Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
লাইন অব ডেথ: লাদাখ সীমান্তের আকাশে চীনের এইচ-৬ বোমারু বিমান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 September, 2020, 12:55 pm
Last modified: 16 September, 2020, 04:15 pm

Related News

  • ব্যর্থ হলো চীন ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সীমান্ত উত্তেজনা নিরসনের আলোচনা
  • লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ভারত নিয়ন্ত্রিত অঞ্চল থেকে চীনা সৈন্য আটক
  • নিয়ম ভেঙ্গেছে ভারত, সীমান্ত শান্ত করার দায় তাদের: চীন
  • লাদাখে সীমান্ত সংঘাত মেটাতে পাঁচ দফা পরিকল্পনায় একমত চীন-ভারত
  • পংগংসো হ্রদে চীনা সেনাদের রুখতে কৌশলগত অবস্থান নিয়েছে ভারতীয় সেনাবাহিনী

লাইন অব ডেথ: লাদাখ সীমান্তের আকাশে চীনের এইচ-৬ বোমারু বিমান

উভয় দেশেরই এই অঞ্চলে বিমানঘাঁটির ঘাটতি থাকায়, দূর থেকে ভারতীয় ঘাঁটিতে আক্রমণ করতে পারার ক্ষমতা বাড়তি সুবিধা এনে দেবে চীনকে।
টিবিএস ডেস্ক
16 September, 2020, 12:55 pm
Last modified: 16 September, 2020, 04:15 pm

হিমালয় এলাকায় চীন ও ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনার মধ্যে চীন তাদের 'উলফ ওয়ারিয়র' কৌশল অবলম্বন করছে।

বিতর্কিত লাইন অব কন্ট্রোল (এলওসি) অঞ্চলের আকাশে চীনের এইচ-৬ বোমারু বিমান চক্কর দিয়েছে, সম্প্রতি পিপলস লিবারেশন আর্মির সেন্ট্রাল থিয়েটার কমান্ডের প্রকাশিত এমনই নতুন ছবি সামনে এনেছে মিলিটারি ওয়াচ ম্যাগাজিন।
 
চীন ২৭০ টির বেশির এইচ-৬ বোমারু বিমান মোতায়েন করেছে, যার বেশিরভাগই দেশটির পূর্ব উপকূলে। এটিই বিশ্বের বৃহত্তম বোমারু বিমান বহর। লাদাখে ভবিষ্যৎ সংঘর্ষে এইচ-৬ এর বিস্তৃত পরিসীমায় ক্রুজ মিসাইল ছুড়তে পারার ক্ষমতা, মিসাইলের গতি পিপলস লিবারেশন আর্মিকে বাড়তি সুবিধা দিবে বলে জানানো হয় প্রতিবেদনটিতে। 

উভয় দেশেরই এই অঞ্চলে বিমানঘাঁটির ঘাটতি থাকায়, দূর থেকে ভারতীয় ঘাঁটিতে আক্রমণ করতে পারার ক্ষমতা বাড়তি সুবিধা এনে দেবে চীনকে। 

এইচ-৬ থেকে সিজে-২০ ক্রুজ মিসাইল ছোড়া যায়; যার অস্ত্রবহন ক্ষমতা ৫০০ কেজি ও পাল্লা ২০০০ কি.মি.। সিজে-২০ এর অনুরূপ মিসাইল ওয়াইজে-৬৩ পাল্লা ২০৯ কি.মি. তবে তুলনামূলক হালকা। ফলে একটি বিমানেই অধিক সংখ্যক মিসাইল বহন করা যায়। এই ক্ষমতাই ভারতের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। 
এদিকে ভারত রাশিয়া থেকে আধুনিক তুপোলোভ তু-২২ এম কেনার পরিকল্পনা করছে।

ভারত ইতোমধ্যে সুখোই সু-৩০ এমকেআই মোতায়েন করেছে, এই যুদ্ধবিমান থেকে কে-১০০ মিসাইল ছোড়া যায়। ৩০০ থেকে ৪০০ কি.মি. পাল্লায় কাজ করে এই মিসাইল। এছাড়াও দূরপাল্লার নিক্ষেপের জন্য রাশিয়ার থেকে এস-৪০০ মিসাইল কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

বর্তমানে লাদাখে আকাশপথে যুদ্ধের জন্য চীন সুবিধাজনক অবস্থানে আছে। তবে ভারতের এস-৪০০ কেনা এবং মিগ-৩৫ ও সু-৫৭ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারে। 

সম্প্রতি ভারত ফ্রান্স থেকে অত্যাধুনিক রাফাল ফাইটার জেটও কিনে নিয়েছে। ইকোনমিকস টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রাফাল থেকে উন্নত প্রযুক্তির স্কাল্প ও মেটিওর মিসাইল ছোড়া যায়। স্কাল্প ৩০০ কি.মি. দূর থেকে লক্ষবস্তুতে আঘাত হানতে পারে। ফলে আক্রমণের জন্য লাইন অব কন্ট্রোল এর সীমানার বাইরে যেতে হবেনা। মেটিওর হল বিয়ন্ড ভিসুয়াল রেঞ্জ (বিভিআর) এয়ার-টু-এয়ার মিসাইল। ১০০ কি.মি. দূর থেকে লক্ষবস্তুতে আঘাত হানতে পারে এটি।

কে-১০০ কে প্রতিস্থাপনের জন্য ভারত ও রাশিয়া একত্রে আরও উন্নত প্রযুক্তির দূরপাল্লার মিসাইল বানানোর কাজ করছে। এই প্রকল্প সফল হলে তা ভবিষ্যতে চীনা বোমারু বিমানের জন্য মারাত্মক হুমকিস্বরূপ হবে।
 
Related Topics

টপ নিউজ

ভারত-চীন সীমান্ত উত্তেজনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • ব্যর্থ হলো চীন ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সীমান্ত উত্তেজনা নিরসনের আলোচনা
  • লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ভারত নিয়ন্ত্রিত অঞ্চল থেকে চীনা সৈন্য আটক
  • নিয়ম ভেঙ্গেছে ভারত, সীমান্ত শান্ত করার দায় তাদের: চীন
  • লাদাখে সীমান্ত সংঘাত মেটাতে পাঁচ দফা পরিকল্পনায় একমত চীন-ভারত
  • পংগংসো হ্রদে চীনা সেনাদের রুখতে কৌশলগত অবস্থান নিয়েছে ভারতীয় সেনাবাহিনী

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

4
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

5
ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net