Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 09, 2026
জাপানসহ বিশ্বের যেসব দেশে ব্যাপকভাবে কমছে জন্মহার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 February, 2022, 11:10 am
Last modified: 03 February, 2022, 11:23 am

Related News

  • যে কারণে জাপানে ভূতুড়ে বাড়ির চাহিদা বাড়ছে
  • তীব্র গরমে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু
  • দেশে চাকরির সংকট, কর্মসংস্থানের আশায় জাপানে পাড়ি দিচ্ছেন দক্ষিণ কোরিয়ার তরুণরা
  • টোকিওর বাইরে দ্বিতীয় রাজধানী স্থাপনের পরিকল্পনা অনুমোদন দিল জাপান
  • জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ১৩, ধসে পড়া শপিংমলে উদ্ধার অভিযান চলছে

জাপানসহ বিশ্বের যেসব দেশে ব্যাপকভাবে কমছে জন্মহার

শুধু জাপানই নয় বিশ্বজুড়েই জন্মহার কমছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক নিরাপত্তাহীনতা জন্মহারের ওপর বিপরীত প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
টিবিএস ডেস্ক
03 February, 2022, 11:10 am
Last modified: 03 February, 2022, 11:23 am
প্রতীকী ছবি

অর্থনৈতিক অস্থিরতা, অভিবাসনে কড়াকড়ি এবং পরিবার ছোট রাখার প্রবণতায় বিশ্বজুড়ে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পেয়েছে। এ সবকিছুর কারণে আগের অনুমানের তুলনায় দ্রুতগতিতে কমছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ জাপানের জন্মহার। দেশটির সংবাদমাধ্যম আশাহি শিম্বুনের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জাপানের স্বাস্থ্যমন্ত্রণালের তথ্যের পাশাপাশি প্রাথমিক সকল তথ্য বিশ্লেষণ করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গেল বছর জাপানে ৮ লাখ ৫ হাজার শিশুর জন্ম হয়েছে। আর ২০২০ সালে এই সংখ্যা ছিল ৮ লাখ ৪০ হাজার ৭৩২, যা ২০১৯ সালের তুলনায় ২.৮ শতাংশ কম। বিশেষজ্ঞদের মতে, আগের তুলনায় করোনাকালে জাপানে বিয়ের সংখ্যা কমেছে। তাই জন্মহারও নেমেছে নিচের দিকে। সেইসঙ্গে তারা সতর্ক করেছেন, যদি যুবসমাজ বিবাহবন্ধনে আগ্রহী না হন, তাহলে জন্মহার আরও কমতে থাকবে। বর্তমানে দেশটিতে নারী-পিছু শিশু জন্মের সংখ্যা ১.৩৪ জন।

শুধু জাপানই নয় বিশ্বজুড়েই জন্মহার কমছে। ২০২১ সালের এক সমীক্ষায় দেখা যায়, চীন এবং তাইওয়ানের প্রজনন হার সবচেয়ে কম। নারী-পিছু শিশু জন্মের সংখ্যা সেখানে ১.০৭ জন। 

বিশ্বব্যাপী অর্থনৈতিক নিরাপত্তাহীনতা জন্মহারের ওপর বিপরীত প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্রুকিংস ইনস্টিটিউটের মতে, এর ফলস্বরূপ আমেরিকায় প্রায় তিন লাখ অনাগত শিশুর জন্মই হয়নি। জন্মহার কমে যাওয়ার কারণেই চীন গত বছর তাদের নীতিতে পরিবর্তন এনেছে। দেশটি ঘোষণা দিয়েছে, যেকোনো দম্পতি তিনটি সন্তানের জন্ম দিতে পারবেন। এছাড়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো ২০২০ সালে অস্ট্রেলিয়াতেও জন্মহার কমতে দেখা গেছে। 

  • সূত্র: আনন্দবাজার পত্রিকা
     
Related Topics

টপ নিউজ

জন্মহার / মহামারির প্রভাব / জাপান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার
    ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার
  • দক্ষিণ ইয়েমেনের উপকূলের বাব এল-মান্দেব প্রণালিতে চলাচলরত নৌযান। ছবি: খালেদ জিয়াদ/এএফপি
    বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে গঠিত সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার নিয়োগ দিল সৌদি আরব  
  • প্রতীকী ছবি: রয়টার্স
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের
  • এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত
    এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত
  • মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন। ছবি: রয়টার্স
    ন্যাটোর আদলে সামরিক জোট: সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর 
  • ছবি: সংগৃহীত
    ব্যাংকিং বিধিনিষেধে চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানায় উৎপাদন বন্ধের ঘোষণা

Related News

  • যে কারণে জাপানে ভূতুড়ে বাড়ির চাহিদা বাড়ছে
  • তীব্র গরমে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু
  • দেশে চাকরির সংকট, কর্মসংস্থানের আশায় জাপানে পাড়ি দিচ্ছেন দক্ষিণ কোরিয়ার তরুণরা
  • টোকিওর বাইরে দ্বিতীয় রাজধানী স্থাপনের পরিকল্পনা অনুমোদন দিল জাপান
  • জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ১৩, ধসে পড়া শপিংমলে উদ্ধার অভিযান চলছে

Most Read

1
ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার
বাংলাদেশ

ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার

2
দক্ষিণ ইয়েমেনের উপকূলের বাব এল-মান্দেব প্রণালিতে চলাচলরত নৌযান। ছবি: খালেদ জিয়াদ/এএফপি
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে গঠিত সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার নিয়োগ দিল সৌদি আরব  

3
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

4
এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত
আন্তর্জাতিক

এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত

5
মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোর আদলে সামরিক জোট: সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যাংকিং বিধিনিষেধে চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানায় উৎপাদন বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net