Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
২৫ বছরের কাজ ২৪ ঘণ্টায় করে দেবে এই নতুন সুপার কম্পিউটার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 February, 2022, 07:25 pm
Last modified: 08 February, 2022, 10:31 am

Related News

  • গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ডিজিটাল রূপান্তর: তথ্যপ্রযুক্তিতে নব অভিযাত্রা
  • জীবন্ত মস্তিষ্কের কোষে চলবে কম্পিউটার, ল্যাবে তৈরি ‘মিনি-মস্তিষ্ক’ দিয়ে কম্পিউটার তৈরির পথে বিজ্ঞানীরা
  • মহাকাশে বিশ্বের প্রথম সুপারকম্পিউটার গড়তে স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন
  • শহীদলিপি: হারিয়ে যাওয়া প্রথম বাংলা কম্পিউটার কিবোর্ডের গল্প
  • এক্সপিএস, ইন্সপায়রন নয়; ডেলের নতুন কম্পিউটারের নাম হবে অ্যাপলের মতো

২৫ বছরের কাজ ২৪ ঘণ্টায় করে দেবে এই নতুন সুপার কম্পিউটার

২০০৭ সালে নির্মিত গ্রানাডা বিশ্ববিদ্যালয়ের প্রথম সুপার কম্পিউটারের চেয়ে আলবাইসিন ২০০ গুণ দ্রুতগতি সম্পন্ন। ২০১৩ সালে উদ্ভাবিত দ্বিতীয় সুপার কম্পিউটারটির চেয়ে এর দ্রুততা ২০ গুণ বেশি।
টিবিএস ডেস্ক
07 February, 2022, 07:25 pm
Last modified: 08 February, 2022, 10:31 am

করোনা ভাইরাসের চিকিৎসা থেকে শুরু করে মহাবিশ্বের উৎপত্তির রহস্য উন্মোচন- বিশ্বের গুরুত্বপূর্ণ সব গবেষণায় ব্যবহৃত এই যন্ত্রের নাম সুপার কম্পিউটার। এসব কম্পিউটার সেকেন্ডে কোয়াড্রিলিয়ন (একের পর ১৫টি শূন্যযুক্ত সংখ্যা) গণনা করতে সক্ষম। বর্তমান তথ্য-প্রযুক্তির বিশ্বে কে কার থেকে এগিয়ে থাকবে তা নির্ধারণ করছে এই সুপার কম্পিউটার।

সুপার কম্পিউটার নিয়ে বিশ্বব্যাপী এই প্রতিযোগিতার তালিকায় এবার নাম লেখাল আন্দালুসিয়ায় ইউনিভার্সিটি অব গ্রানাডা। স্পেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি গত মঙ্গলবার আলাবাইসিন নামের নতুন একটি সুপার কম্পিউটার উদ্বোধন করে। কম্পিউটারটির প্রসেসিং ক্ষমতা ৮২২ টেরাফ্লপ। সেকেন্ডে এক ট্রিলিয়ন হিসাব সম্পন্ন করার ক্ষমতাকে এক টেরাফ্লপ বলে।

গবেষণা পরিচালনা করতে বর্তমানে দ্রুত গতির শক্তিশালী প্রসেসিং ক্ষমতাসম্পন্ন সুপার কম্পিউটারের বিকল্প নেই। সাধারণ কম্পিউটার দিয়ে এ কাজ সম্ভব নয়। একইসঙ্গে কয়েক লক্ষ প্রসেসরের সমন্বয়ে অপটিক্যাল নেটওয়ার্কিংয়ের মধ্য দিয়ে নিমেষেই জটিল সব গাণিতিক সমস্যার সমাধান দিতে পারে এসব কম্পিউটার।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিলার আরান্দা বলেন, আন্দালুসিয়ায় ইউনিভার্সিটি অব গ্রানাডা ছাড়াও অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ের ১২৫টি রিসার্চ গ্রুপ এবং ৫০০ জন বিজ্ঞানী এই সুপার কম্পিউটার ব্যবহার করতে পারবেন।

নতুন এই সুপার কম্পিউটার নির্মাণে ব্যয়িত হয়েছে ১.৩৬ মিলিয়ন ডলারের বেশি অর্থ। আলবাইসিন শুধু গবেষণার সময়ই কমাবে না এর পাশাপাশি ইউনিভার্সিটি অব গ্রানাডার বাইরে গবেষণা কর্ম সম্প্রসারণে ভূমিকা রাখবে।

"আগে আমাদের পক্ষে যেসব কাজ করা অসম্ভব ছিল, এখন সেগুলো সম্ভব হবে," বলেন আরান্দা। "শুধু গ্রানাডা ইউনিভার্সিটিই নয়, আন্দালুসিয়ান অন্যান্য বিশ্ববিদ্যালয়ও কম্পিউটারটি ব্যবহার করবে। সম্মিলিতভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কাজের মাধ্যমে আমরা উদাহরণ তৈরি করতে চাই," বলেন তিনি

তবে আলবাইসিন গ্রানাডা বিশ্ববিদ্যালয়ের প্রথম সুপারকম্পিউটার নয়। বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা ও কম্পিউটার টেকনোলজির অধ্যাপক বেগোনা দেল পিনো প্রিয়েতো বলেন, "গ্রানাডা বিশ্ববিদ্যালয় আরও ৩০ বছর আগে সুপারকম্পিউটিংয়ের জগতে প্রবেশ করে।"

আলবাইসিন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সুপার কম্পিউটার। তবে প্রথম প্রকল্পটির চেয়ে বহুগুণে এগিয়ে রয়েছে আলবাইসিন। ২০০৭ সালে নির্মিত বিশ্ববিদ্যালয়ের প্রথম সুপার কম্পিউটারের চেয়ে আলবাইসিন ২০০ গুণ দ্রুতগতি সম্পন্ন। ২০১৩ সালে উদ্ভাবিত দ্বিতীয় সুপার কম্পিউটারটির চেয়ে এর দ্রুততা ২০ গুণ বেশি।

"আলবাইসিনের প্রসেসিং ক্ষমতার ব্যাখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সিস্টেম ইনভেস্টিগেশন এবং সুপারকম্পিউটিং বিভাগের প্রধান জিসাস রদ্রিগেজ পুগা বলেন, "২৫ বছর সময় লাগবে এমন জটিল বৈজ্ঞানিক বিশ্লেষণ এই কম্পিউটার মাত্র ২৪ ঘণ্টায় করে দিতে সক্ষম।"

গ্রানাডা বিশ্ববিদ্যালয়ের মলিকুলার অ্যান্ড নিউক্লিয়ার অ্যাটমিক ফিজিক্সের গবেষক ব্লাঙ্কা বিয়েল বলেন, ন্যানোটেকনোলজি নিয়ে তার গবেষণায় নতুন এই সুপারকম্পিউটার ভীষণ কাজে দেবে।

"ন্যানোটেকনোলজির ক্ষেত্রে জটিল সব ক্যালকুলেশনের প্রয়োজন হয়, যা কেবল শক্তিশালী কম্পিউটারে করা সম্ভব। এখন পর্যন্ত এ ধরনের কাজ করতে তিন থেকে চার সপ্তাহ লাগে।। আলবাইসিনের সাহায্যে তা এক দিনেরও কম সময়ে করা সম্ভব হবে," বলেন তিনি

বেগোনা দেল পিনো বলেন, "সুপারকম্পিউটিংয়ের সিদ্ধান্ত গবেষণা, উদ্ভাবন, উঁচুস্তরের জ্ঞান আদান-প্রদান এবং বিশেষায়িত ট্রেইনিংয়ের বিকাশের জন্য বিশ্ববিদ্যালয়ের এক কৌশলগত উদ্যোগ।"

রিসার্চ অ্যান্ড ট্রান্সফারের ডেপুটি রেক্টর এবং কম্পিউটিং গবেষণায় বহুলভাবে উদ্ধৃত এনরিক হেরেরা বলেন, "শক্তিশালী কম্পিউটিং ক্ষমতা এবং উচ্চমাত্রার প্রসেসিং ও জটিল সিমুলেশন ছাড়া উঁচুমানের গবেষণা আর সম্ভব নয়।"

হেরেরার বিশ্বাস নতুন এই সুপার কম্পিউটার গ্রানাডা বিশ্ববিদ্যালয়ে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। স্পেনের কৃত্রিম বুদ্ধিমত্তার জাতীয় নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিশ্ববিদ্যালয়কে হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার করা যেতে পারে।

আলবেইসিনের সাহায্যে গ্রানাডা বিশ্ববিদ্যালয় শুধু জাতীয় পর্যায়ের গবেষণাই নয়, অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কাজেও কম্পিউটারটির ব্যবহার সম্প্রসারণ করতে ইচ্ছুক।


  • সূত্র: এলপাইস

Related Topics

টপ নিউজ

সুপার কম্পিউটার / কম্পিউটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ডিজিটাল রূপান্তর: তথ্যপ্রযুক্তিতে নব অভিযাত্রা
  • জীবন্ত মস্তিষ্কের কোষে চলবে কম্পিউটার, ল্যাবে তৈরি ‘মিনি-মস্তিষ্ক’ দিয়ে কম্পিউটার তৈরির পথে বিজ্ঞানীরা
  • মহাকাশে বিশ্বের প্রথম সুপারকম্পিউটার গড়তে স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন
  • শহীদলিপি: হারিয়ে যাওয়া প্রথম বাংলা কম্পিউটার কিবোর্ডের গল্প
  • এক্সপিএস, ইন্সপায়রন নয়; ডেলের নতুন কম্পিউটারের নাম হবে অ্যাপলের মতো

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net