Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
বদলে ফেলা হলো দেশের নাম, তুরস্ক এখন 'তুর্কিয়ে'

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
03 June, 2022, 10:45 am
Last modified: 03 June, 2022, 11:09 am

Related News

  • ইরানের পর ইসরায়েলের পরবর্তী নিশানায় কি তুরস্ক?
  • ন্যাটোর ‘যৌথ প্রতিরক্ষা ধারা’ কার্যকর হওয়ার সম্ভাবনা নেই: হেগসেথ
  • রোহিঙ্গা ক্যাম্পে বিলাল এরদোয়ান ও ফুটবল মেগাস্টার মেসুত ওজিলসহ ১১ প্রতিনিধি
  • ইরানে সম্ভাব্য মার্কিন হামলার শঙ্কা: আলোচনার জন্য তুরস্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি প্রক্রিয়াধীন, খসড়া প্রস্তুত

বদলে ফেলা হলো দেশের নাম, তুরস্ক এখন 'তুর্কিয়ে'

দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গত বছর থেকে তুরস্কের নাম বদলে 'তুর্কিয়ে' রাখার প্রচারণা শুরু করেন।
টিবিএস রিপোর্ট
03 June, 2022, 10:45 am
Last modified: 03 June, 2022, 11:09 am
ছবি- রয়টার্স

বদলে গেল তুরস্কের নাম। আন্তর্জাতিক পরিসরে তুরস্ক এখন থেকে পরিচিত হবে 'তুর্কিয়ে' নামে। খবর বিবিসির।

বর্তমানে বিশ্বে 'টার্কি' নামে পরিচিত দেশটি বাংলাদেশে তুরস্ক হিসেবে পরিচিত।

তুরস্কের কাছ থেকে আনুষ্ঠানিক এক আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন এই নাম গ্রহণ করেছে জাতিসংঘ।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, জাতিসংঘের পর এবার অন্যান্য আন্তর্জাতিক সংস্থাতেও একই ধরনের পরিবর্তন আনতে বলবে তুরস্ক।

দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গত বছর থেকে তুরস্কের নাম বদলে 'তুর্কিয়ে' রাখার প্রচারণা শুরু করেন।

"তুরস্কের মানুষের সংস্কৃতি, সভ্যতা এবং মূল্যবোধের সবচেয়ে ভালো বহিঃপ্রকাশ এবং প্রতিনিধিত্ব করার জন্য তুর্কিয়ে সর্বোত্তম," গত ডিসেম্বরে বলেন তিনি।

তুরস্কের বেশিরভাগ মানুষ তাদের দেশকে তুর্কিয়ে হিসেবেই জানে। তবে ইংরেজিতে উচ্চারিত 'টার্কি' নামটিও ব্যবহার করে তারা।

এরদোয়ান যখন গত বছর নাম পরিবর্তনের ঘোষণা দেন তখন থেকেই দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি তুর্কিয়ে শব্দটি ব্যবহার শুরু করে।

'টার্কি' শব্দটি মূলত বড়দিন, ইংরেজি নতুন বর্ষ এবং থ্যাঙ্কসগিভিং ডে -এর সাথে সম্পৃক্ত একটি পাখির নাম।

এছাড়া ক্যামব্রিজ অভিধানে 'টার্কি' শব্দটির অন্যতম অর্থ হচ্ছে 'যে জিনিস চরমভাবে ব্যর্থ' অথবা 'বোকা ব্যক্তি'।

নাম বদলানোয় এখন থেকে তুরস্কের সব রপ্তানি পণ্যের গায়ে 'মেইড ইন তুর্কিয়ে' লেখা থাকবে।

তবে, কোনো দেশের নাম পরিবর্তনের বিষয়টি এবারই প্রথম নয়।

বিবিসির প্রতিবেদন থেকে দেখা যায়, ২০২০ সালে 'হল্যান্ড' এর নাম পরিবর্তন করে হয় নেদারল্যান্ডস। এর আগে গ্রিসের সাথে বৈরিতার কারণে 'মেসিডোনিয়া' তাদের নাম পরিবর্তন করে নর্থ মেসিডোনিয়া করে।

এছাড়া ইতিহাসে দেখা যায়, ইরান একসময় 'পার্সিয়া বা পারস্য' হিসেবে পরিচিত ছিল। এক সময়কার 'সিয়াম' এখন থাইল্যান্ড এবং 'রোডেশিয়া' এখন জিম্বাবুয়ে।

Related Topics

টপ নিউজ

তুরস্ক / তুরস্ক - বাংলাদেশ সম্পর্ক / তুর্কিয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • ইরানের পর ইসরায়েলের পরবর্তী নিশানায় কি তুরস্ক?
  • ন্যাটোর ‘যৌথ প্রতিরক্ষা ধারা’ কার্যকর হওয়ার সম্ভাবনা নেই: হেগসেথ
  • রোহিঙ্গা ক্যাম্পে বিলাল এরদোয়ান ও ফুটবল মেগাস্টার মেসুত ওজিলসহ ১১ প্রতিনিধি
  • ইরানে সম্ভাব্য মার্কিন হামলার শঙ্কা: আলোচনার জন্য তুরস্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি প্রক্রিয়াধীন, খসড়া প্রস্তুত

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net