Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 May, 2022, 10:30 am
Last modified: 07 May, 2022, 12:12 pm

Related News

  • জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় প্রতি বুধবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
  • মার্কিন সাবমেরিন হামলার একদিন পর দ্বিতীয় ইরানি নৌযানের নিয়ন্ত্রণ নিল শ্রীলঙ্কা
  • ভারত মহাসাগরে টর্পেডো দিয়ে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ 
  • শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র; বিদ্যুৎহীন কয়েক লাখ পরিবার, নিহত কয়েকজন, জরুরি অবস্থা জারি
  • বিশ্বকাপে শ্রীলঙ্কায় খেলতে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবলের প্রস্তাব বিসিবির, আইসিসির 'না'

শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা ঘোষণা

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জননিরাপত্তার স্বার্থেই জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
টিবিএস ডেস্ক
07 May, 2022, 10:30 am
Last modified: 07 May, 2022, 12:12 pm

ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের মুখে সরকারবিরোধী ধর্মঘট ও বিক্ষোভ ঠেকাতে শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। শুক্রবার (৬ মে) জরুরি অবস্থা ঘোষণা একদিন আগে ধর্মঘট ও সরকার বিরোধী বিক্ষোভ পরিস্থিতি চরমে উঠেছিল দেশটিতে। খবর রয়টার্সের।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জননিরাপত্তার স্বার্থেই জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা সজিথ প্রেমাদাস।

এদিকে শ্রমিক সংগঠনগুলি দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিও তুলেছেন শ্রমিক নেতারা। মূলত এই আন্দোলন সামাল দিতেই আবারও জরুরি অবস্থার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

করোনা মহামারির প্রকোপ, ক্রমবর্ধমান জ্বালানির দাম এবং সরকারি কর হার হ্রাস কঠোরভাবে আঘাত হেনেছে শ্রীলঙ্কার অর্থনীতিতে। দেশটিতে এখন ব্যবহারযোগ্য বৈদেশিক রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে মাত্র ৫০ মিলিয়ন মার্কিন ডলারে। গেল সপ্তাহে শ্রীলঙ্কার অর্থমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ জারিকৃত জরুরি অবস্থার বিষয়ে বিস্তারিত বিধিনিষেধ এখনও প্রকাশ করেনি সরকার। তবে পূর্ববর্তী জরুরি আইন যেমন- সামরিক বাহিনী মোতায়েন, বিনা অভিযোগে গ্রেপ্তার এবং বিক্ষোভ-প্রতিবাদ ছত্রভঙ্গ করে দেওয়ার মতো আইনগুলো এবারের জরুরি অবস্থাতেও বহাল থাকবে। 

  • সূত্র: রয়টার্স 
     
Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কা / জরুরি অবস্থা / গোতাবায়ে রাজাপাকসে / রাজাপাকসে সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় প্রতি বুধবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
  • মার্কিন সাবমেরিন হামলার একদিন পর দ্বিতীয় ইরানি নৌযানের নিয়ন্ত্রণ নিল শ্রীলঙ্কা
  • ভারত মহাসাগরে টর্পেডো দিয়ে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ 
  • শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র; বিদ্যুৎহীন কয়েক লাখ পরিবার, নিহত কয়েকজন, জরুরি অবস্থা জারি
  • বিশ্বকাপে শ্রীলঙ্কায় খেলতে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবলের প্রস্তাব বিসিবির, আইসিসির 'না'

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net