Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
আগস্টে চালু হবে মালয়েশিয়ার শ্রম বাজার: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

অনলাইন ডেস্ক
08 July, 2019, 02:40 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • স্পেনের নতুন গণ-বৈধকরণ কর্মসূচিতে আবেদন করতে অভিবাসীদের ভিড়
  • যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিসহ বিভিন্ন অভিবাসীদের সমকামী সেজে থাকার পরামর্শ আইনজীবীদের, বিবিসির অনুসন্ধান
  • বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীকে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে স্পেন
  • বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খোলার আশা
  • মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগস্টে চালু হবে মালয়েশিয়ার শ্রম বাজার: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
08 July, 2019, 02:40 pm
Last modified: 25 August, 2019, 04:23 am
ছবি : সংগৃহীত

বাংলাদেশি শ্রমিকদের জন্য আগামী মাসে আবার খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার। রোববার (৭ জুলাই)  রাতে রাজধানীর রমনায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আব্দুল্লাহ দুদেশের স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা বলেন। যাতে প্রাধান্য পায় জনশক্তি এবং রোহিঙ্গা ইস্যু। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ডিসেম্বর থেকে মালয়েশিয়া নতুন করে জনশক্তি নিচ্ছে না। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা সমন্বিত সমঝোতা তৈরি করছেন। প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এতে নেতৃত্ব দিচ্ছেন। আগামীতে কীভাবে জনশক্তি নেবেন তা ঠিক করছেন। তিনি আশা করছেন, আগস্ট থেকে দরজা আবার খুলে যাবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধান বিশেষ স্থান পেয়েছে। তিনি বলেন, এ বছরের শেষ দিকে বা আগামী বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসতে পারেন। এ বছরের শেষ দিকে বাংলাদেশে একটি ইভেন্ট আছে। আগামী বছর এলে মাহাথির যেন ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে আসেন, সে ব্যাপারে মালয়েশিয়াকে বাংলাদেশ অনুরোধ করেছে।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গারা যাতে প্রাপ্য সম্মান এবং নিরাপত্তার সাথে নিজ দেশে ফিরে যেতে পারে সেটি মালয়েশিয়াও চায়। এজন্য মিয়ানমারকে চাপ দেয়ার কথাও জানান তিনি। 

উল্লেখ্য, মালয়েশিয়া ২০০৯ সালে বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ করে দেয়। ২০১২ সালের নভেম্বরে সরকারিভাবে কর্মী পাঠাতে দুই দেশ চুক্তি করে। এরপর মালয়েশিয়া পাঁচ বছরে পাঁঁচ লাখ লোক নেয়ার আশ্বাস দিলেও আড়াই বছরে আট হাজার কর্মী যায়। পরবর্তী সময়ে ২০১৬ সালে জিটুজি সমঝোতায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর চুক্তি হয়। ২০১৭ সালে দেশটিতে ৯৯ হাজার ৭৮৭ জন বাংলাদেশী শ্রমিক যান। আর ২০১৮ সালের আগস্ট পর্যন্ত ১০ রিক্রুটিং এজেন্সি পাঠিয়েছে ১ লাখ ২৫ হাজার ৮১৯ জন শ্রমিক। রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে গত ১৪ আগস্ট এক বিশেষ কমিটির বৈঠকে জিটুপি প্লাস থেকে বাংলাদেশকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেন দেশটির প্রধানমন্ত্রী।

Related Topics

অভিবাসী / প্রবাসী শ্রমিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • স্পেনের নতুন গণ-বৈধকরণ কর্মসূচিতে আবেদন করতে অভিবাসীদের ভিড়
  • যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিসহ বিভিন্ন অভিবাসীদের সমকামী সেজে থাকার পরামর্শ আইনজীবীদের, বিবিসির অনুসন্ধান
  • বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীকে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে স্পেন
  • বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খোলার আশা
  • মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net