Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
সংযুক্ত আরব আমিরাতে বেড়েছে উট ক্লোনিংয়ের চাহিদা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 September, 2021, 03:15 pm
Last modified: 13 September, 2021, 03:15 pm

Related News

  • বেনজীর ইস্যু নিয়ে আমিরাত সরকার এখনো কিছু জানায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • কুয়েতে ইরানি হামলাকে ‘বর্বরোচিত’ বলে নিন্দা আমিরাতের প্রেসিডেন্টের প্রভাবশালী উপদেষ্টার
  • যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে কয়েক ডজন হামলা চালিয়েছে আরব আমিরাত: ওয়াল স্ট্রিট জার্নাল
  • আরব আমিরাতের কোম্পানির মাধ্যমে চীন থেকে সামরিক স্যাটেলাইট সরঞ্জাম কিনেছে ইরান

সংযুক্ত আরব আমিরাতে বেড়েছে উট ক্লোনিংয়ের চাহিদা

অনেক গ্রাহক রেসিং উট, বা প্রচুর পরিমাণে দুগ্ধ উৎপাদনকারী উটও ক্লোন করতে চান। কিন্তু উটের "বিউটি কুইনস" হলো ক্লোনিং শিল্পে সবচেয়ে জনপ্রিয়।
টিবিএস ডেস্ক
13 September, 2021, 03:15 pm
Last modified: 13 September, 2021, 03:15 pm

সংযুক্ত আরব আমিরাতে উট ক্লোনিংয়ের চাহিদা বেড়ে চলেছে। এ অঞ্চলে উটের সৌন্দর্য প্রতিযোগিতার জগতে ক্লোনিংয়ের ব্যাপক চাহিদা রয়েছে।

দুবাইয়ের রিপ্রোডাক্টিভ বায়োটেকনোলজি সেন্টারে ক্লোনিংয়ের এ কাজটি করেন বিজ্ঞানীরা। কেন্দ্রের বৈজ্ঞানিক পরিচালক নিসার ওয়ানি এএফপিকে বলেন, "বর্তমানে উট ক্লোনিংয়ের এত চাহিদা রয়েছে যে আমরা এর সাথে তাল মেলাতে পারছি না।"

প্রতিটি উটই সুন্দর ঠোঁট এবং লম্বা, পরিমার্জিত গলার অধিকারী হয় না। কিন্তু ধনী ক্লায়েন্টরা এখন প্রযুক্তির মাধ্যমে তাদের উটগুলোকে  পছন্দমত তৈরি করে নিতে পারেন।

তবে শুধুমাত্র বিউটি প্যাজেন্টই উট ক্লোনিং শিল্পের একমাত্র চালক নয়। অনেক গ্রাহক রেসিং উট, বা প্রচুর পরিমাণে দুগ্ধ উৎপাদনকারী উটও ক্লোন করতে চান।

কিন্তু উটের "বিউটি কুইনস" হলো ক্লোনিং শিল্পে সবচেয়ে জনপ্রিয়। উপসাগরীয় ক্লায়েন্টরা একটি আরবীয় উট ক্লোন করতে ২ লাখ থেকে ৪ লাখ দিরহাম (৫৪,৫০০ থেকে এক লাখ ৯ হাজার ডলার) পর্যন্ত খরচ করে থাকেন।

উটগুলো এ অঞ্চলের রেসট্র্যাকগুলোতে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়। পরবর্তীতে বিচারকরা সেগুলো যাচাই-বাছাই করেন। মাঝেমধ্যে উটগুলোর দেহে বোটক্স এবং কসমেটিক ফিলারের কারসাজিও ধরতে পারেন তারা।  

কুয়েতে উটের নিলাম ব্যবসায়ী সৌদ আল-ওতাইবি জানান, পশুর বাহ্যিক চেহারা সম্পর্কে গ্রাহকদের বিবেচনাই তার ব্যবসার চাবিকাঠি।

তিনি এএফপিকে বলেন, "উটের দাম তার সৌন্দর্য, স্বাস্থ্য এবং জাতটি কতটা পরিচিত তার উপর নির্ভর করে।"

এছাড়া, কম বয়সী উট কেনার আগে "ক্রেতারা তার সৌন্দর্য নির্ধারণের জন্য ঐ পশুর মা'কে দেখতে আগ্রহী থাকেন,"  যোগ করেন তিনি।

১২ বছর আগে, বিশ্বে প্রথমবারের মত উট ক্লোন করার দাবি জানিয়েছিল দুবাই।

২০০৯ সালের ৮ এপ্রিল ইনজাজ নামক একটি উটের জন্ম হয়। ওয়ানি এবং তার সহকর্মীরা ৫ বছর ধরে চেষ্টা চালিয়ে ইনজাজের জন্মের মাধ্যমে সফল হন।   

"আমরা এখন প্রচুর পরিমাণে উট উৎপাদন করছি, সম্ভবত প্রতি বছর ১০ থেকে ২০ টিরও বেশি উট তৈরি করি আমরা। এ বছর, এখন পর্যন্ত ২৮ টি উটের গর্ভধারণ সম্পন্ন হয়েছে। গত বছর এ সংখ্যাটি ছিল ২০," জানান ওয়ানি।

তিনি আরও বলেন, "রেসিং চ্যাম্পিয়ন, অধিক পরিমাণে দুগ্ধ উৎপাদনকারী প্রাণী, এবং বিউটি কুইন্স নামে সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী" উটগুলোই ক্লোনিং করা হয়।

'মরুভূমির জাহাজ' হিসাবে পরিচিত এবং এককালে আরব উপদ্বীপের মরুভূমি জুড়ে পরিবহনের জন্য ব্যবহৃত এ প্রাণিগুলো ঐতিহ্যগত উপসাগরীয় সংস্কৃতির প্রতীক।

বর্তমানে দৌড় প্রতিযোগিতা, মাংস এবং দুধের জন্য ব্যবহৃত হয় উট। ওয়ানি বলেন, "আমরা কিছু উট ক্লোন করেছি যেগুলো প্রতিদিন ৩৫ লিটারের বেশি দুধ উৎপাদন করতে পারে।" উল্লেখ্য, সাধারণ একটি উট দৈনিক গড়ে পাঁচ লিটার দুধ দেয়।  

সাধারণত উপসাগরের সুপার মার্কেটে উটের দুধ একটি সহজলভ্য খাদ্য। তবে, উটের মাংস পরিবেশিত হয় অভিনব রেস্তোরাঁ গুলোতে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের ক্লোনিং ক্লিনিকগুলোতে অর্ডার বাড়তে থাকায় বিজ্ঞানীরা নতুন কৌশল উদ্ভাবন করেছেন।

স্ত্রী-লিঙ্গের উটগুলো প্রতি দু'বছরে শুধুমাত্র একটি বাচ্চার জন্ম দেয়। ১৩ মাস তাদের স্বাভাবিক গর্ভকালীন সময়।  

কিন্তু প্রজনন কেন্দ্রগুলো উটের সংখ্যা বাড়ানোর জন্য সারোগেসি পদ্ধতি ব্যবহার করে। ক্লোনিং বা ঐতিহ্যগত প্রজনন, উভয় ক্ষেত্রেই এ পদ্ধতি ব্যবহৃত হয়।

  • সূত্র: আরব নিউজ 

Related Topics

টপ নিউজ

উট / সংযুক্ত আরব আমিরাত / ক্লোনিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

Related News

  • বেনজীর ইস্যু নিয়ে আমিরাত সরকার এখনো কিছু জানায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • কুয়েতে ইরানি হামলাকে ‘বর্বরোচিত’ বলে নিন্দা আমিরাতের প্রেসিডেন্টের প্রভাবশালী উপদেষ্টার
  • যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে কয়েক ডজন হামলা চালিয়েছে আরব আমিরাত: ওয়াল স্ট্রিট জার্নাল
  • আরব আমিরাতের কোম্পানির মাধ্যমে চীন থেকে সামরিক স্যাটেলাইট সরঞ্জাম কিনেছে ইরান

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

5
প্রতীকী ছবি: রয়টার্স
খেলা

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

6
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net