Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 26, 2026
পুতিনের সাথে আলোচনায় বসতে প্রস্তুত জেলেনস্কি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 February, 2022, 10:30 am
Last modified: 26 February, 2022, 10:54 am

Related News

  • পুতিনের কাছে বার্তা পৌঁছাতে রুশ ধনকুবের আব্রামোভিচের সঙ্গে বৈঠক করেছিলেন জেলেনস্কি
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা
  • ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে যাচ্ছে ইউক্রেনের বিশেষজ্ঞ দল: জেলেনস্কি
  • ইরানের ড্রোন হামলা মোকাবিলায় মধ্যপ্রাচ্যের মিত্রদের সহায়তার প্রস্তাব জেলেনস্কির

পুতিনের সাথে আলোচনায় বসতে প্রস্তুত জেলেনস্কি

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার সকালে একটি টেলিভিশন ভাষণে বলেন, ডনবাস প্রজাতন্ত্রের প্রধানদের অনুরোধে তিনি কিয়েভে একটি বিশেষ সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।
টিবিএস ডেস্ক
26 February, 2022, 10:30 am
Last modified: 26 February, 2022, 10:54 am
ভলোদিমির জেলেনস্কি/ ছবি- সংগৃহীত

জেলেনস্কির প্রেস সেক্রেটারি সের্গেই নিকিফোরভ শনিবার বলেন, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের প্রস্তাব গ্রহণ করেছেন। তিনি শান্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে প্রস্তুত।

সংবাদমাধ্যম তাস এর রিপোর্ট অনুযায়ী, "আমরা আলোচনায় অস্বীকৃতি জানিয়েছি- এমন কোনো অভিযোগ সত্য নয়। ইউক্রেন সবসময়ই শান্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে প্রস্তুত ছিল এবং আছে। এই অবস্থানে আমরা অটল। আমরা রুশ প্রেসিডেন্টের প্রস্তাব মেনে নিয়েছি।"

তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এ কথা বলেন তিনি।

নিকোফোরভের মতে, আলোচনার স্থান ও সময় নিয়ে আলোচনা চলছে। যত তাড়াতাড়ি আলোচনা শুরু হবে, ততো তাড়াতাড়িই স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার সম্ভাবনা বাড়বে, উল্লেখ করেন তিনি।

রাশিয়ার প্রেসিডেনশিয়াল প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ এর আগে বলেছিলেন, পুতিন ইউক্রেনের সাথে আলোচনার জন্য মিনস্কে একটি প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত। কিন্তু, ইউক্রেন ওয়ার্সতে আলোচনায় বসতে চায়। কিন্তু এরপরই তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানান তিনি।

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার সকালে একটি টেলিভিশন ভাষণে বলেন, ডনবাস প্রজাতন্ত্রের প্রধানদের অনুরোধে তিনি কিয়েভে একটি বিশেষ সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।

'আট বছর ধরে কিয়েভ শাসন দ্বারা যারা গণহত্যা ও অত্যাচারের শিকার' হচ্ছেন তাদের রক্ষা করতে এই অভিযান চালানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

ইউক্রেনের অঞ্চলগুলো দখলের কোনো পরিকল্পনা নেই মস্কোর, বলেছিলেন তিনি।

এদিকে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে আশ্বস্ত করে জানায়, রাশিয়ান সৈন্যরা ইউক্রেনীয় শহরগুলোকে লক্ষ্য করে অভিযান চালাচ্ছে না। তারা মূলত ইউক্রেনীয় সামরিক অবকাঠামোকে অক্ষম করার জন্যেই লড়াই করছে। বেসামরিক জনগণের জন্য কোনো হুমকি না তারা।

Related Topics

টপ নিউজ

ভ্লাদিমি র পুতিন / রুশ প্রেসিডেন্ট পুতিন / জেলেনস্কি / রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব / ইউক্রেন উত্তেজনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
    ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
  • ছবি: আনাদোলু এজেন্সি
    ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  
  • ছবি: সংগৃহীত
    এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  
  • ছবি: সংগৃহীত
    ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 
  • বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
    বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

Related News

  • পুতিনের কাছে বার্তা পৌঁছাতে রুশ ধনকুবের আব্রামোভিচের সঙ্গে বৈঠক করেছিলেন জেলেনস্কি
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা
  • ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে যাচ্ছে ইউক্রেনের বিশেষজ্ঞ দল: জেলেনস্কি
  • ইরানের ড্রোন হামলা মোকাবিলায় মধ্যপ্রাচ্যের মিত্রদের সহায়তার প্রস্তাব জেলেনস্কির

Most Read

1
ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
বাংলাদেশ

ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক

2
ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 

5
বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
অর্থনীতি

বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net