Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
১২ বছরের উপরে সবাইকে মাস্ক পরতে হবে, বলছে হু

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 August, 2020, 05:25 pm
Last modified: 23 August, 2020, 07:35 pm

Related News

  • হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • ধারণার চেয়েও দ্রুত ছড়াতে পারে ইবোলার প্রাদুর্ভাব, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ২০২৬ সালের মধ্যেই তীব্র বায়ুদূষণ নির্মূল করতে চায় চীন

১২ বছরের উপরে সবাইকে মাস্ক পরতে হবে, বলছে হু

১২ বছর এবং তার বেশি বয়সীদের যেসব স্থানে সংক্রমণের মাত্রা বেশি এবং আশেপাশের লোকজন থেকে এক মিটার দূরত্ব বজায় রাখা সম্ভব নয়, সেখানে মাস্ক পরা অপরিহার্য। হু এবং জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) গত শুক্রবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক নথিতে একথা জানিয়েছে।  
টিবিএস ডেস্ক
23 August, 2020, 05:25 pm
Last modified: 23 August, 2020, 07:35 pm

বয়স্কদের মতোই এখন থেকে ১২ এবং তার চেয়ে বেশি বয়সের শিশুদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। কোভিড-১৯ মহামারির বিস্তার রুখতে যা সহায়ক হবে, বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু। অন্যদিকে, ৬ থেকে ১১ বছরের শিশুদের জন্য নিয়মটি কিছুটা শিথিল। তবে ঝুঁকি এবং পারিপার্শ্বিকতা বিবেচনায় তাদের জন্যও মাস্ক ব্যবহার করাটা দরকারি। 

১২ বছর এবং তার বেশি বয়সীদের যেসব স্থানে সংক্রমণের মাত্রা বেশি এবং আশেপাশের লোকজন থেকে এক মিটার দূরত্ব বজায় রাখা সম্ভব নয়, সেখানে মাস্ক পরা অপরিহার্য। হু এবং জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) গত শুক্রবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক নথিতে একথা জানিয়েছে।  

নথিতে প্রকাশ, ছয় থেকে ১১ বছরের শিশুরা মাস্ক পরবে কিনা তা একাধিক বিষয়ের উপর নির্ভরশীল। কোন এলাকায় সংক্রমণের তীব্রতা কতটুকু বেশি, মাস্ক ব্যবহারে শিশুটি সক্ষম কিনা, শিশুর জন্য কার্যকর মাস্কের সরবরাহ, বড়দের নজরদারি ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করবে শিশুদের মাস্ক ব্যবহার। খবর রয়টার্সের। 

এছাড়া, সংস্থা দুটি জানায়; ঝুঁকি মোকাবিলায় শিশুকে দেওয়া শিক্ষা, তার মনস্তাত্ত্বিক-সামাজিক বিকাশ এবং সংক্রমণের অধিক ঝুঁকিতে থাকা মানুষের সঙ্গে শিশুর সংস্পর্শে আসার ঝুঁকিও এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। অর্থাৎ, দায়িত্বশীল অভিভাবকদের জন্য সব বয়সী শিশুর জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

তবে, পাঁচ বা তার কম বয়সী শিশুদের মাস্ক পরাটা আবশ্যক নয়। তবে উচ্চ ঝুঁকি থাকলে সেক্ষেত্রে তারা মাস্ক ব্যবহার করবে। এর বাইরে মাস্ক ব্যবহারে শিশুর আগ্রহ আছে কিনা সেটাও বিবেচনায় নিতে হবে অভিভাবকদের। নইলে তার মানসিক বা শারীরিক স্বাস্থ্যে নেতিবাচক চাপ বা ভীতি সৃষ্টি হতে পারে। 

সাম্প্রতিক গবেষণাগুলো ইঙ্গিত দেয়, ১২ বা তদূর্ধ্ব বয়সী শিশুরা সংক্রমণ ছড়াতে সক্রিয় ভূমিকা রাখে। ১১ বা তার কম বয়সী ছোট ছোট শিশুদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি খুবই কম। তবে জাতিসংঘের হু এবং ইউনিসেফ জানিয়েছে, মহামারিতে শিশু এবং অপ্রাপ্তবয়স্করা সংক্রমণ ছড়াতে কী ভূমিকা রাখছে, তার স্বরূপ জানতে এখনও অনেক তথ্য অজানা রয়ে গেছে। আগামীদিনের গবেষণায় ধীরে ধীরে বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করা হয়। 

এর আগে গত ৫ জুন জন-সংস্পর্শে আসার কালে কোভিড-১৯ বিস্তার রোধে বিশ্ববাসীকে মাস্ক পরার পরামর্শ দিয়েছিল হু। কিন্তু, এসময় শিশুদের জন্য মাস্ক ব্যবহারের নির্দিষ্ট কোনো গাইডলাইন ঘোষণা করা হয়নি। গত শুক্রবার সেই নির্দেশনাই দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা / ইউনিসেফ / শিশুদের জন্য মাস্ক ব্যবহারের গাইডলাইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • ধারণার চেয়েও দ্রুত ছড়াতে পারে ইবোলার প্রাদুর্ভাব, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ২০২৬ সালের মধ্যেই তীব্র বায়ুদূষণ নির্মূল করতে চায় চীন

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net