Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
সামনে আসছে বড় মন্দা, সতর্কতা ডয়েচে ব্যাংকের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 April, 2022, 01:55 pm
Last modified: 27 April, 2022, 01:58 pm

Related News

  • বিক্ষোভ অব্যাহত, মার্কিন হুমকির মুখেও নতি স্বীকার না করার ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার
  • মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলছে না মজুরির, ক্রয়ক্ষমতা কমছে
  • দেশে মুদ্রাস্ফীতি কমলেও কাঠামোগত সমস্যা রয়েই গেছে: সিপিডি
  • মূল্যস্ফীতি সহনীয়, আগামীতে আরও কমবে: গভর্নর
  • মূল্যস্ফীতি ও বৃষ্টির মধ্যে ঈদের আগে রেফ্রিজারেটর বিক্রি কমেছে

সামনে আসছে বড় মন্দা, সতর্কতা ডয়েচে ব্যাংকের

‘আসন্ন মন্দা কেন প্রত্যাশার চেয়েও বাজে হবে’ শিরোনামের এক প্রতিবেদনে ডয়েচে ব্যাংক এই দাবি করে।
টিবিএস ডেস্ক
27 April, 2022, 01:55 pm
Last modified: 27 April, 2022, 01:58 pm
ছবি- আইস্টক

চলতি মাসের শুরুর দিকে আসন্ন মার্কিন মন্দার পূর্বাভাস দেয় ডয়েচে ব্যাংক। এবার, ফেডারেল রিজার্ভের একগুঁয়ে উচ্চ মূল্যস্ফীতিকে ঠেকানোর জন্য সৃষ্ট একটি বড় মন্দার বিষয়ে সতর্ক করলো তারা।

ডয়েচে ব্যাংকের অর্থনীতিবিদরা মঙ্গলবার ক্লায়েন্টদের কাছে একটি প্রতিবেদনে লিখেন, "আমরা সামনে একটি বড় মন্দার সম্মুখীন হবো।"

ব্যাংকের মতে, বর্তমানে বাড়তে থাকা মুদ্রাস্ফীতি ফেডের ২ শতাংশ লক্ষ্যে ফিরে আসতে 'দীর্ঘ সময়' নেবে। তারা আরও সতর্ক করে, কেন্দ্রীয় ব্যাংক সুদের হার এত বেশি বাড়াবে যে তা অর্থনীতিতে আঘাত করবে।

'আসন্ন মন্দা কেন প্রত্যাশার চেয়েও বাজে হবে' শিরোনামের এক প্রতিবেদনে ডয়েচে ব্যাংক এই দাবি করে।

ডয়েচের বিশ্লেষণ

ভোক্তাদের খরচ মার্চ মাসে ৮.৫ শতাংশ বেড়েছে, যা ৪০ বছরের মধ্যে সবচেয়ে দ্রুত। অন্যদিকে, মুডি'স অ্যানালিটিক্স জানিয়েছে, বেকারত্বের হার শীঘ্রই পঞ্চাশের দশকের প্রথম দিকের সর্বনিম্ন স্তরে নেমে আসবে।

এসব বিবেচনায় রেখে ডয়েচে ব্যাংক একটি সূচক তৈরি করেছে যা গত ৬০ বছরে মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মধ্যকার তফাত এবং এই বিষয়ে ফেডের উল্লিখিত লক্ষ্যগুলো ট্র্যাক করে।

সেই গবেষণা অনুযায়ী, ফেড আজ ১৯৮০-র দশকের গোড়ার দিকের তুলনায়ও পিছিয়ে আছে। আশির দশকে উচ্চ মুদ্রাস্ফীতির কারণে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার রেকর্ড পরিমাণ বাড়াতে বাধ্য হয়।

তবে এক্ষেত্রে আশার বিষয় হলো, ২০২৪ সালের মাঝামাঝি সময়ে অর্থনীতি পুনরায় উঠে দাঁড়াতে পারবে বলে দেখা গেছে ডয়েচের গবেষণায়।

মন্দা অনিবার্য নয়: গোল্ডম্যান স্যাকস

ডয়েচে ব্যাংক যেখানে হতাশাবাদী, সেখানে অন্যান্য ব্যাংক রয়েছে বিপরীত অবস্থানে।

গোল্ডম্যান স্যাকস এটি স্বীকার করে যে, উচ্চ মূল্যস্ফীতি কমিয়ে আনা 'খুবই চ্যালেঞ্জিং' হবে, কিন্তু তাদের মতে, মন্দা 'অনিবার্য নয়'।

"আমাদের মন্দার প্রয়োজন নেই। তবে, প্রবৃদ্ধির গতি কমাতে হবে আমাদের। এটিও মন্দার ঝুঁকি বাড়ায়," বলা হয় ব্যাংকের প্রতিবেদনে।

অন্যদিকে, ইউবিএস গ্লোবাল ওয়েলথ ম্যানেজমেন্টের চিফ ইনভেস্টমেন্ট অফিসার মার্ক হেফেলে সোমবার একটি প্রতিবেদনে লিখেন, "বর্তমান লেভেল থেকে মুদ্রাস্ফীতি সহজ হওয়া উচিত, এবং আমরা মন্দার আশা করছি না।"

যুদ্ধ এবং কোভিড লকডাউনে বাড়ছে মুদ্রাস্ফীতি

ডয়েচে ব্যাংক জানিয়েছে যে, বেশকিছু বিষয় মুদ্রাস্ফীতিতে

বিশ্বায়নের স্থিতিশীলতা না থাকা, জলবায়ু পরিবর্তন, ইউক্রেনে যুদ্ধের কারণে সাপ্লাই চেইন বিঘ্নিত হওয়া এবং চীনে কোভিড লকডাউন ইত্যাদি কারণে বাড়ছে মুদ্রাস্ফীতি।

"মুদ্রাস্ফীতির অভিশাপ ফিরে এসেছে এবং এটি চলতে থাকবে," বলে ডয়েচে ব্যাংক।

মুদ্রাস্ফীতি বাড়তে থাকলে সুদের হার বৃদ্ধির বিষয়টি বিবেচনা করতে বাধ্য হবে ফেড। মার্চে সুদের হার এক-চতুর্থাংশ বাড়িয়েছে তারা।

  • সূত্র- সিএনএন

 

Related Topics

টপ নিউজ

মুদ্রাস্ফীতি / সুদ হার / ডয়েচে ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • বিক্ষোভ অব্যাহত, মার্কিন হুমকির মুখেও নতি স্বীকার না করার ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার
  • মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলছে না মজুরির, ক্রয়ক্ষমতা কমছে
  • দেশে মুদ্রাস্ফীতি কমলেও কাঠামোগত সমস্যা রয়েই গেছে: সিপিডি
  • মূল্যস্ফীতি সহনীয়, আগামীতে আরও কমবে: গভর্নর
  • মূল্যস্ফীতি ও বৃষ্টির মধ্যে ঈদের আগে রেফ্রিজারেটর বিক্রি কমেছে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net