Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
২৫ গুণ দ্রুতগতিতে টিকা দিচ্ছে ধনী দেশগুলো

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 April, 2021, 06:20 pm
Last modified: 09 April, 2021, 11:11 pm

Related News

  • হরিজন সম্প্রদায়: বৈষম্যের মাঝে বেড়ে ওঠা এই মানুষগুলো এখন কোথায় যাবেন
  • ‘বার্ধক্য কোনো ধ্বংসাত্মক ব্যাপার নয়’: যেভাবে বয়স নিয়ে ভুল ধারণা দূর করলে মিলতে পারে দীর্ঘায়ু
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের জন্য ‘বৈষম্যহীন’ ক্যাম্পাসের দাবিতে ‘প্রশাসন পোড়া ও বারবিকিউ সন্ধ্যা’
  • সামাজিক মর্যাদাবঞ্চিত রংপুরের হরিজনরা: শহর পরিচ্ছন্ন রাখার পুরস্কার কেবলই বৈষম্য
  • বঞ্চিত সশস্ত্র বাহিনীর সদস্যদের ন‍্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা

২৫ গুণ দ্রুতগতিতে টিকা দিচ্ছে ধনী দেশগুলো

উচ্চ আয়ের দেশগুলো এপর্যন্ত বৈশ্বিক টিকার ৪০ শতাংশ দিয়েছে, অথচ তাদের নাগরিক সংখ্যা মোট বৈশ্বিক জনসংখ্যার মাত্র ১১ শতাংশ
টিবিএস ডেস্ক
09 April, 2021, 06:20 pm
Last modified: 09 April, 2021, 11:11 pm
নিউইয়র্কের একটি টিকাকেন্দ্র জার্ভিস সেন্টারে প্রবেশ করছেন ভ্যাকসিন নিতে আগ্রহী ব্যক্তিরা। ছবি: ভিউ প্রেস/ গেটি ইমেজেস

বিশ্বের মোট জনসংখ্যার ৫ শতাংশকে টিকা দেওয়া যাবে- এতো পরিমাণ কোভিড প্রতিষেধকের ডোজ দেওয়া হয়েছে, কিন্তু বিতরণে চলছে চরম বৈষম্য। বেশিরভাগ ডোজই পেয়েছে ধনী দেশের নাগরিকরা। উৎপাদকদের থেকে চালান পাওয়ার ক্ষেত্রেও তারা দখল করছে সিংহভাগ অংশ। 

পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র ১১ শতাংশ হয়েও গত বৃহস্পতিবার নাগাদ বৈশ্বিকভাবে দেওয়া প্রতিষেধক ডোজের ৪০ শতাংশ পেয়েছে ২৭টি ধনী দেশের নাগরিকরা। সে তুলনায় অতি-দরিদ্র দেশগুলোর ১১ শতাংশ পেয়েছে ভ্যাকসিনের মাত্র ১.৬ শতাংশ ডোজ। ব্লুমবার্গ ভ্যাকসিন ট্র্যাকার অনুসারে এসব তথ্য জানা যায়।

এক কথায়, উচ্চ আয়ের দেশগুলো ২৫ গুণ দ্রুতগতিতে টিকাদান চালিয়ে যাচ্ছে গরিব রাষ্ট্রগুলোর তুলনায়।

ব্লুমবার্গের নিজস্ব তথ্যভাণ্ডারে ১৫৪টি দেশে প্রায় ৭৩ কোটি ডোজ দেওয়া অনুসরণ করা হয়েছে। মার্কিন গণমাধ্যমটি টিকা প্রাপ্তির আন্তর্জাতিক অবস্থা বিশ্লেষণে তাদের ভ্যাকসিন ট্র্যাকার চালু করে; যার মাধ্যমে সম্পদ, জনসংখ্যা এবং টিকা ডোজের চালান পাওয়ার অবস্থা তুলে ধরা হয়। 

সেই অনুসারে দেখা যায়, বিশ্বের মোট জনসংখ্যার ৪.৩ শতাংশ নিয়েও প্রদত্ত ভ্যাকসিনের ২৪ শতাংশ দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, বৈশ্বিক জনসংখ্যার ২.৭ শতাংশ অধিবাসী নিয়ে মাত্র শূন্য দশমিক ১ শতাংশ ডোজ দিয়েছে পাকিস্তান। এই চিত্র দুনিয়ার সর্বত্র দেখা যাচ্ছে। তার সঙ্গে ধনী দেশের শত শত কোটি ডোজ প্রতিষেধক কিনে রাখার আগাম চেষ্টা তো আছেই। বাড়তি এই চালান দিয়ে তারা নিজেদের সকল নাগরিককে বেশ কয়েকবার টিকা দিতে পারবে। ভ্যাকসিন ক্রয় চুক্তির পৃথক এক বিশ্লেষণ সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্যচিত্র: ব্লুমবার্গ

যুক্তরাষ্ট্র যে গতিতে টিকাদান চালাচ্ছে তাতে আগামী তিন মাসের মধ্যেই ৭৫ শতাংশ জনগণকে টিকার আওতায় আনার পথে রয়েছে দেশটি। সেই তুলনায় বিশ্বের প্রায় অর্ধেক সংখ্যক দেশে এক ডোজ টিকাও পাননি তাদের মোট জনসংখ্যার ১ শতাংশ নাগরিক। এছাড়া, ব্লুমবার্গের ভ্যাকসিন বৈষম্য নিয়ে করা হিসাবের বাইরে আছে ৪০টির বেশি অতি-দরিদ্র দেশ। এসব স্থানে টিকাদান এত সীমিত যে টিকাদানের সরকারি তথ্যসারণীও প্রস্তুত করা হয়নি। যদিও, হিসাবের বাইরে থাকা এই দেশগুলো বিশ্বের মোট জনসংখ্যার ৮ শতাংশের প্রতিনিধিত্ব করে।   

বিশ্বের এক নম্বর অর্থনীতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার বিভিন্ন অঞ্চলের জনসংখ্যা অনুসারে কি পরিমাণ ভ্যাকসিনের ডোজ পাঠানো হবে তা নির্ধারণ করে। একারণে, বিভিন্ন এলাকায় রয়েছে পার্শ্ববর্তী এলাকার তুলনায় কম বরাদ্দ পাওয়ার মতো বিভেদ। অবশ্য, জনসংখ্যা অনুসারে মাথাপিছু ডোজ সরবরাহে কোনো অঙ্গরাজ্যকেই বঞ্চিত করা হয়নি।    

তবু বৈষম্যে ভরা পৃথিবী:

এই গোলকের সকল মানুষের কাছে সমতার ভিত্তিতে সরবরাহ নিশ্চিতে কার্যকর কোনো ব্যবস্থা নেই। জনসংখ্যা অনুসারে বিশ্বের সব ভ্যাকসিন দেওয়া হলে, যুক্তরাষ্ট্র তার ন্যায্য হিস্যার চাইতেও ছয়গুণ বেশি টিকা দিতে পারতো, যুক্তরাজ্য পারতো ৭ বার। কিন্তু, সমতার এই পরিমাপক শুধুমাত্র তখনই বাস্তবে রূপ নিতো- যদি ধনী দেশগুলো বিশাল আকারে ডোজ মজুত ও অগ্রিম ক্রয় না করতো। কল্পিত এই সুষম বণ্টন ব্যবস্থায় শীর্ষে থাকতো সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল। দেশদুটি তাদের জনসংখ্যা অনুপাতে যথাক্রমে; ৯ ও ১২ গুণ বেশি ডোজ পেতো। অর্থাৎ, চাহিদার তুলনায় বিপুল সরবরাহের সুবিধা থাকার পরও ধনী দেশগুলোর কারণেই সঙ্কটের সৃষ্টি হয়েছে। 

বৈশ্বিক গড় হারের কাছাকাছি গতিতে নিজ জনসংখ্যাকে টিকা দিচ্ছে চীন। দুনিয়ার দ্বিতীয় বৃহৎ অর্থনীতিটি এপর্যন্ত প্রদত্ত বৈশ্বিক ভ্যাকসিনের ২০ শতাংশ দিয়েছে। জনসংখ্যা অনুসারেও আছে সমতা, কারণ চীনেই থাকেন বিশ্বের ১৮ শতাংশ মানুষ। এছাড়া, টিকা সরবরাহেও চীন সবার চাইতে উদার, দরিদ্র অনেক দেশেই ডোজের চালান পাঠিয়েছে বেইজিং, অনেকক্ষেত্রে দেওয়া হয়েছে বিনামূল্যে। 

অন্যদিকে, বিশ্বের সবচেয়ে দারিদ্রপীরিত মহাদেশ আফ্রিকায় টিকাদানও সবচেয়ে কম। আফ্রিকার ৫৪টি রাষ্ট্রের মধ্যে মাত্র ৩টি তাদের মাত্র ১ শতাংশ জনসংখ্যাকে টিকা দিতে পেরেছে। আর ২০টির বেশি দেশ টিকাদান শুরুই করতে পারেনি। 

  • সূত্র: ব্লুমবার্গ 

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ টিকদান / বৈষম্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • হরিজন সম্প্রদায়: বৈষম্যের মাঝে বেড়ে ওঠা এই মানুষগুলো এখন কোথায় যাবেন
  • ‘বার্ধক্য কোনো ধ্বংসাত্মক ব্যাপার নয়’: যেভাবে বয়স নিয়ে ভুল ধারণা দূর করলে মিলতে পারে দীর্ঘায়ু
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের জন্য ‘বৈষম্যহীন’ ক্যাম্পাসের দাবিতে ‘প্রশাসন পোড়া ও বারবিকিউ সন্ধ্যা’
  • সামাজিক মর্যাদাবঞ্চিত রংপুরের হরিজনরা: শহর পরিচ্ছন্ন রাখার পুরস্কার কেবলই বৈষম্য
  • বঞ্চিত সশস্ত্র বাহিনীর সদস্যদের ন‍্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net