Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
অবশেষে সাকিবের ব্যাটে রান

খেলা

টিবিএস রিপোর্ট
16 January, 2021, 04:10 pm
Last modified: 16 January, 2021, 06:49 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

অবশেষে সাকিবের ব্যাটে রান

অবশেষে খারাপ সময়কে কিছুটা পেছনে ঢেললেন সাকিব আল হাসান। বিকেএসপিতে দ্বিতীয় অনুশীলন ম্যাচে রানের দেখা পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
টিবিএস রিপোর্ট
16 January, 2021, 04:10 pm
Last modified: 16 January, 2021, 06:49 pm

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরছেন বেশ কিছুদিন হয়। একটি টুর্নামেন্টও খেলে ফেলেছেন সাকিব আল হাসান। কিন্তু ফেরার পর্বটা ভালো হয়নি, পুরো টুর্নামেন্টজুড়ে চেষ্টা করেও চেনা ছন্দে ফেরা হয়নি বাঁহাতি এই অলরাউন্ডারের। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ৯ ম্যাচে মাত্র ১২.২২ গড়ে ১১০ রান করেন অভিজ্ঞ এই ক্রিকেটার, সর্বোচ্চ ছিল ২৮ রানের ইনিংস।

নিজেকে ফিরে পেতে দলীয় অনুশীলনে যেকোনো সময়ের চেয়ে বেশি সময় কাটানো সাকিব নিজেদের মধ্যকার প্রথম অনুশীলন ম্যাচেও ছিলেন অনুজ্জ্বল। ২৩ বলে ৯ রান করে আউট হন তিনি। বলে হাতে ছিলেন উইকেটশূন্য। অবশেষে খারাপ সময়কে কিছুটা পেছনে ঢেললেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। শনিবার বিকেএসপিতে দ্বিতীয় অনুশীলন ম্যাচে রানের দেখা পেয়েছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে দ্বিতীয় অনুশীলন ম্যাচে ৫২ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। বলের হিসাব কষলে অবশ্য সাকিবের এই ইনিংসকে বাহবা দেওয়ার সুযোগ নেই। ৫২ রান করতে সাকিব খরচা করেছেন ৮২ বল। মেরেছেন একটি চার ও একটি ছক্কা। এমন ইনিংস সাকিবের স্বভাববিরুদ্ধই বলা যায়।

অবশ্য সাকিব হয়তো বলের দিকে তাকিয়ে কপালে চিন্তার ভাঁজ ফেলছেন না। কারণ দীর্ঘ সময় ক্রিকেট থেকে দূরে থাকায় ব্যাটে মরিচা পড়েছে, সেটা দূর করাতেই আপাতত নজর তার। সেদিক থেকে এই হাফ সেঞ্চুরিটা সাকিবকে নিশ্চয়ই সাহস যোগাবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার লড়াইয়ে। 

সাকিবের রানে ফেরার দিনে মাহমুদউল্লাহ একাদশের ব্যাটিং অনুশীলন ভালোই হয়েছে। ৪৫ ওভারে ৭ উইকেটে ২২৩ রান তোলে তারা। এর মধ্যে সাকিবের ৫২ রান সর্বোচ্চ ব্যক্তিগত। হাফ সেঞ্চুরি করেছেন নাঈম শেখও। বাঁহাতি এই ওপেনার ৬৮ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫০ রান করেন। এ ছাড়া ইয়াসির আলী ২৪, মুশফিকুর রহিম ২৫, মোসাদ্দেক হোসেন সৈকত ৩১, মেহেদী হাসান মিরাজ ১১, তাইজুল ইসলাম ৪ ও হাসান মাহমুদ ২ রান করেন। 

তামিম একাদশের হয়ে বল হাতে স্পিন ভেল্কি দেখিয়েছেন মাহেদী হাসান। ডানহাতি এই অফ স্পিনার ৯ ওভারে ৩১ রান খরচায় ২টি উইকেট নেন। মোহাম্মদ সাইফউদ্দিন ২ উইকেট নিলেও বেশ খরুচে ছিলেন, ৯ ওভারে ৬২ রান দেন তিনি। একটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও নাসুম আহমেদ। আফিফ হোসেন ধ্রুব উইকেটশূন্য থেকে গেছেন।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বিশ্বসেরা অলরাউন্ডার / অনুশীলন ম্যাচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net