Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
ডনবাসের ‘মুক্তি’ এখন রাশিয়ার প্রধান লক্ষ্য: রুশ পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
30 May, 2022, 10:10 am
Last modified: 30 May, 2022, 10:13 am

Related News

  • চীনে গোপন প্রশিক্ষণ নিয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছেন রুশ সেনারা
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • ইরান ও ইউক্রেনের নাম গুলিয়ে ফেললেন ট্রাম্প! ‘কোন যুদ্ধ আগে শেষ হবে’ প্রশ্নে অসংলগ্ন জবাব
  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম
  • কোনো সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা

ডনবাসের ‘মুক্তি’ এখন রাশিয়ার প্রধান লক্ষ্য: রুশ পররাষ্ট্রমন্ত্রী

ল্যাভরভ বলেন, “স্বাধীন রাষ্ট্র হিসেবে রুশ ফেডারেশন দ্বারা স্বীকৃত দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলে জয়লাভ করা এখন রাশিয়ার সর্বোচ্চ ও নিঃশর্ত অগ্রাধিকার।”
টিবিএস ডেস্ক
30 May, 2022, 10:10 am
Last modified: 30 May, 2022, 10:13 am
ছবি: রয়টার্স

পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলের মুক্তিকে রাশিয়া সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। টিএফওয়ানকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন। খবর বিবিসির।

ইউক্রেনে রুশ আগ্রাসনের তিন মাসেরও বেশি সময় পার হয়েছে। চলমান সামরিক অভিযানটি প্রতিবেশী দেশকে (ইউক্রেন) 'নিরস্ত্রীকরণ' এবং 'নব্য-নাৎসি শাসন' মুক্ত করতেই পরিচালিত হচ্ছে বলে নিজের বক্তব্যে জোর দিয়েছেন ল্যাভরভ। 

সেইসঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অসুস্থতার জল্পনাও তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন। দুই দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার ক্ষমতার মনসদে আধিপত্য বিস্তারকারী মানুষটি অক্টোবরে পা রাখবেন ৭০ বছরে।

নিয়মিতভাবে প্রেসিডেন্ট পুতিনের জনসমক্ষে উপস্থিত হওয়ার বিষয়ে ল্যাভরভ বলেন, আমি মনে করি না যে, সদ্বিবেচক মানুষেরা এই ব্যক্তির (প্রেসিডেন্ট পুতিন) মধ্যে কোনও ধরনের অসুস্থতা বা অসুস্থতার লক্ষণ খুঁজে পাবেন।"

যুদ্ধে বেসামরিক মানুষের মৃত্যু ও আবাসিক এলাকা ধ্বংস হওয়াসহ মানবিক ক্ষতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জোর দিয়ে বলেন, "রুশ সেনাদের বেসামরিক অবকাঠামোতে আক্রমণ এবং হামলা এড়াতে স্পষ্টভাবে কঠোর আদেশ দেওয়া হয়েছে।" 

সামরিক অভিযানটির মূল লক্ষ্য এখন ডনবাসের স্বাধীনতা। দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চল নিয়ে গঠিত ইউক্রেনের গুরুত্বপূর্ণ এই অংশটিকেই সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে রাশিয়া। 

ল্যাভরভ বলেন, "স্বাধীন রাষ্ট্র হিসেবে রুশ ফেডারেশন দ্বারা স্বীকৃত দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলে জয়লাভ করা এখন রাশিয়ার সর্বোচ্চ ও নিঃশর্ত অগ্রাধিকার।"

গত ২৪ ফেব্রুয়ারি থেকে তিন মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে চলমান রয়েছে রুশ আগ্রাসন। এরমাঝে দুই পক্ষের মধ্যে কয়েক দফা শান্তি আলোচনার পদক্ষেপ নেওয়া হলেও তা ফলপ্রসূ হয়নি।

  • সূত্র: বিবিসি
     
Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন / রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব / ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • চীনে গোপন প্রশিক্ষণ নিয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছেন রুশ সেনারা
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • ইরান ও ইউক্রেনের নাম গুলিয়ে ফেললেন ট্রাম্প! ‘কোন যুদ্ধ আগে শেষ হবে’ প্রশ্নে অসংলগ্ন জবাব
  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম
  • কোনো সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net