বাংলাদেশ। ওই ম্যাচে ১১টি (প্রথম ইনিংসে ৬ ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট) নেন ২২ বছর বয়সী জয়াবিক্রমা। 

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে বল হাতে আলো ছড়িয়ে সেরার তালিকায় জায়গা করে নিয়েছেন হাসান আলী। পাকিস্তানের ডানহাতি এই পেসার প্রথম টেস্টে ৯টি উইকেট (প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট) নেন। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তার শিকার ছিল ৫ উইকেট।

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ছবি: সংগৃহীত
    বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
    রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

5
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

6
‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
ফিচার

রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net