Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
আইপিএল স্থগিতে মোটা অঙ্কের ক্ষতির মুখে বিসিসিআই

খেলা

টিবিএস ডেস্ক
05 May, 2021, 03:35 pm
Last modified: 05 May, 2021, 03:45 pm

Related News

  • সড়ক দুর্ঘটনা: বছরে আর্থিক ক্ষতি ৬০ হাজার কোটি টাকা
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নারাজ বাংলাদেশ, আইসিসির সঙ্গে বৈঠক অমীমাংসিত
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট
  • মোস্তাফিজকে কেকেআর থেকে বাদ দিতে নির্দেশ দিল বিসিসিআই
  • বিক্রি বাড়লেও এপ্রিল-সেপ্টেম্বরে বাটার ক্ষতি ২৪ কোটি টাকা

আইপিএল স্থগিতে মোটা অঙ্কের ক্ষতির মুখে বিসিসিআই

আইপিএল মানেই অর্থের ঝনঝনানি। কাড়ি কাড়ি টাকা দিয়ে দেশি-বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিগুলো। ঘরোয়া টি-টোয়েন্টির জমজমাট এই আসর থেকে বিপুল অর্থ আয় হয় বিসিসিআইয়ের। কিন্তু আইপিএল স্থগিত হওয়ায় এবার বড় অঙ্কে অর্থগচ্ছা যাবে তাদের।
টিবিএস ডেস্ক
05 May, 2021, 03:35 pm
Last modified: 05 May, 2021, 03:45 pm
বিসিসিআইয়ের সচিব জয় শাহর সঙ্গে সভাপতি সৌরভ গাঙ্গুলি (বামে)। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই অর্থের ঝনঝনানি। কাড়ি কাড়ি টাকা দিয়ে দেশি-বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিগুলো। কেবল ক্রিকেটারদেরই নয়, ঘরোয়া টি-টোয়েন্টির জমজমাট এই আসর থেকে বিপুল অর্থ আয় হয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই)। 

করোনার প্রকোপের মাঝেই আয়োজন করা এবারের আইপিএল থেকেও বড় অঙ্কের আয় হতো বিসিসিআইয়ের। এবারের আসর থেকে ৪ হাজার কোটি রুপি আয় হওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির। কিন্তু মাঝপথে আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় বিসিসিআইয়ের আয় অর্ধেকে নেমে আসতে পারে, হাতছাড়া হতে পারে মোটা অঙ্কের অর্থ। 

এই অর্থশঙ্কার কথা জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা। নাম না প্রকাশ করার শর্তে তিনি বলেছেন, 'মাঝপথে টুর্নামেন্ট স্থগিত হওয়ায় দুই-আড়াই হাজার কোটি রুপির মতো অর্থ ক্ষতি হবে আমাদের। আরও নির্দিষ্ট করে বলতে বললে, আমার মনে হয়, ২ হাজার ২০০ কোটি রুপির মতো হবে। সত্যিকারের ক্ষতি আরও বেশি হতে পারে। আপাতত এই অঙ্ক নিশ্চিত হওয়া যাচ্ছে।'

এবারের আইপিএল ৫২ দিনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, ম্যাচ ৬০টি। কিন্তু স্থগিতের আগে ২৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাকি ৩১টি ম্যাচ না হওয়ায় সম্প্রচার স্বত্ব থেকে সবচেয়ে বড় অঙ্কের অর্থ হাতছাড়া হবে বিসিসিআইয়ের। ৫ বছরের জন্য স্টার ইন্ডিয়ার সঙ্গে সাড়ে ১৬ হাজার কোটি রুপির চুক্তি আছে বিসিসিআইয়ের। প্রতি মৌসুমে যা দাঁড়ায় ৩ হাজার ২৭০ কোটি রুপির মতো।

আইপিএলের প্রতিটি ম্যাচের জন্য স্টার ইন্ডিয়া দিচ্ছে প্রায় সাড়ে ৫৪ কোটি রুপি। ২৯ ম্যাচেই এবারের আসর শেষ হয়ে গেলে অর্থের পরিমাণ কমে আসবে অনেক। ম্যাচগুলো না হলে স্টার ইন্ডিয়া বিসিসিআইকে দেবে ১ হাজার ৫৮০ কোটি রুপি। এখানেই বিসিসিআইয়ের গচ্ছা যাবে ১ হাজার ৭০০ কোটি রুপি।

আইপিএলের টাইটেল স্পন্সর ভিভোর সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি ৪৪০ কোটি রুপির। এটিও অর্ধেকে নেমে আসবে। সহযোগী অন্যান্য স্পন্সরদের কাছ থেকে প্রাপ্য ১২০ কোটি রুপিও একইভাবে অর্ধেকে নেমে আসবে। এর বাইরেও কিছু আয় হওয়ার কথা ছিল। সব মিলিয়ে দুই-আড়াই হাজার কোটি রুপি হাতছাড়া হতে পারে বিসিসিআইয়ের। 

যদিও এখনই হাল ছাড়ছে না বিসিসিআই। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আইপিএলর বাকি ম্যাচ আয়োজনে পরিকল্পনা সাজিয়ে যাচ্ছে তারা। এ নিয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, 'বিশ্বকাপের পর অক্টোবর-নভেম্বরে আইপিএলের বাকি ম্যাচগুলো করা যায় কিনা, ভেবে দেখছি আমরা। সবকিছু ঠিকঠাক এগোলে, আমরা বিশ্বকাপ ও আইপিএলের বাকি ম্যাচ, সব ভারতেই আয়োজন করতে চাই।'

Related Topics

টপ নিউজ

আইপিএল ২০২১ / বিসিসিআই / আর্থিক ক্ষতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • সড়ক দুর্ঘটনা: বছরে আর্থিক ক্ষতি ৬০ হাজার কোটি টাকা
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নারাজ বাংলাদেশ, আইসিসির সঙ্গে বৈঠক অমীমাংসিত
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট
  • মোস্তাফিজকে কেকেআর থেকে বাদ দিতে নির্দেশ দিল বিসিসিআই
  • বিক্রি বাড়লেও এপ্রিল-সেপ্টেম্বরে বাটার ক্ষতি ২৪ কোটি টাকা

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net