Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
লাদাখে সীমান্ত সংঘাত মেটাতে পাঁচ দফা পরিকল্পনায় একমত চীন-ভারত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 September, 2020, 10:50 am
Last modified: 11 September, 2020, 10:56 am

Related News

  • ব্যর্থ হলো চীন ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সীমান্ত উত্তেজনা নিরসনের আলোচনা
  • লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ভারত নিয়ন্ত্রিত অঞ্চল থেকে চীনা সৈন্য আটক
  • নিয়ম ভেঙ্গেছে ভারত, সীমান্ত শান্ত করার দায় তাদের: চীন
  • লাইন অব ডেথ: লাদাখ সীমান্তের আকাশে চীনের এইচ-৬ বোমারু বিমান
  • পংগংসো হ্রদে চীনা সেনাদের রুখতে কৌশলগত অবস্থান নিয়েছে ভারতীয় সেনাবাহিনী

লাদাখে সীমান্ত সংঘাত মেটাতে পাঁচ দফা পরিকল্পনায় একমত চীন-ভারত

বৃহস্পতিবার রাতে মস্কোয় চিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা হয় এস জয়শংকরের।
টিবিএস ডেস্ক
11 September, 2020, 10:50 am
Last modified: 11 September, 2020, 10:56 am
অলংকরণ: অ্যান্ড্রু ডাইসন/ফলো সিএন ডটকম

চীন-ভারত সীমান্ত নিয়ে পূর্ব লাদাখে যে সংঘাতের আবহ তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে দু-দেশই পাঁচ দফা পরিকল্পনা বিষয়ে একমত হয়েছে।

তার মধ্যে অন্যতম হল, সীমান্ত ব্যবস্থপনা নিয়ে বর্তমান দু-দেশের মধ্যে যে সব চুক্তি ও প্রোটোকল রয়েছে, তা দু-পক্ষই অক্ষরে অক্ষরে মেনে চলবে। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা যাতে বজায় থাকে, দু-দেশই সেই মতো চলবে। উত্তেজনা চড়তে পারে এমন কোনও পদক্ষেপ করা থেকে দু'পক্ষই নিজেদের বিরত রাখবে। ভারতীয় গণমাধ্যম এইসময়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে মস্কোয় চিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা হয় এস জয়শংকরের। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO) সদস্য দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীরা মিলিত হয়েছেন মস্কোয়। ভারত ও চীন দু-দেশই SCO-র সদস্য। এই সাংহাই বৈঠকের বাইরেই ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রী লাদাখ সমস্যা নিয়ে আলাদাভাবে বৈঠকে বসেছিলেন। 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে প্রায় দু-ঘণ্টা আলোচনা করেন ওয়াং ই। সেই আলোচনার প্রেক্ষিতেই পাঁচটি বিষয়ে তারা একমত হয়েছেন বলে এই সময়ের ওই প্রতিবেদনে বলা হয়।

চলতি বছরের মে মাস থেকেই লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক জায়গায় চীনের পিপল'স লিবারেশন আর্মির সঙ্গে ভারতীয় সেনার সংঘাত বাধে।  এরমধ্যে ১৫ জুন রাতে গালওয়ান উপত্যকায় দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘাতে ২০ ভারতীয় সেনা নিহত হয়।

ভারত-চীন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে বৃহস্পতিবার গভীর রাতে দু-দেশের পররাষ্ট্রমন্ত্রণালয় যৌথভাবে সংবাদ বিবৃতি দেয়। ওই বিবৃতিতে মোট পাঁচটি বিষয়ের উল্লেখ রয়েছে। 

সেখানে বলা হয়েছে, খোলামেলা পরিবেশে দুই বিদেশমন্ত্রীর মধ্যে গঠনগত আলোচনা হয়েছে। লাদাখ সীমান্তে বর্তমানে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আখেরে কোনও পক্ষেরই লাভ হবে না। এ বিষয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীই একমত হয়েছেন। তাই তারা সম্মত হন, দু-দেশের সীমান্ত সেনা সমস্যার সুরাহায় আলোচনা চালিয়ে যাবেন। মোতায়েন করা সেনা দ্রুত সরিয়ে নেওয়া হবে। দুই সেনাই যথাযথ দূরত্ব বজায় রাখবে। উত্তেজনা বাড়ে, এমন কিছু করা থেকে তারা বিরত থাকবে।
 

Related Topics

টপ নিউজ

ভারত-চীন সীমান্ত উত্তেজনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • ব্যর্থ হলো চীন ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সীমান্ত উত্তেজনা নিরসনের আলোচনা
  • লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ভারত নিয়ন্ত্রিত অঞ্চল থেকে চীনা সৈন্য আটক
  • নিয়ম ভেঙ্গেছে ভারত, সীমান্ত শান্ত করার দায় তাদের: চীন
  • লাইন অব ডেথ: লাদাখ সীমান্তের আকাশে চীনের এইচ-৬ বোমারু বিমান
  • পংগংসো হ্রদে চীনা সেনাদের রুখতে কৌশলগত অবস্থান নিয়েছে ভারতীয় সেনাবাহিনী

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net