Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
মার্কিন নিষেধাজ্ঞার পরও বিশ্বের ২০তম বৃহৎ অর্থনীতি আজ ইরানের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 May, 2022, 06:30 pm
Last modified: 09 May, 2022, 06:36 pm

Related News

  • পাকিস্তানে সরাসরি আলোচনার প্রথম পর্ব শেষ, ইরানের জব্দকৃত সম্পদ ছাড় করতে সম্মত যুক্তরাষ্ট্র
  • যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো হরমুজ প্রণালি পেরিয়েছে মার্কিন জাহাজ: অ্যাক্সিওস
  • যুদ্ধবিরতির সুযোগে ইসরায়েলের এফ-৩৫ বহরের আধুনিকায়ন করছে যুক্তরাষ্ট্র
  • আটকে থাকা ইরানের অর্থ ছাড় দিতে রাজি যুক্তরাষ্ট্র: দাবি তেহরানের, অস্বীকার ওয়াশিংটনের
  • পাকিস্তানে আসা ইরানি প্রতিনিধি দলের নাম যে কারণে  ‘মিনাব ১৬৮’

মার্কিন নিষেধাজ্ঞার পরও বিশ্বের ২০তম বৃহৎ অর্থনীতি আজ ইরানের

২০২১ সালে ইরানের চেয়েও ছোট অর্থনীতি ছিল মিশর, থাইল্যান্ড, পাকিস্তান, নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ড, বেলজিয়াম, সুইডেন, অস্ট্রিয়া, নরওয়ে, পর্তুগাল, গ্রীস, ফিনল্যান্ড, ওমান এবং কুয়েতের মতো দেশের। 
টিবিএস ডেস্ক
09 May, 2022, 06:30 pm
Last modified: 09 May, 2022, 06:36 pm
ছবি: তেহরান টাইমস

মোট দেশ উৎপাদন (জিডিপি) –এর সাথে ক্রয়ক্ষমতার সমতা বা পারচেজিং পাওয়ার প্যারিটির (পিপিপি) তুলনা করে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ২০তম অর্থনীতি হয়েছে ইরান। 

২০২১ সালে এ অর্জন করেছে মার্কিন নিষেধাজ্ঞা কবলিত ইরান। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সাম্প্রতিক এক প্রতিবেদন সূত্রে এসব কথা জানা গেছে।   

বিশ্বের দেশে দেশে যেহেতু বিভিন্ন পণ্য ও সেবার দাম কমবেশি হয়, সে জন্য বিভিন্ন দেশের জনগণের জীবনযাত্রার মানকে তুলনীয় করার জন্য পারচেজিং পাওয়ার প্যারিটি (পিপিপি) পদ্ধতি প্রয়োগের মাধ্যমে নমিনাল জিডিপিকে 'পিপিপি ডলারে জিডিপি'তে রূপান্তরিত করা হয়। 

আইএমএফ জানিয়েছে, মাথাপিছু জিডিপির সাথে পিপিপি বা ক্রয়ক্ষমতার সমতার ভিত্তিতে ২০২১ সালে ইরানি অর্থনীতির আকার ছিল প্রায় ১ লাখ ৪৩ হাজার কোটি ডলার। 

অর্থাৎ, গত বছরে ইরানের অর্থনীতি অন্য ১৭৩টি দেশের চেয়ে আকারে বড়ই ছিল।  

২০২১ সালে ইরানের চেয়েও ছোট অর্থনীতি ছিল মিশর, থাইল্যান্ড, পাকিস্তান, নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ড, বেলজিয়াম, সুইডেন, অস্ট্রিয়া, নরওয়ে, পর্তুগাল, গ্রীস, ফিনল্যান্ড, ওমান এবং কুয়েতের মতো দেশের। 

চলতি ২০২২ সালে পিপিপি ভিত্তিতে ইরানি অর্থনীতি আরও ১৩৭ বিলিয়ন ডলার বেড়ে ১ লাখ ৫৭ হাজার কোটি ডলার হবে বলে পূর্বানুমান প্রকাশ করেছে আইএমএফ। 

আইএমএফের প্রতিবেদন অনুসারে, পিপিপি ভিত্তিতে ২০২১ সালে বিশ্বের বৃহত্তম অর্থনীতি হয়েছিল চীন। এ হিসাবে যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থান লাভ করে। ২০২১ সালে পিপিপি ভিত্তিতে চীনা অর্থনীতির আকার ছিল ২৭ লাখ কোটি ডলারের বেশি। সে তুলনায় যুক্তরাষ্ট্রের অর্থনীতি ছিল প্রায় ২৩ লাখ কোটি ডলারের। 

  • সূত্র: তেহরান টাইমস
     
Related Topics

অর্থনীতি / টপ নিউজ

ইরান / অর্থনীতি / পারচেজিং পাওয়ার প্যারিটি / ক্রয়ক্ষমতার সমতা / জিডিপি / আইএমএফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • পাকিস্তানে সরাসরি আলোচনার প্রথম পর্ব শেষ, ইরানের জব্দকৃত সম্পদ ছাড় করতে সম্মত যুক্তরাষ্ট্র
  • যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো হরমুজ প্রণালি পেরিয়েছে মার্কিন জাহাজ: অ্যাক্সিওস
  • যুদ্ধবিরতির সুযোগে ইসরায়েলের এফ-৩৫ বহরের আধুনিকায়ন করছে যুক্তরাষ্ট্র
  • আটকে থাকা ইরানের অর্থ ছাড় দিতে রাজি যুক্তরাষ্ট্র: দাবি তেহরানের, অস্বীকার ওয়াশিংটনের
  • পাকিস্তানে আসা ইরানি প্রতিনিধি দলের নাম যে কারণে  ‘মিনাব ১৬৮’

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net