Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
দীর্ঘ সংঘাতে ইউক্রেনকে সহায়তায় আগ্রহ হারাবে পশ্চিমা শক্তি, ভয় কিয়েভের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 June, 2022, 10:00 am
Last modified: 12 June, 2022, 10:09 am

Related News

  • এই উইকএন্ডেই ইরানের সঙ্গে পরবর্তী বৈঠক হতে পারে: ট্রাম্প
  • সাবেক আইআরজিসি প্রধান চান যে যুক্তরাষ্ট্র ইরানে ‘স্থল অভিযান’ শুরু করুক, কিন্তু কেন?
  • পরমাণু ইস্যুতে মতবিরোধ: পূর্ণাঙ্গ চুক্তির বদলে ‘সাময়িক সমঝোতার’ পথে ইরান-যুক্তরাষ্ট্র
  • রপ্তানি বন্ধ থাকলেও দুই মাস পর্যন্ত তেল উৎপাদন চালিয়ে যেতে পারবে ইরান: বিশ্লেষকরা
  • ৩৪ বছর পর আজ সরাসরি সংলাপে বসছে ইসরায়েল ও লেবানন: ট্রাম্প

দীর্ঘ সংঘাতে ইউক্রেনকে সহায়তায় আগ্রহ হারাবে পশ্চিমা শক্তি, ভয় কিয়েভের

কিছু পশ্চিমা দেশ ইতোমধ্যেই ইউক্রেনকে কিছুটা আপোসের পরামর্শ দিলে তাতে ক্ষুব্ধ হন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠায় ইউক্রেন তার নিজস্ব শর্তাবলীর ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেবে।
টিবিএস ডেস্ক
12 June, 2022, 10:00 am
Last modified: 12 June, 2022, 10:09 am
ছবি: রয়টার্স

ইউক্রেনে রুশ আগ্রাসন চতুর্থ মাসে পা দিল। এরইমধ্যে কিয়েভ তার পশ্চিমা মিত্রদের কাছ থেকে ব্যাপকভাবে সামরিক সহায়তা পেয়েছে। তবে চলমান এই সংঘাত আরও দীর্ঘ হলে পশ্চিমারা ইউক্রেনকে সহায়তায় আগ্রহ হারাতে পারে বলে আশঙ্কা করছেন কিয়েভের কর্মকর্তারা। 

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইউক্রেনকে এ পর্যন্ত কয়েক বিলিয়ন ডলারের অত্যাধুনিক অস্ত্র দিয়েছে। সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছে এমন কয়েক মিলিয়ন মানুষকে ইউরোপের বিভিন্ন দেশ জায়গা দিয়েছে। সেইসঙ্গে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ইউরোপ দেখিয়েছে এক নজিরবিহীন ঐক্য।

কিন্তু গত ২৪ ফেব্রুয়ারি আক্রমণের প্রাথমিক ধাক্কা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্লেষকরা বলছেন, সংঘাতকে আরও দীর্ঘ হতে দিয়ে ইউক্রেনকে সাহায্যের ক্ষেত্রে পশ্চিমাদের অনাগ্রহের সুযোগ নিতে পারে ক্রেমলিন। গত সপ্তাহে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনেও এমনটিই বলা হয়েছিল। 

ওই প্রতিবেদন অনুযায়ী, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা শক্তির সঙ্গে অনেকটা ধৈর্য্যের খেলায় নেমেছেন। তিনি সংঘাতকে আরও লম্বা করছেন, যেন এক সময় পশ্চিমারা হাল ছেড়ে দিয়ে নিজেদের অর্থনীতি ও সমস্যাগুলোর দিকে মনোযোগ দেয়। এবং সেই সুযোগে কিয়েভের ওপর চাপ তৈরি করে বর্তমান সংকটের অবসান ঘটাবে ক্রেমলিন। 

এদিকে, কিছু পশ্চিমা দেশ ইতোমধ্যেই ইউক্রেনকে কিছুটা আপোসের পরামর্শ দিলে তাতে ক্ষুব্ধ হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠায় ইউক্রেন তার নিজস্ব শর্তাবলীর ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেবে।

ইতালির পক্ষ দেওয়া শান্তি প্রস্তাব বাতিল করে দিয়েছে ইউক্রেন। সেইসঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখোকে তার বক্তব্যের জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মুখোমুখিও হতে হয়েছে দেশটির কাছ থেকে। ম্যাঁখো বলেছিলেন, যদিও পুতিনের এমন আক্রমণ একটি 'ঐতিহাসিক ত্রুটি', তারপরেও বিশ্ব শক্তির উচিত নয় 'রাশিয়াকে অপমান করা'। 

"তাই যখন লড়াই থামবে, তখনই আমরা কূটনৈতিক মাধ্যমে অগ্রসর হয়ে বিনির্মাণের কাজ শুরু করতে পারবো", যোগ করেন তিনি। 

প্রেসিডেন্ট ম্যাঁখোর এমন বক্তব্যে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, এই ধরনের আলোচনা 'কেবল ফ্রান্স এবং অন্য যে কোনো দেশকে শুধু অপমানই করতে পারে'।


 

  • সূত্র: আল জাজিরা
     

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন / রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / পশ্চিমা বিশ্ব / রাশিয়া / যুক্তরাষ্ট্র / ফ্রান্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • এই উইকএন্ডেই ইরানের সঙ্গে পরবর্তী বৈঠক হতে পারে: ট্রাম্প
  • সাবেক আইআরজিসি প্রধান চান যে যুক্তরাষ্ট্র ইরানে ‘স্থল অভিযান’ শুরু করুক, কিন্তু কেন?
  • পরমাণু ইস্যুতে মতবিরোধ: পূর্ণাঙ্গ চুক্তির বদলে ‘সাময়িক সমঝোতার’ পথে ইরান-যুক্তরাষ্ট্র
  • রপ্তানি বন্ধ থাকলেও দুই মাস পর্যন্ত তেল উৎপাদন চালিয়ে যেতে পারবে ইরান: বিশ্লেষকরা
  • ৩৪ বছর পর আজ সরাসরি সংলাপে বসছে ইসরায়েল ও লেবানন: ট্রাম্প

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net