Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
হেঁচকির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিলের প্রেসিডেন্ট  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 July, 2021, 02:10 pm
Last modified: 15 July, 2021, 02:14 pm

Related News

  • বাংলাদেশ সফরে আগ্রহী ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা
  • লাতিন আমেরিকার সাবেক রাষ্ট্রপ্রধানরা কেন এতো আইনি জটিলতায়?
  • ট্রাম্পের শুল্ক নীতি হচ্ছে ‘ব্ল্যাকমেইল’, কোনো বিদেশির নির্দেশ মানবেন না লুলা
  • ৮ বছরের জন্য নির্বাচনে অংশ নিতে পারবেন না ব্রাজিলের বলসোনারো
  • ব্রাজিলের সেনাপ্রধানকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট লুলা

হেঁচকির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিলের প্রেসিডেন্ট  

সম্প্রতি বলসোনারোকে কিছু অনুষ্ঠানে বক্তব্য দেবার সময় সমস্যায় পড়তে দেখা যায়। পরে তিনি জানান, টানা হেঁচকির সমস্যায় ভুগছেন তিনি।
টিবিএস ডেস্ক
15 July, 2021, 02:10 pm
Last modified: 15 July, 2021, 02:14 pm

টানা হেঁচকির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো।বুধবার প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ব্রাসিলিয়ার সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি আগের চাইতে সুস্থ বোধ করছেন। বাড়িতেই হোক কিংবা হাসপাতালে, তাকে ২৪ থেকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হবে।

সম্প্রতি বলসোনারোকে কিছু অনুষ্ঠানে বক্তব্য দেবার সময় সমস্যায় পড়তে দেখা যায়। পরে তিনি জানান, টানা হেঁচকির সমস্যায় ভুগছেন তিনি।

গত ৭ই জুলাই ব্রাজিলের এক রেডিও ইন্টারভিউতে তিনি বলেন, "যারা আমাকে শুনছেন তাদের প্রত্যেকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা, গত ৫দিন যাবত আমার লাগাতার হেঁচকি উঠছে"।

তিনি বলেন, "দিনের ২৪ ঘন্টাই আমি হেঁচকি দেই"।

দাঁতের সার্জারির জন্য নির্ধারণ করে দেয়া কিছু ওষুধের পার্শ্ব-প্রতিক্রিয়ায় হেঁচকির সমস্যা হতে পারে বলে তিনি ধারণা করেন।

পরের দিন, তার সাপ্তাহিক ফেসবুক লাইভ চলাকালীন  বলসোনারো আবারও নিজেকে ভালভাবে শ্রোতাদের কাছে প্রকাশ করতে না পারায় ক্ষমা প্রার্থনা করেন।

২০১৮ সালে নির্বাচনী প্রচারাভিযানে ট্রেনে গুরুতর হামলার শিকার হন এই প্রেসিডেন্ট। তার পেটে ছুরিকাঘাত করা হয় যার ফলে প্রচুর রক্তপাত হয় এবং তাকে পরবর্তীতে বেশ কয়েকটি সার্জারির মধ্য দিয়ে যেতে হয়।

কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে প্রশাসনিক ব্যর্থতা এবং টিকাকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগে বর্তমানে তীব্র সমালোচনা ও চাপের মধ্য দিয়ে যাচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। সাম্প্রতিক কিছু জরিপে দেখা গেছে, আগামী বছরের নির্বাচনে তার পরাজিত হবার সম্ভাবনাই বেশি।

তবে সর্বশেষ গত মঙ্গলবার, ব্রাসিলিয়ায় প্রেসিডেন্টের সাথে ২০ মিনিট ব্যাপী আলাপে তার সমর্থকেরা বারবার তাকে তার স্বাস্থ্যের প্রতি যত্নবান হবার আহবান জানান।

  • সূত্র- এসোসিয়েটেড প্রেস (এপি) 
     
Related Topics

টপ নিউজ

জইর বলসোনারো / ব্রাজিলের প্রেসিডেন্ট / হেঁচকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • বাংলাদেশ সফরে আগ্রহী ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা
  • লাতিন আমেরিকার সাবেক রাষ্ট্রপ্রধানরা কেন এতো আইনি জটিলতায়?
  • ট্রাম্পের শুল্ক নীতি হচ্ছে ‘ব্ল্যাকমেইল’, কোনো বিদেশির নির্দেশ মানবেন না লুলা
  • ৮ বছরের জন্য নির্বাচনে অংশ নিতে পারবেন না ব্রাজিলের বলসোনারো
  • ব্রাজিলের সেনাপ্রধানকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট লুলা

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net