Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
৮ বছরের জন্য নির্বাচনে অংশ নিতে পারবেন না ব্রাজিলের বলসোনারো

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
30 June, 2023, 10:35 pm
Last modified: 30 June, 2023, 10:38 pm

Related News

  • কুমিল্লায় আর্জেন্টিনা–মিশর ম্যাচ নিয়ে বাগ্‌বিতণ্ডা–হাতাহাতি, অসুস্থ হয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু
  • কুষ্টিয়ায় খেলা দেখে রাতে ঘুমাতে গেলেন ব্রাজিল সমর্থক, সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘তুমি আর নেই সে তুমি, হে ব্রাজিল!’
  • অশ্রুসিক্ত নয়নে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার
  • সেলেসাওদের বিদায় করে কোয়ার্টার ফাইনালে ভাইকিংরা

৮ বছরের জন্য নির্বাচনে অংশ নিতে পারবেন না ব্রাজিলের বলসোনারো

ভোটের জন্য ব্যবহৃত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) হ্যাক হওয়া ও জালিয়াতির মুখে পড়ার ঝুঁকি আছে — এমন মিথ্যা দাবির মাধ্যমে ব্রাজিলের গণতন্ত্রকে ছোট করার অভিযোগ আনা হয়েছিল বলসোনারোর বিরুদ্ধে। খবর বিবিসি'র।
টিবিএস ডেস্ক
30 June, 2023, 10:35 pm
Last modified: 30 June, 2023, 10:38 pm
ছবি: ইপিএ

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর আগামী আট বছর নির্বাচনে অংশ নেওয়া নিষিদ্ধ করার পক্ষে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম ইলেকটোরাল কোর্ট।

গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের আগে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন বলসোনারো। মোট সাতজন বিচারকের মধ্যে চারজন তাকে নির্বাচনে নিষিদ্ধ করার পক্ষে রায় দেন।

ভোটের জন্য ব্যবহৃত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) হ্যাক হওয়া ও জালিয়াতির মুখে পড়ার ঝুঁকি আছে — এমন মিথ্যা দাবির মাধ্যমে ব্রাজিলের গণতন্ত্রকে ছোট করার অভিযোগ আনা হয়েছিল বলসোনারোর বিরুদ্ধে।

তবে এ রায়ের বিরুদ্ধে তার আইনজীবীরা আপিল করবেন বলে ধারণা করা হচ্ছে। তাদের যুক্তি ছিল, নির্বাচনের ফলাফলের সঙ্গে বলসোনারোর ওই দাবির কোনো সম্পর্ক ছিল না।

যদি এ রায় বজায় থাকে, তাহলে আগামী ২০২৬ সালের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলসোনারো। তবে ২০৩০ সাল থেকে আবারও নির্বাচন করতে পারবেন তিনি।

২০২৪ ও ২০২৮ সালে অনুষ্ঠান হতে যাওয়া মিউনিসিপ্যাল নির্বাচনে লড়ারও অনুমতি মিলবে না তার।

২০২২ সালে রাষ্ট্রপতি থাকাকালীন দেওয়া এক বক্তৃতার জেরে এই মামলার মুখে পড়েছিলেন বলসোনারো।

ওই বছরের ১৮ জুলাই ব্রাসিলিয়ায় তার বাসভবনে বিদেশি কূটনীতিবিদদের সামনে ব্রাজিলে ব্যবহৃত ইভিএমগুলো হ্যাক হওয়া ও বড় মাত্রার জালিয়াতির ঝুঁকির মুখে থাকার মিথ্যা দাবি করেছিলেন বলসোনারো।

তবে বলসোনারো দাবি করেন, তিনি 'ব্রাজিলে কীভাবে নির্বাচন হয় স্রেফ তা ব্যাখ্যা করেছিলেন', এবং নির্বাচনী ব্যবস্থাকে সমালোচনা বা আক্রমণ করেননি।

২০২২ সালের ৩০ অক্টোবর নির্বাচনে চরম প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলা দা সিলভা'র কাছে খুবই অল্প ব্যবধানে হেরে যান বলসোনারো।

তবে প্রকাশ্যে কখনো নিজের হার স্বীকার করেননি তিনি। লুলা'র প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার দুইদিন আগে ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চলে যান তিনি।

Related Topics

টপ নিউজ

জাইর বলসোনারো / ব্রাজিলের প্রেসিডেন্ট / ব্রাজিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
    চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

Related News

  • কুমিল্লায় আর্জেন্টিনা–মিশর ম্যাচ নিয়ে বাগ্‌বিতণ্ডা–হাতাহাতি, অসুস্থ হয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু
  • কুষ্টিয়ায় খেলা দেখে রাতে ঘুমাতে গেলেন ব্রাজিল সমর্থক, সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘তুমি আর নেই সে তুমি, হে ব্রাজিল!’
  • অশ্রুসিক্ত নয়নে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার
  • সেলেসাওদের বিদায় করে কোয়ার্টার ফাইনালে ভাইকিংরা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net