Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
যৌন নিপীড়ণের মামলায় কিভাবে আপস মীমাংসায় এলেন প্রিন্স অ্যান্ড্রু?  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 February, 2022, 04:55 pm
Last modified: 16 February, 2022, 05:15 pm

Related News

  • মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৯ সেপ্টেম্বর
  • যানজটে আটকে আদালতে যেতে পারেননি পরীমনি, পেছাল সাক্ষ্যগ্রহণ
  • ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার: বরগুনার এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা
  • তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত
  • স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন

যৌন নিপীড়ণের মামলায় কিভাবে আপস মীমাংসায় এলেন প্রিন্স অ্যান্ড্রু?  

চমকপ্রদ তথ্য হলো, বিবৃতিতে ভার্জিনিয়া জিওফ্রের ‘সাহসিকতা’র প্রশংসা করেছেন অ্যান্ড্রু, যা তার আগের বক্তব্য থেকে একেবারেই ভিন্ন সুরের! এর আগে তিনি বলেছিলেন, জিওফ্রের আনা মামলা ভিত্তিহীন এবং তিনি স্রেফ টাকা আদায়ের ফন্দি করেছেন।
টিবিএস ডেস্ক
16 February, 2022, 04:55 pm
Last modified: 16 February, 2022, 05:15 pm
ছবি: সংগৃহীত

ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু তার বিরুদ্ধে আনা যৌন নিপীড়ণের মামলার বাদী ভার্জিনিয়া জিওফ্রের সাথে আপস মীমাংসায় এসেছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের এক জেলা আদালত থেকে জানানো হয়, ডিউক অব ইয়র্ক এবং জিওফ্রে আদালতের বাইরে একটি সমঝোতায় পৌঁছেছেন।

প্রিন্স অ্যান্ড্রুর এই যৌন কেলেঙ্কারি নিয়ে কম জল ঘোলা হয়নি। বাদী ভার্জিনিয়ার দাবি, ১৭ বছর বয়সে ব্রিটিশ প্রিন্সের হাতে যৌন নিপীড়ণের শিকার হন তিনি। তবে আরও একবার পুরো ঘটনায় চোখ বুলিয়ে জেনে নেওয়া যাক, এই মামলায় আসলে কি কি ঘটেছে। 

অ্যান্ড্রুর বিরুদ্ধে কি অভিযোগ ছিল ভার্জিনিয়া জিওফ্রের?

২০২১ সালে ভার্জিনিয়া জিওফ্রে (যিনি ভার্জিনিয়া রবার্টস নামেও পরিচিত) নামক জনৈক নারী নিউইয়র্কে ডিউক অব ইয়র্কের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। জিওফ্রের অভিযোগ, প্রায় দুই দশক আগে এপস্টেইনের বান্ধবী, ব্রিটিশ সোশ্যালাইট গিলেইন ম্যাক্সওয়েলের লন্ডনের বাড়িতে প্রিন্স অ্যান্ড্রু তাকে জোরপূর্বক যৌন সম্পর্কে যেতে বাধ্য করেন এবং যৌন নিপীড়ণ করেন। পরবর্তীতে ম্যানহাটনে এপস্টেইনের বাড়িতে ইউএস ভার্জিন আইল্যান্ডের লিটল সেন্ট জেমসেও নিপীড়ন করেন। কিন্তু ব্রিটিশ রানীর ছেলে অ্যান্ড্রু এই অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে এপস্টেইন নিজেও যৌন নিপীড়ণের দায়ে অভিযুক্ত হয়ে কারাগারে থাকাকালীন ৬৬ বছর বয়সে মারা যান। ২০১৯ সালে ম্যানহাটন কারাগারে আত্মহত্যা করেন তিনি। তার বিরুদ্ধে শিশু-কিশোরীদের পাচার ও জোরপূর্বক যৌনদাসীর কাজ করানোর মতো গুরুতর অভিযোগ ছিল।

আপসে মীমাংসার অর্থ কি?

আপসে রফা বলতে বোঝায় আদালতের বাইরে দুই পক্ষের বোঝাপড়ায় কোনো একটি সমাধানে আসা। প্রিন্স অ্যান্ড্রুর এ মামলার আপসের ক্ষেত্রে কোনো বিচারকার্য হবে না, কিন্তু অ্যান্ড্রু জিওফ্রেকে একটি নির্দিষ্ট অংকের টাকা দিবেন।
এর আগে প্রিন্স অ্যান্ড্রু জুরি ট্রায়ালের আবেদন করলে যুক্তরাষ্ট্রের জেলা জজ লুইস কাপলান জানিয়েছিলেন, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এ মামলার বিচারকাজ শুরু হতে পারে।

মীমাংসার শর্তগুলো কি কি?

আদালতে দাখিল করা যৌথ বিবৃতিতে সমঝোতার টাকার অংক প্রকাশ করেননি প্রিন্স অ্যান্ড্রু (৬১) ও জিওফ্রের (৩৮) আইনজীবিরা। তবে তারা জানিয়েছেন, জিওফ্রের দাতা সংস্থায় একটি 'উল্লেখযোগ্য পরিমাণ' টাকা দান করবেন অ্যান্ড্রু।

যদি এ মামলার বিচারকার্য শুরু হতো এবং জিওফ্রে জয়ী হতেন, তাহলে জিওফ্রেকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হতো অ্যান্ড্রুকে। এদিকে অ্যান্ড্রুর কাছে অনির্দিষ্ট পরিমাণ অর্থ দাবি করেছেন জিওফ্রে।

অ্যান্ড্রু কি দোষ স্বীকার করেছেন?

বিবৃতিতে প্রিন্স অ্যান্ড্রু জিওফ্রের আনা অভিযোগকে অস্বীকারও করেননি, আবার স্বীকারও করেননি। তবে তিনি জানিয়েছেন, এপস্টেইনের সঙ্গে মেলামেশা করার জন্য তিনি অনুতপ্ত এবং যৌন নিপীড়ণের শিকার মানুষদের সাহায্য করার মাধ্যমে তিনি এর প্রায়শ্চিত্ত করবেন।

আরও চমকপ্রদ তথ্য হলো, বিবৃতিতে জিওফ্রের 'সাহসিকতা'র প্রশংসা করেছেন অ্যান্ড্রু, যা তার আগের বক্তব্য থেকে একেবারেই ভিন্ন সুরের! এর আগে তিনি বলেছিলেন, জিওফ্রের আনা মামলা ভিত্তিহীন এবং তিনি স্রেফ টাকা আদায়ের ফন্দি করেছেন।

বিবৃতিতে বলা হয়, "প্রিন্স অ্যান্ড্রু কখনোই জিওফ্রের চরিত্র নিয়ে প্রশ্ন তোলেননি বা তাকে অসম্মান করতে চাননি। অ্যান্ড্রু মনে করেন, নিপীড়ণের এবং জনরোষের শিকার হওয়া ব্যক্তি হিসেবে জিওফ্রে অনেক কষ্ট করেছেন।"

মামলার কারণে অ্যান্ড্রু কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন?

জিওফ্রের আনা মামলার কারণে ব্যক্তিগত সুনাম নষ্ট হয়েছে প্রিন্স অ্যান্ড্রুর, এমনকি রাজকীয় পদমর্যাদাও হারিয়েছেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে বাকিংহ্যাম প্যালেস থেকে জানানো হয়,রাজকীয় ও সেনাবাহিনীর পদ থেকে সরিয়ে দেওয়ার পর এবার 'হিজ রয়্যাল হাইনেস' নামটিও মুছে যাবে অ্যান্ড্রুর নামের পাশ থেকে। আরও জানানো হয়, অ্যান্ড্রু একজন সাধারণ নাগরিক হিসেবেই জিওফ্রের মামলাটি লড়ছেন।

এর আগে এপস্টেইনের সঙ্গে সম্পর্কের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েন অ্যান্ড্রু। ২০১৯ সালে বিবিসির এক সাক্ষাতকারে সমালোচকেরা দাবি করেন, এপস্টেইন ইস্যুতে নানা প্রশ্নের সদুত্তর দিতে ব্যর্থ হয়েছেন ব্রিটিশ রাজকুমার। এর পরেই রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ান অ্যান্ড্রু।

ব্রিটিশ রয়্যাল বায়োগ্রাফার ( রাজপরিবারের আত্মজীবনী লেখক) পেনি জুনোরের ভাষ্যে, জিওফ্রের মামলার আপস হওয়া সত্ত্বেও অ্যান্ড্রু যে আগের দায়িত্বে ফিরে যাবেন তা এখনই বলা যাচ্ছে না।

এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে অ্যান্ড্রুর বিরুদ্ধে কোনো মামলা বিচারাধীন নেই।

মামলাটি কি অ্যান্ড্রুকে ফৌজদারি অপরাধের আওতায় আনবে?

না, অ্যান্ড্রুকে কোনো ফৌজদারি অপরাধের আওতায় আনা হয়নি। সিভিল কেস হওয়ায় জিওফ্রের এই মামলা থেকে অ্যান্ড্রুকে ফৌজদারি অপরাধের কাঠগড়ায় দাড় করানো যাবে না।

যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটররা এপস্টেইনের শিশু-কিশোরী পাচার ও যৌনদাসী বানানোর মতো অপরাধের বিষয়ে অ্যান্ড্রুর একটি সাক্ষাতকার নিতে চাইলে কোনো সাড়া দেননি ব্রিটিশ প্রিন্স।

সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

প্রিন্স অ্যান্ড্রু / ভার্জিনিয়া জিউফ্রে / মামলা / আপস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
    ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

Related News

  • মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৯ সেপ্টেম্বর
  • যানজটে আটকে আদালতে যেতে পারেননি পরীমনি, পেছাল সাক্ষ্যগ্রহণ
  • ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার: বরগুনার এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা
  • তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত
  • স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

6
নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net