Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 31, 2026
আর মাত্র দু'বছর পর মারা যাবেন

ইজেল

গৌতম মিত্র
05 December, 2020, 12:25 am
Last modified: 05 December, 2020, 12:27 am

Related News

  • রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ দেশকে স্বৈরাচারমুক্ত করেছে: চিফ হুইপ 
  • রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক
  • শিলাইদহ কুঠিবাড়িকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: সংস্কৃতিমন্ত্রী
  • রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • জাকসু নির্বাচন: ভোট চলাকালে রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে ছাত্রদল নেতা আটক

আর মাত্র দু'বছর পর মারা যাবেন

কী আশ্চর্য! আটাত্তর বছর বয়সের প্রথম গানটি, 'আমার যেতে সরে না মন'! অকারণে ফিরে আসবার কথা যে গানে বলবেন। আর বলবেন বলেই দ্বিতীয় গান, 'আমি রাখব গেঁথে তারে রক্তমণির হারে'।
গৌতম মিত্র
05 December, 2020, 12:25 am
Last modified: 05 December, 2020, 12:27 am

শেষ দু' বছরে গান লিখবেন মাত্র ৯ টি অথচ আটাত্তর বছর বয়সে পৌঁছে এক বছরেই গান লিখছেন ৪৫টি।

একটি বছর জুড়ে যে এর অধিক গান কখনও লেখেননি এমন অবশ্য নয়। আটচল্লিশ বছর বয়সে লেখা গানের সংখ্যাই তো ৭৫। হয়তো আরও আছে। কিন্তু প্রশ্ন হল কী এমন তাড়না যে জীবনের শেষ প্রান্তে পৌঁছে এত গান লিখে যেতে হল। আর কীসব গান!

রবীন্দ্রনাথের জীবনে এইটি সেই সময় যখন তাঁর মনে হচ্ছে 'পথের নাগাল পাচ্ছি না'।

'শ্যামা'র গানগুলি আগের বছর লেখা হয়ে গেছে। এই পর্বে 'ডাকঘর'-এ যোগ করবার জন্য ৭টি গান লিখবেন। পাঁচটি কবিতার বই প্রকাশ পাবে আগামী দু'বছরে। 'নবজাতক', 'সানাই', 'জন্মদিনে', 'ছড়া' ও 'শেষলেখা'। নাটক ও উপন্যাস নেই। গল্প সংকলন বলতে 'তিনসঙ্গী' ও 'গল্পসল্প'। প্রবন্ধ বলতে ভাষণ 'সভ্যতার সংকট' ও  'আশ্রমের রূপ ও বিকাশ'। তাছাড়া আত্মজীবনী 'ছেলেবেলা' ও ভ্রমণকাহিনি 'পথের সঞ্চয়'।

তো এমন যখন নিভে আসবার সময় তখন গানে এরকম হঠাৎ জ্বলে ওঠবার কারণ কি! আর কী গানই বা লিখছেন!

কী আশ্চর্য! আটাত্তর বছর বয়সের প্রথম গানটি, 'আমার যেতে সরে না মন'!

অকারণে ফিরে আসবার কথা যে গানে বলবেন। আর বলবেন বলেই দ্বিতীয় গান, 'আমি রাখব গেঁথে তারে রক্তমণির হারে'।

এই বছরের সবচাইতে উচ্চাকাঙ্ক্ষী গানটি বুঝি 'প্রেম এসেছিল নিঃশব্দ চরণে'!

কেন? সারাজীবন যে প্রেমের জন্য এতটা পথ তিনি হেঁটেছেন সেই প্রেমকে তাঁরা মনে হবে 'রক্তিম মরীচিকা'!

'আসা-যাওয়া' নামে কবিতাটি যখন লেখা হয় ২৮ মার্চ ১৯৪০-এ তখন তাতে ছিল 'ভালোবাসা এসেছিল এমন সে নিঃশব্দ চরণে' আর গানে এসে হয়ে গেল 'প্রেম এসেছিল নিঃশব্দ চরণে'।

ভালোবাসা থেকে প্রেমেই তো পৌঁছাতে চায় মানুষ! 'egoism' (আত্মকেন্দ্রিকতা) থেকে 'altruism' (পরার্থপরতা)-য়।

'বাহির হলেম আমি আপন ভিতর হতে'। এটিও আটাত্তর বছরেই লেখা। তাই কবিতার 'একটি রক্তিম মরীচিকা' গানে হয়ে যায় শুধুই 'রক্তিম মরীচিকা'! সবিশেষ থাকে না।

মানুষ অত ভেবেচিন্তে নিশ্চয় লেখে না কিন্তু লিখনের ভিতরের না-লেখার ছাপ দুটো শব্দের বা দুটো পংক্তির অন্তর্বর্তী শূন্যতায় ধরা থাকে। দেরিদা যেমন প্লেটো নিয়ে আলোচনায় প্লেটো যা বলেছেন তার মধ্যে প্লেটো যা বলেননি অথচ বলতে চেয়েছেন তা আবিষ্কার করে আমাদের বিস্মিত করেছেন। আসলে লেখা মানে তো অন্ধকারকে খুঁড়ে আলো ফোটানোর খেলা। যে যত বড়ো লেখক তার মধ্যে এই খেলাটার বাঁক, গতি ও ট্যানজেন তত তীব্র!

আর কি লিখছেন রবীন্দ্রনাথ? লিখছেন হারিয়ে যাওয়া বাঁশির কথা, স্বপ্নের অতিথির কথা, বনগন্ধ ঘুমের কথা, গন্ধের পথের কথা।

কী ওলটপালট সবকিছু! আমরা শিহরিত হই! এসে কীভাবে না আসবার কথা জানানো যায়! পলাতকা ছায়ার মধ্যে তো কোয়ান্টাম ম্যাকানিক্সের গূঢ় তত্ত্ব লুকিয়ে আছে। রৌদ্রছায়া ও সিক্তসমীর তো না-দেখার ভেতরের দেখা।

আটাত্তর বছরে পৌঁছেই এমনটি হতে হল!

এটি এমন এক সময় যখন তিনি আধুনিক মরুভূমির গাছে দেখতে পান 'কাঁটার টেকনিক' অথবা 'বিশ্ব জুড়ে একটা নৈরাজ্য'। আর তখনই তাঁকে না বলার ঝোঁক পেয়ে বসল!

'বলা'-কে রূপান্তরিত করলেন 'চেয়ে' থাকায়।

স্বপ্নে ডুবে গেলেন। অচেতনে জেগে উঠলেন। পৌঁছাতে চাইলেন 'শেষ গানে'!

শেষবারের মতো অজানার খোঁজে বেরিয়ে পড়া এক অভিসারিকার জন্য নিজের আঙিনার দোর খুলতে চাইলেন।

মানুষ কেবলই নিজের চারপাশে ঘুরপাক খেতে খেতে ছোটো হয়ে যায়। প্রাত্যহিকতার ধুলো তাদের মলিন করে। তারা দেখার ভেতরের দেখা দেখতে ভুলে যায়। শোনার ভেতরের শোনা শুনতে ভুলে যায়। স্পর্শের অতীত স্পর্শে পৌঁছাতে পারেনা। রবীন্দ্রনাথ সারাজীবন ধরে এই মোহপাশ থেকে বেরোতে চেয়েছেন। পৃথক হতে চেয়েছেন এই মোহগ্রস্ত আমিটির থেকে। জানতেন, 'এ আমার মোহের রচনা'।

অবলম্বন ভাবতেন গানকে। শেষ পারাণির কড়ি ছিল গান। গানে বন্ধন ছিঁড়তে চেয়েছেন। তাই কি শেষবারের মতো একবার জ্বলে উঠবেন!

Related Topics

রবীন্দ্রনাথ ঠাকুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • ফাইল ছবি: সংগৃহীত
    এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 

Related News

  • রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ দেশকে স্বৈরাচারমুক্ত করেছে: চিফ হুইপ 
  • রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক
  • শিলাইদহ কুঠিবাড়িকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: সংস্কৃতিমন্ত্রী
  • রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • জাকসু নির্বাচন: ভোট চলাকালে রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে ছাত্রদল নেতা আটক

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

2
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

3
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

4
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

6
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net