Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
অস্ত্রোপচার লাগবে মুমিনুলের আঙুলে

খেলা

টিবিএস রিপোর্ট
30 November, 2020, 04:50 pm
Last modified: 30 November, 2020, 04:53 pm

Related News

  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • ভারতের এই শিশুটিকে যেভাবে অনলাইনে ক্রিকেট তারকা বানালেন শচীন টেন্ডুলকার
  • ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে শান্তকে পাচ্ছে না বাংলাদেশ
  • আঙুলের চোটে ছিটকে গেলেন মুশফিক

অস্ত্রোপচার লাগবে মুমিনুলের আঙুলে

এক্সরেতে মুমিনুলের আঙুলে চিড় ধরা পড়েছে। চার সপ্তাহের আগে মাঠে ফেরার সুযোগ নেই বাঁহাতি এই ব্যাটসম্যানের। শুধু তাই নয়, মুমিনুলের আঙুলে অস্ত্রোপচার লাগবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসকে দেবাশীষ চৌধুরী। 
টিবিএস রিপোর্ট
30 November, 2020, 04:50 pm
Last modified: 30 November, 2020, 04:53 pm

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে। বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেও সেভাবে রানে ফেরা হয়নি মুমিনুল হকের। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ তার জন্য হতে পারতো সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেকে প্রমাণের আসর। কিন্তু বাংলাদেশের টেস্ট অধিনায়ক টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন। 

গত শনিবার জেমকন খুলনার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলা মুমিনুল। এক্সরেতে চিড় ধরা পড়েছে তার আঙুলে। চার সপ্তাহের আগে মাঠে ফেরার সুযোগ নেই বাঁহাতি এই ব্যাটসম্যানের। শুধু তাই নয়, মুমিনুলের আঙুলে অস্ত্রোপচার লাগবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসকে দেবাশীষ চৌধুরী। 

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিসিবির প্রধান চিকিৎসক বলেছেন, 'ওর আঙুলে অস্ত্রোপচার লাগবে মনে হচ্ছে। দেশে নাকি দেশের বাইরে, এটা আমি এখনই নিশ্চিত করে বলতে পারব না। এখন বিদেশে পাঠানো সহজ নয়। তবে অস্ত্রোপচারটা তাড়াতাড়ি করানো ভাল। বিদেশে পাঠাতে ভিসার ব্যাপার আছে, কোয়ারেন্টিনের ব্যাপার আছে। তো এটা নিয়েই কথা বলছি।'

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মুমিনুলের আর খেলা হবে না, এমনকি জানুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও তার খেলা নিয়ে শঙ্কা জেগেছে। যদিও দেবাশীষ চৌধুরী এখনই এ নিয়ে মন্তব্য করতে চান না। তিনি বলেন, 'মুমিনুল এই টুর্নামেন্ট খেলতে পারছে না, এটা নিশ্চিত। ওয়েস্ট ইন্ডিজের ব্যাপারে এতো তাড়াতাড়ি মন্তব্য করা ঠিক হবে না।'

শনিবার খুলনাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় মুমিনুলদের দল। খুলনার ইনিংসের শেষ ওভারে (১৮তম ওভার) বোলিং করছিলেন মুস্তাফিজ। এ সময় ফিল্ডিং করতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান মুমিনুল। চোট নিয়ে ব্যাটিং করলেও পরদিন বিসিবির প্রধান চিকিৎসকের শরণাপন্ন হন মুমিনুল। দেবাশীষ চৌধুরী তাকে জানান, চার সপ্তাহের আগে মাঠে নামার কোনো সুযোগ নেই তার।

Related Topics

টপ নিউজ

মুমিনুল হক / ইনজুরি / ক্রিকেটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • ভারতের এই শিশুটিকে যেভাবে অনলাইনে ক্রিকেট তারকা বানালেন শচীন টেন্ডুলকার
  • ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে শান্তকে পাচ্ছে না বাংলাদেশ
  • আঙুলের চোটে ছিটকে গেলেন মুশফিক

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net