Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
এক গৃহহীন পাকিস্তানির সুইস ব্যাংক হিসাবে ৪০০ কোটি রুপি এলো কী করে!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 March, 2022, 09:10 pm
Last modified: 16 March, 2022, 09:10 pm

Related News

  • ইরান যুদ্ধের প্রভাবে পাকিস্তানে পেট্রোলের ৪৩% ও ডিজেলের ৫৫% দাম বাড়ল
  • ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • ইরান যুদ্ধ নিয়ে ইসলামাবাদে ৪ দেশের বৈঠক: মধ্যপ্রাচ্যে নতুন জোটের ইঙ্গিত

এক গৃহহীন পাকিস্তানির সুইস ব্যাংক হিসাবে ৪০০ কোটি রুপি এলো কী করে!

অথচ তিনি হতদরিদ্র, মাথা গোঁজার ঠাইও নেই। বহু কষ্টে দিন গুজরান করেন। খোদ নিজ দেশ পাকিস্তানেই নেই তার ব্যাংক হিসাব।
টিবিএস ডেস্ক
16 March, 2022, 09:10 pm
Last modified: 16 March, 2022, 09:10 pm
ছবি: সংগৃহীত

পাকিস্তানি নাগরিক মোহাম্মদ জাভেদ জানতেন না তার নাম-পরিচয় দিয়ে সুইস ব্যাংকে খোলা হয়েছে অ্যাকাউন্ট। আর তাতে জমা আছে শত শত কোটি টাকা। অথচ তিনি হতদরিদ্র, মাথা গোঁজার ঠাইও নেই। বহু কষ্টে দিন গুজরান করেন। খোদ নিজ দেশ পাকিস্তানেই নেই তার ব্যাংক হিসাব। কেন্দ্রীয় আয়কর বিভাগেও সংগত কারণেই তিনি নিবন্ধিত করদাতাও নন। 

জাভেদের নাম-পরিচয় ব্যবহার করে একটি নয়, সুইস একটি ব্যাংকে খোলা হয় দুই দুটি অ্যাকাউন্ট। তাতে রাখা হয় ৪০০ কোটি রুপি! শুনতে অবিশ্বাস্য হলেও, এমনটাই ঘটেছে। পাকিস্তানি ব্যাংকগুলোতে জাল হিসাব খোলার ঘটনা নতুন না হলেও, এবার জানা গেল সুইস ব্যাংকগুলোও এই চর্চার বাইরে নয়।

জাল অ্যাকাউন্ট দুটির তথ্য জার্মানির সুডেস্টসে জেইটাং সংবাদপত্রের কাছে ফাঁস করেছেন একজন হুইসেলব্লোয়ার। তার সূত্রে দৈনিকটি জানিয়েছে, ২০০৬ সালে অ্যাকাউন্ট দুটিতে সর্বশেষ ৪০১ মিলিয়ন রুপি সমপরিমাণ অর্থ জমা পড়ে। আর ওই বছরই সেগুলো বন্ধ করা হয়। 

দৈনিকটি এ ঘটনাকে তাদের সংগঠিত অপরাধ ও দুর্নীতির খবর রিপোর্টিং প্রকল্পের আওতায় প্রকাশ করেচে। এই প্রকল্পে যুক্ত আছে আরও ৪৬টি অন্যান্য গণমাধ্যম।  

জানা যায়, ২০০৩ সালে জাভেদের বয়স যখন মাত্র ২৬ তখনই তার নামে ক্রেডিট সুইসে ব্যাংকে প্রথম কর্পোরেট অ্যাকাউন্ট খোলা হয়। অথচ তখন কারখানা শ্রমিক জাভেদের দৈনিক আয় ছিল মাত্র ২০০-৩০০ রুপি। এমনকি দেশের বাইরে যাওয়ার কোনো পাসপোর্টও ছিল না।   

এরপর ২০০৫ সালে অ্যাকাউন্ট দুটির ব্যালান্স ৩৪০ কোটিতে পৌঁছায়। এর মাত্র এক সপ্তাহ আগে জাভেদ নিজের প্রথম পাসপোর্ট করান এবং মালয়েশিয়ায় কর্মী হিসেবে যেতে নিবন্ধন করান। কিন্তু, রিক্রুটিং এজেন্ট এজন্য তার কাছে দেড় লাখ রুপি দাবি করেন, যা দিতে পারেননি হতদরিদ্র জাভেদ, একটু বাড়তি আয়ের জন্য মালয়েশিয়াও আর যাওয়া হয়নি। পরবর্তীতে তিনি নিজের পাসপোর্টও আর নবায়ন করাননি। 

অর্থাৎ তিনি বিদেশে যাওয়ার পাসপোর্ট করানোর আগেই বিশ্বের প্রভাবশালী একটি ব্যাংকে তার নামে অ্যাকাউন্ট খোলা হয়। 

তার নাম-পরিচয় ব্যবহার করে অসাধু কোনো ব্যক্তি/গোষ্ঠী শত শত কোটি টাকা লেনদেন করেছে, জানার পর দারুণ মর্মাহত হয়েছেন এ পাকিস্তানি। তিনি বুঝে উঠতেই পারছেন না কে তার পরিচয় দিয়ে একাজ করতে পারে। 

তিনি বলেন, "সুইস ব্যাংকে হিসাব খোলার সামর্থ্য থাকলে, আজ এই স্যুয়ারেজ ড্রেনের ওপর আমাকে থাকতে হতো না। হয়তো অভিজাত কোনো আবাসিক এলাকায় আমার বাড়ি থাকতো।"
পাকিস্তানি গণমাধ্যম যখন জাভেদের ঘিঞ্জি ঠিকানায় পৌঁছায়, তখন চারপাশে ছিল ধবংসস্তূপ। মাস কয়েক আগেই সেখানে গড়ে ওঠা বস্তিটি গুঁড়িয়ে দিয়েছে লাহোর উন্নয়ন কর্তৃপক্ষ। তার মধ্যে বসেই গণমাধ্যমকে এসব কথা বলেন জাভেদ। তিনি এ নিষ্ঠুর পরিহাসে যেমন বিস্মিত, তেমনি ব্যথিত।   

পাকিস্তানি গণমাধ্যম দ্য নিউজ জানাচ্ছে, লাহোরের গুলবার্গে পয়োনিষ্কাসন নালার ওপর ছিল জাভেদের বস্তি। তার দাদা ছিলেন ভারত অধিকৃত কাশ্মীরের জম্মুবাসী। ১৯৪৭ সনে দেশভাগের সময় তিনি উদ্বাস্তু হয়ে লাহোরে আসেন। তখন থেকেই দারিদ্র্য পরিবারটির সদস্যদের নিত্যসঙ্গী। 

জাভেদ তার বর্তমান দুর্দশার কথা জানিয়ে আক্ষেপ করে বলেন, তারা (নগর উন্নয়ন কর্তৃপক্ষ) আমাদের বস্তিটি গুঁড়িয়ে দিয়েছে। আমরা ক্ষমতাহীন, খেটে খাওয়া মানুষ। আমরা দুর্নীতি করি না, তার জন্য দায়ীও নই। তাই মাত্র ১০ মিনিটের নোটিশে আমাদের ঘর ভেঙে ফেলা হয়। আমরা তাদের যথাযথ নোটিশ দেওয়ার অনুনয়ও করি। কিন্তু, তারা আমাদের কথা কানেই তোলেনি। এখন আমি গৃহহীন। আমার জিনিসপত্র ভাঙা ঘরের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। সেখান থেকেই দু-একটি জিনিস উদ্ধার করতে পেরেছি।"


  • সূত্র: দ্য নিউজ ডটকম ডটপিকে

Related Topics

টপ নিউজ

সুইস ব্যাংক / জালিয়াতি / পাকিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • ইরান যুদ্ধের প্রভাবে পাকিস্তানে পেট্রোলের ৪৩% ও ডিজেলের ৫৫% দাম বাড়ল
  • ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • ইরান যুদ্ধ নিয়ে ইসলামাবাদে ৪ দেশের বৈঠক: মধ্যপ্রাচ্যে নতুন জোটের ইঙ্গিত

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net