Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
সংক্রমিতের সংখ্যায় বিশ্বে দ্বিতীয় স্থানে ব্রাজিল, আদিবাসীদের মৃত্যুহার সবচেয়ে বেশি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 May, 2020, 11:00 am
Last modified: 24 May, 2020, 11:15 am

Related News

  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • ‘জঙ্গল ধ্বংস হইছে, আমরাও ধ্বংস হইছি’: যেভাবে মাতৃভাষা ও ভূমি হারাল মধুপুরের কোচরা
  • মহামারি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে ২,৯৯৩ কোটি টাকা ব্যয়ে ‘ওয়ান হেলথ’ প্রকল্প নিচ্ছে সরকার
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • অভ্যুত্থান ষড়যন্ত্রের মামলায় বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

সংক্রমিতের সংখ্যায় বিশ্বে দ্বিতীয় স্থানে ব্রাজিল, আদিবাসীদের মৃত্যুহার সবচেয়ে বেশি

দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে তিন লাখ ৪৭ হাজার ৩৯৮ জনে। বার্তা সংস্থা সিএনএন নানা সূত্রের বৈশ্বিক তথ্যাবলি বিশ্লেষণের মাধ্যমে এখন ব্রাজিলেই দ্বিতীয় সর্বোচ্চ করোনা সংক্রমণ চলছে বলে জানায়। 
টিবিএস ডেস্ক
24 May, 2020, 11:00 am
Last modified: 24 May, 2020, 11:15 am
ব্রাজিলের ৯ লাখ আদিবাসী জনগোষ্ঠীর মাঝেই মৃত্যুহার এখন সবচেয়ে বেশি। ছবি: সিএনএন

ফুটবল আর সাম্বা নৃত্যের দেশ বলে পরিচিত ব্রাজিল। সেখানে এখন মরণনৃত্য শুরু করেছে কোভিড-১৯। গতকাল শনিবার দেশটিতে নতুন করে ১৬ হাজার ৫০৮ জন নতুন করোনাভাইরাসে আক্রান্ত হন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় যা নিশ্চিত করে। 

ফলে দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে তিন লাখ ৪৭ হাজার ৩৯৮ জনে। বার্তা সংস্থা সিএনএন নানা সূত্রের বৈশ্বিক তথ্যাবলি বিশ্লেষণের মাধ্যমে এখন ব্রাজিলেই দ্বিতীয় সর্বোচ্চ করোনা সংক্রমণ চলছে বলে জানায়। 

অবশ্য সবচেয়ে নির্ভরযোগ্য সূত্র জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এখবর লেখা পর্যন্ত ব্রাজিলের নতুন করে সংক্রমিতের তালিকা এখনও তাদের কোভিড-১৯ এর ডিজিটাল মানচিত্রে অন্তর্ভুক্ত করেনি। তবে আজ দিনের মধ্যেই সংখ্যাটি অন্তর্ভুক্ত করবে জনস হপকিন্স।

ব্রাজিলে করোনা সংক্রমণে সরকারি তথ্যানুসারে মারা গেছেন মোট ২২ হাজার ১৩ জন। এর মধ্যে বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয় ৯৬৫ জনের। তবে প্রকৃত মৃতের সংখ্যা অনেক বেশি হওয়ার সম্ভাবনাই বেশি।

ব্রাজিলেই অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ অরণ্যরাজি মহাবন আমাজন। আর এই বনের আদিবাসীদের মাঝে প্রথম থেকেই ভয়াবহ আকারে ছড়িয়েছে করোনাভাইরাস। খবর সিএনএনের। 

দেশটির বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, স্বাস্থ্য সেবার অবকাঠামো ও অন্যান্য প্রয়োজনীয় সেবা বঞ্চিত আদিবাসীরা এখন আশঙ্কাজনকহারে মারা যাচ্ছেন। তাদের সাহায্যে বর্তমান উগ্র ডানপন্থী ও বর্ণবাদি হিসেবে পরিচিত, প্রেসিডেন্ট জেইর বলসানারো ও তার সরকার এখন পর্যন্ত কোনো বাস্তবসম্মত পদক্ষেপ নেয়নি। 

ফলে আদিবাসীদের মাঝে মৃত্যু হার এখন ব্রাজিলের মোট জনসংখ্যার মাঝে করোনার মৃত্যুহারের চাইতে বেশি। এ তথ্য নিশ্চিত করে ব্রাজিলের আদিবাসী অধিকার গোষ্ঠী- আর্টিকুলেশন অব ইন্ডেজেনাস পিপলস অব ব্রাজিল (এপিআইবি)। 

এপিআইবি সূত্রে জানা গেছে, ব্রাজিলে মাত্র ৯ লাখ আদিবাসী রয়েছেন। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৯৮০ জন। সেই তুলনায় মারা গেছেন ১২৫ জন। অর্থাৎ মৃত্যুর হার ১২ দশমিক ৬ শতাংশ। সেই তুলনায় ব্রাজিলের মোট জনসংখ্যার মাঝে এই হার মাত্র ৬ দশমিক ৪ শতাংশ। 

তবে সবচেয়ে আশঙ্কার কথা হলো, মহাবনের গভীরে বসবাস করা অনেক আদিবাসী সম্প্রদায় এখনও সরকারি তালিকার বাইরে। বাইরের পৃথিবীর ওষুধপত্র এবং টিকার সঙ্গে পরিচিতি কম থাকায় এমনিতেই ব্রাজিলের আদিবাসীদের রোগ প্রতিরোধ ব্যবস্থা নতুন রোগব্যাধির বিরুদ্ধে বেশ দুর্বল। 

জেইর বলসানারোর সরকারের মদতে সাম্প্রতিক সময়ে অ্যামাজন উজাড়ের হারও বেড়েছে আশঙ্কাজনকহারে। নিজ বাসস্থান ও ভূমি হারিয়ে অনেক আদবাসী এর ফলে পাড়ি জমিয়েছেন নানা শহুরে বস্তিতে। এসব স্থানের পরিবেশ অস্বাস্থ্যকর হওয়ায় নগরেও সংক্রমিত হচ্ছেন আদিবাসীরা। 
 

Related Topics

টপ নিউজ

ব্রাজিল / আদিবাসী / করোনাভাইরাস / মহামারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • ‘জঙ্গল ধ্বংস হইছে, আমরাও ধ্বংস হইছি’: যেভাবে মাতৃভাষা ও ভূমি হারাল মধুপুরের কোচরা
  • মহামারি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে ২,৯৯৩ কোটি টাকা ব্যয়ে ‘ওয়ান হেলথ’ প্রকল্প নিচ্ছে সরকার
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • অভ্যুত্থান ষড়যন্ত্রের মামলায় বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net