Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে মস্কোর সঙ্গে সম্পর্ক ধরে রাখছে ভারত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 March, 2022, 09:50 pm
Last modified: 24 March, 2022, 09:50 pm

Related News

  • যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে আসছে ৫,০০০ টন ডিজেল, খালাস শেষ হবে বুধবার
  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম
  • কোনো সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
  • শান্তির জন্য রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার পক্ষে জনমত বাড়ছে ইউক্রেনে

আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে মস্কোর সঙ্গে সম্পর্ক ধরে রাখছে ভারত

যুক্তরাষ্ট্র চেয়েছিল এশিয়ার প্রভাবশালী রাষ্ট্র ভারতও যেন রাশিয়া থেকে তেলসহ অন্যান্য জ্বালানি কেনা বন্ধ করে। কিন্তু আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে বুধবার রাশিয়ার কাছ থেকে ত্রিশ লাখ ব্যারেল অপরিশোধিত তেল কিনেছে ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি)। 
টিবিএস ডেস্ক
24 March, 2022, 09:50 pm
Last modified: 24 March, 2022, 09:50 pm
ছবি: গেটি ইমেজেস

ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়ার ওপর বহুমুখী নিষেধাজ্ঞা চাপিয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। সেইসঙ্গে রাশিয়া থেকে তেল, গ্যাস, কয়লা কেনাও বন্ধ করেছে যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু মিত্রদেশ। 

যুক্তরাষ্ট্র চেয়েছিল এশিয়ার প্রভাবশালী রাষ্ট্র ভারতও যেন রাশিয়া থেকে তেলসহ অন্যান্য জ্বালানি কেনা বন্ধ করে। কিন্তু আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে বুধবার রাশিয়ার কাছ থেকে ত্রিশ লাখ ব্যারেল অপরিশোধিত তেল কিনেছে ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি)। 

ডেকান হেরাল্ড-এ প্রকাশিত খবর থেকে জানা যায়, এ তেল কেনা হয়েছে ইউরোপিয়ান ট্রেডার বিটলের মাধ্যমে। তবে কত ছাড়ে এ তেল কেনা হয়েছে, তা জানায়নি কোনো পক্ষই।

ইউক্রেনে হামলার জেরে মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপের পর এ নিয়ে দুইবার রাশিয়ার কাছ থেকে তেল কিনল ভারতের কোম্পানিটি। 

পশ্চিমা দেশগুলো বারবার রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানাচ্ছে ভারতকে। কিন্তু মস্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কোনো ইচ্ছাই দেখায়নি নয়া দিল্লি। বরঞ্চ এই সুযোগে রাশিয়ার সঙ্গে সহযোগিতামূলক সম্পর্কের ক্ষেত্র আরও বিস্তৃত করছে।

এছাড়া ইউরো ও ডলার এড়িয়ে কীভাবে রুশ রুবল ও ভারতীয় রুপির মাধ্যমে লেনদেন করা যায়, তা নিয়েও আলোচনা চলছে ভারত ও রাশিয়ার মধ্যে।

গত সপ্তাহে বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছিল, রাশিয়া থেকে চলতি বছর প্রায় দেড় কোটি ব্যারেল তেল আমদানির পরিকল্পনা করছে ভারত। আর এই তেল ভারত পাচ্ছে আন্তর্জাতিক বাজারদরের তুলনায় অনেক সস্তায়, ২৫ শতাংশ পর্যন্ত ছাড়ে (যদি ক্রেতা বিমা ও পরিবহন খরচ বহন করতে রাজি থাকে)।

  • সূত্র: আরটি
     
Related Topics

টপ নিউজ

ভারত-রাশিয়া / তেল আমদানি / ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে আসছে ৫,০০০ টন ডিজেল, খালাস শেষ হবে বুধবার
  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম
  • কোনো সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
  • শান্তির জন্য রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার পক্ষে জনমত বাড়ছে ইউক্রেনে

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net