Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির জীবনাবসান 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 April, 2022, 11:25 am
Last modified: 26 April, 2022, 11:43 am

Related News

  • ১১৭ বছর বেঁচে থাকা বিশ্বের প্রবীণতম নারীর জিন বিশ্লেষণে দীর্ঘায়ুর রহস্য বের করলেন বিজ্ঞানীরা
  • আয়ু বাড়ানোর ওষুধ কি সত্যিই কার্যকর?
  • ‘দীর্ঘ জীবনের জন্য কোনো "বিশেষ রহস্য নেই’: বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত পুরুষ
  • ৮০/২০ নীতি অনুসরণ করে হোন দীর্ঘজীবী
  • পৃথিবীতে সবচেয়ে বেশিদিন বাঁচা মানুষরা খায় যে ৮ ধরনের ফাইবারযুক্ত খাবার

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির জীবনাবসান 

১১৯ বছর বয়সী এই দীর্ঘজীবীর দৈনিক রুটিনের মধ্যে ছিল সকাল ৬টায় ঘুম থেকে ওঠা এবং দুপুরে গণিত অধ্যয়ন আর ক্যালিগ্রাফি অনুশীলন করা।
টিবিএস ডেস্ক
26 April, 2022, 11:25 am
Last modified: 26 April, 2022, 11:43 am
কেয়ার হোমে নিজের জন্মদিন উদযাপনের মুহূর্তে কেন তানাকা

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃতি পাওয়া জাপানের নাগরিক কেন তানাকা মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১১৯ বছর।

গত ১৯ এপ্রিল পশ্চিম জাপানের ফুকুওকা শহরের একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তানাকার মৃত্যু হয়। জাপানের রাষ্ট্রীয় মিডিয়া সংস্থা এনএইচকে তার মৃত্যুর খবর নিশ্চিত করে। 

১৯০৩ সালের ২রা জানুয়ারি কেন তানাকা জন্মগ্রহণ করেন। একই বছর উড়োজাহাজের আবিষ্কারক রাইট ভ্রাতৃদ্বয় তাদের মোটরচালিত বিমানের প্রথম নিয়ন্ত্রিত ফ্লাইট সম্পন্ন করেন।

২০১৯ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসাবে নাম ওঠে তানাকার। কেন তানাকা শারীরিকভাবে সুস্থ-সবল ছিলেন। নার্সিং হোমে বাস ছিল এই দীর্ঘজীবীর; সেখানে গণিতের সমস্যা সমাধান, সোডা এবং চকোলেট উপভোগ করতে দেখা যেত তাকে। চকোলেট এবং কার্বোনেটেড পানীয়ের প্রতি দুর্বল ছিলেন তানাকা।  

অল্পবয়সে তানাকা নুডলসের দোকান, রাইস কেকের দোকান সহ বিভিন্ন ব্যবসা পরিচালনা করেছিলেন। ১৯২২ সালে অর্থাৎ প্রায় এক শতাব্দী আগে তিনি হিডিও তানাকাকে বিয়ে করেন। এ দম্পতির পাঁচ সন্তান; সবচেয়ে ছোট সন্তানকে দত্তক নেন তারা।

২০২১ সালে টোকিও অলিম্পিকের টর্চ রিলেতে হুইলচেয়ারে করে অংশগ্রহণের পরিকল্পনা করেছিলেন তানাকা, কিন্তু মহামারিতে সে পরিকল্পনা ভেস্তে যায়। 

২০১৯ সালে যখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসাবে স্বীকৃতি দেয়, তখন তার কাছে প্রশ্ন রাখা হয়, জীবনের কোন মুহুর্তে তিনি সবচেয়ে সুখী ছিলেন। তার উত্তর ছিল- "এখন, এই মুহুর্তে।"

কেন তানাকার দৈনিক রুটিনের মধ্যে ছিল সকাল ৬টায় ঘুম থেকে ওঠা এবং দুপুরে গণিত অধ্যয়ন আর ক্যালিগ্রাফি অনুশীলন করা।

উল্লেখ্য, জাপানের জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং বিপরীতে বয়স্ক নাগরিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ৮৬,৫১০ জন শতবর্ষীর তালিকা করা হয়, যাদের প্রতি ১০ জনের মধ্যে নয়জনই নারী। 

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক নাগরিক এই মুহূর্তে জাপানে, যাদের প্রায় ২৮ শতাংশের বয়স ৬৫ বছর বা তার ঊর্ধ্বে।  

  • সূত্র- রয়টার্স 

Related Topics

টপ নিউজ

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি / কেন তানাকা / দীর্ঘ জীবন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • ১১৭ বছর বেঁচে থাকা বিশ্বের প্রবীণতম নারীর জিন বিশ্লেষণে দীর্ঘায়ুর রহস্য বের করলেন বিজ্ঞানীরা
  • আয়ু বাড়ানোর ওষুধ কি সত্যিই কার্যকর?
  • ‘দীর্ঘ জীবনের জন্য কোনো "বিশেষ রহস্য নেই’: বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত পুরুষ
  • ৮০/২০ নীতি অনুসরণ করে হোন দীর্ঘজীবী
  • পৃথিবীতে সবচেয়ে বেশিদিন বাঁচা মানুষরা খায় যে ৮ ধরনের ফাইবারযুক্ত খাবার

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net