Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 March, 2026, 06:45 pm
Last modified: 23 March, 2026, 06:58 pm

Related News

  • ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত
  • তুরস্কের প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ইলদিরিমহান সম্পর্কে যা জানা গেল; কেন এটি গুরুত্বপূর্ণ?
  • ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 
  • মধ্যপ্রাচ্যে জ্বালানি সংকট চরমে, বিশ্বজুড়ে বাড়ছে কয়লার চাহিদা
  • যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া প্রস্তাব আমার ‘পছন্দ হয়নি’, সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তিনি বলেন, যারা জীবনের ঝুঁকিতে রয়েছেন, তাদের সরকারি খরচে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।
টিবিএস রিপোর্ট
23 March, 2026, 06:45 pm
Last modified: 23 March, 2026, 06:58 pm
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: টিবিএস

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, যারা জীবনের ঝুঁকিতে রয়েছেন, তাদের সরকারি খরচে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে তা নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর এবং আমাদের সরকারের টপ প্রায়োরিটি হচ্ছে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা। আমাদের মিশনগুলো প্রবাসীদের নিরাপত্তার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।'

তিনি আরও জানান, প্রবাসীরা যেন তাদের কর্মস্থলে নিরাপদে থাকতে পারেন, সে বিষয়ে মিশনগুলো সার্বক্ষণিক খবর রাখছে। তবে সবাই এই মুহূর্তে দেশে ফিরতে চাচ্ছেন না।

প্রতিমন্ত্রী বলেন, 'অনেকে সেখানে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। যারা ফিরতে চান, সেটি নির্ভর করছে ওই দেশের যুদ্ধের পরিস্থিতির ওপর। তবে যাদের জীবনের ঝুঁকি আছে এবং যারা ফিরতে ইচ্ছুক, যতগুলো ফ্লাইটই লাগুক, আমরা তাদের সরকারি খরচে চার্টার্ড ফ্লাইটে ফিরিয়ে আনবো।'

সরকারের সমন্বিত উদ্যোগের কথা উল্লেখ করে শামা ওবায়েদ জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সিভিল অ্যাভিয়েশন এবং আইএলওর সমন্বয়ে ইতিমধ্যে ১৮৬ জন প্রবাসীকে ঈদের আগের দিন রাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ কাজে সেখানে অবস্থানরত বাংলাদেশিরাও সহযোগিতা করেছেন।

এদিকে, বিচারিক আদালতে সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'গত ১৭ বছর ধরে মানবাধিকার লঙ্ঘন, গুম-খুনসহ নানা অপরাধে যারা বিচারের মুখোমুখি হয়েছেন এবং যাদের সাজা হয়েছে, সেইসব ব্যক্তিকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের জন্য বিএনপি সরকার সবসময় সচেষ্ট আছে।'
 
Related Topics

টপ নিউজ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী / শামা ওবায়েদ / মধ্যপ্রাচ্য / অভিবাসী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • ফাইল ছবি/সংগৃহীত
    সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • ছবি: পিএমও
    একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
    নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়
  • ফাইল ছবি
    মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত
  • তুরস্কের প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ইলদিরিমহান সম্পর্কে যা জানা গেল; কেন এটি গুরুত্বপূর্ণ?
  • ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 
  • মধ্যপ্রাচ্যে জ্বালানি সংকট চরমে, বিশ্বজুড়ে বাড়ছে কয়লার চাহিদা
  • যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া প্রস্তাব আমার ‘পছন্দ হয়নি’, সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত

3
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

4
ছবি: পিএমও
বাংলাদেশ

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

5
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়

6
ফাইল ছবি
অর্থনীতি

মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net