Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
শত কোটি টাকার রাশিয়ান খাবার ফেলে আসছে ম্যাকডোনাল্ড'স      

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
29 April, 2022, 01:00 pm
Last modified: 29 April, 2022, 01:08 pm

Related News

  • ইরান-যুক্তরাষ্ট্র ও রাশিয়া-ইউক্রেন সংকটের জেরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৪%
  • ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা, ক্ষতির পরিমাণ ৪০ কোটি টাকা
  • যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশল রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ: মস্কো
  • ‘ঐতিহাসিক’ চুক্তি: ইউক্রেনকে ১০০ রাফাল যুদ্ধবিমান দেবে ফ্রান্স
  • লড়াই চালিয়ে যাবে নাকি পিছু হটে সৈন্য বাঁচাবে: পোকরোভস্ক নিয়ে উভয়সংকটে ইউক্রেন

শত কোটি টাকার রাশিয়ান খাবার ফেলে আসছে ম্যাকডোনাল্ড'স      

ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদে সাময়িকভাবে রাশিয়ায় নিজেদের রেস্টুরেন্টগুলো বন্ধ রাখার ঘোষণা দেয় আমেরিকান মাল্টিন্যাশনাল ফাস্ট ফুড প্রতিষ্ঠানটি। ফলে কোম্পানির সাপ্লাই চেইনে রয়ে যাওয়া খাবারদাবার এবং অন্যান্য উপকরণ ফেলে দেওয়ায় তাদের ক্ষতি হবে ১০০ মিলিয়ন ডলার।
টিবিএস ডেস্ক
29 April, 2022, 01:00 pm
Last modified: 29 April, 2022, 01:08 pm
ছবি: সিএনএন

রাশিয়া থেকে ম্যাকডোনাল্ড'স সরিয়ে নেওয়ায় মোটা অংকের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছে প্রতিষ্ঠানটি। একই সাথে নষ্ট হচ্ছে প্রচুর খাবার।

ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদে সাময়িকভাবে রাশিয়ায় নিজেদের রেস্টুরেন্টগুলো বন্ধ রাখার ঘোষণা দেয় আমেরিকান মাল্টিন্যাশনাল ফাস্ট ফুড প্রতিষ্ঠানটি।

গত মাসে এ ঘোষণা দেওয়ার পর তারা ইউক্রেনেও নিজেরদের রেস্টুরেন্ট বন্ধ রেখেছে। দুই দেশে রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ায় তিন মাসে ১২৭ মিলিয়ন ডলার ক্ষতি হবে ম্যাকডোনাল্ড'স এর।

তবে গেল মার্চে ম্যাকডোনাল্ড'স জানায়, দেশজুড়ে রেস্টুরেন্ট বন্ধ থাকলেও ৬২,০০০ রুশ কর্মীকে বেতন দেওয়া অব্যহত রাখবে তারা। বৃহস্পতিবার কোম্পানির সিইও ক্রিস কেম্পজিনস্কি আরো জানান, ম্যাকডোনাল্ড'স তাদের ইউক্রেনীয় কর্মীদেরও সহায়তা করছে। তিনি বলেন, "দুটি দেশেই আমরা কর্মীদের বেতন দিয়ে যাবো এবং বাড়তি সহায়তাও দিবো।"

কর্মীদের বেতন-ভাতা এবং বাড়তি সহায়তা দিতে ম্যাকডোনাল্ড'স এর খরচ হবে ২৭ মিলিয়ন ডলার। আর রেস্টুরেন্টে রয়ে যাওয়া খাবারদাবার এবং অন্যান্য উপকরণ ফেলে দেওয়ায় ক্ষতি হবে বাকি ১০০ মিলিয়ন ডলার।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, "হিসাবে দেখা গেছে... রেস্টুরেন্ট সাময়িকভাবে বন্ধ থাকায় কোম্পানির সাপ্লাই চেইনে যেসব বস্তু রয়েছে সেগুলো ফেলে দেওয়ায় ক্ষতি হবে ১০০ মিলিয়ন ডলার।" 
বছরের পরবর্তী তিন মাসের মধ্যে ইউক্রেন ও রাশিয়ায় ম্যাকডোনাল্ড'স এর ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে আপডেট জানানো হবে জানিয়েছেন সিইও কেম্পজিনস্কি।

একটি বিনিয়োগকারী নথি অনুযায়ী, গত বছর পর্যন্ত রাশিয়ায় ম্যাকডোনাল্ডসের রেস্টুরেন্ট সংখ্যা ৮৪৭টি এবং ইউক্রেনে ছিল ১০৮টি। সব মিলিয়ে ২০২১ সালে কোম্পানির মোট আয়ের ৯ শতাংশ এসেছে এই দুটি দেশ থেকে। ফলে রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ার প্রভাব পড়েছে ম্যাকডোনাল্ডসের নেট আয়ের উপর। গত তিন মাসে ম্যাকডোনাল্ডসের নেট আয় কমেছে ২৮ শতাংশ।

এছাড়া অন্য সব জায়গায়ই ম্যাকডোনাল্ডসের বিক্রয় বৃদ্ধি পেয়েছে।

বৈশ্বিক পর্যায়ে গত ১৩ মাসে যেসব রেস্টুরেন্ট খোলা ছিল, তা থেকে গত তিন মাসে বিক্রি বেড়েছে ১১ দশমিক ৮ শতাংশ। তবে যুক্তরাষ্ট্রে মূল্যবৃদ্ধির কারণে ম্যাকডোনাল্ডসের বিক্রয় কমেছে ৩ দশমিক ৫ শতাংশ।

বছরের প্রথম তিন মাসে ম্যাকডোনাল্ডসের পণ্যের দাম বেড়ে গিয়েছিল ৮ শতাংশ। সিইও কেভিন ওজান বলেন, "ভোক্তারা এই মুদ্রাস্ফীতি নিয়ে খুব চিন্তিত ছিল। তারা এনার্জি ও গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে চিন্তা করছিল।"

কিন্তু কেভিনের ভাষ্যে, মুদি দ্রব্যের দামও অনেক বৃদ্ধি পেয়েছে, তাই ম্যাকডোনাল্ডসের এখানে কমই লাভ হয়েছে।

কেভিন বলেন, "আমরা এখনো অপেক্ষাকৃত নিম্ন শ্রেণীর ভোক্তাদের দিকে নজর রাখছি, যারা একটু কম দামে খাবার চান। খেয়াল রাখছি যে আমরা এখনো সঠিক দামে জিনিস দিতে পারছি কিনা।"

সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

ম্যাকডোনাল্ড'স / রাশিয়া-ইউক্রেন / ক্ষতি / রাশিয়ান খাবার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • ইরান-যুক্তরাষ্ট্র ও রাশিয়া-ইউক্রেন সংকটের জেরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৪%
  • ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা, ক্ষতির পরিমাণ ৪০ কোটি টাকা
  • যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশল রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ: মস্কো
  • ‘ঐতিহাসিক’ চুক্তি: ইউক্রেনকে ১০০ রাফাল যুদ্ধবিমান দেবে ফ্রান্স
  • লড়াই চালিয়ে যাবে নাকি পিছু হটে সৈন্য বাঁচাবে: পোকরোভস্ক নিয়ে উভয়সংকটে ইউক্রেন

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net