Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
ব্যর্থ হলো চীন ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সীমান্ত উত্তেজনা নিরসনের আলোচনা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 October, 2021, 11:55 pm
Last modified: 12 October, 2021, 12:05 am

Related News

  • উত্তরবঙ্গকে এগ্রো প্রসেসিং হাব করার পরিকল্পনা সরকারের: ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী 
  • তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
  • জাপানের বাজারে বাংলাদেশি পণ্য প্রোমোট করবে জেট্রো; বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক
  • রাতে নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স

ব্যর্থ হলো চীন ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সীমান্ত উত্তেজনা নিরসনের আলোচনা

চীনা সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেন, “ভারতীয় পক্ষ অযৌক্তিক ও অবাস্তব দাবীতে অনড় থাকায়, তা আলোচনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে।”
টিবিএস ডেস্ক
11 October, 2021, 11:55 pm
Last modified: 12 October, 2021, 12:05 am
লাদাখে পর্বতশ্রেণীর ওপর দিয়ে উড়ছে একটি ভারতীয় যুদ্ধবিমান। ছবি: দানিশ সিদ্দিকী/ রয়টার্স

সীমান্ত অঞ্চলের বিরোধপূর্ণ এলাকা থেকে সেনাদের সরিয়ে নিতে চীন ও ভারতের সামরিক কমান্ডারদের আলোচনা ব্যর্থ হয়েছে। কোন পক্ষই ছাড় না দেওয়ায়, গত ১৭ মাস ধরে চলমান অচলাবস্থার নিরসন হয়নি- দেশ দুটির সেনাসূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

প্রায় দুই মাস বিরতির পর গত রোববার লাদাখের চীন নিয়ন্ত্রিত মলদো অংশে দুই দেশের সেনা কমান্ডাররা বৈঠক করেন।
  
আজ সোমবার (১১ অক্টোবর) ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, "আমাদের পক্ষ থেকে গঠনমূলক পরামর্শ দেওয়া হলেও, চীনা প্রতিপক্ষ তাতে সায় দেয়নি। চীনা প্রতিপক্ষ অগ্রগতির জন্য নিজস্ব প্রস্তাব তুলে ধরতেও ব্যর্থ হয়।" ''

চীনা সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেন, "ভারতীয় পক্ষ অযৌক্তিক ও অবাস্তব দাবীতে অনড় থাকায়, তা আলোচনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে।"

সীমান্ত রেখার বিরোধপূর্ণ অঞ্চলে থেকে থেকেই ঘটছে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘাতের ঘটনা, এর আগে গত বছরের ১৬ জুন লাদাখ সীমান্তে চীন-ভারত সেনাবাহিনীর হাতাহাতি সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়। তারপর থেকে উভয় দেশই বিপুল সেনা মোতায়েন রেখেছে। 

সাম্প্রতিক আলোচনা ছিল,  সংঘাতের ঝুঁকি কমিয়ে যুদ্ধ পরিস্থিতি এড়ানোর সর্বশেষ উদ্যোগ। কিন্তু, তা ব্যর্থ হওয়ায় এবছরের শীতকালেও হিমালয়ে মোতায়েন থাকবে উল্লেখযোগ্য পরিমাণ সেনা ও সরঞ্জাম। পৃথিবীর সবচেয়ে বড় এ পর্বতমালায় হিমশীতল ঠান্ডা অনেক সময় সেনাদের জন্যও প্রাণঘাতী হয়ে ওঠে। 

দুই দেশই কয়েক লাখ সেনা, বিপুল সংখ্যক ট্যাংক, দূরপাল্লার কামান ও জঙ্গিবিমান 'প্রকৃত নিয়ন্ত্রণরেখা' বলে পরিচিত পার্বত্য সীমান্ত বরাবর মোতায়েন রেখেছে।  

এর আগে অবশ্য গত ফেব্রুয়ারিতে কিছুটা অগ্রগতি হয়। এসময় আলোচনার ভিত্তিতেই প্যাংগং সো নামক হিমবাহ হ্রদের উত্তর ও দক্ষিণ পাড় থেকে সেনা প্রত্যাহার করে ভারত ও চীন। তবে কয়েক ধাপের সুরক্ষার অংশ হিসেবে অতিরিক্ত সেনা মোতায়েন অব্যাহত থাকে।   

ভারতীয় গণমাধ্যম জানায়, ডেমচক ও ডেমসাং সমভূমিতে বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে। 

এর আগে চীন বিপুল পরিমাণ সেনা ও সমরাস্ত্র মোতায়েন করছে বলে ক্ষোভ প্রকাশ করেন ভারতীয় সেনাপ্রধান। তারপরই রোববারের আলোচনা অনুষ্ঠিত হয়। 

শনিবার ভারতীয় সেনাপ্রধান জেনারেল এম এম নারভানে বলেন, "সীমান্তে প্রতিপক্ষ বিপুল শক্তি নিয়োজিত করছে, যা অবশ্যই গভীর উদ্বেগের বিষয়। এ ধরনের মোতায়েন অব্যাহত রাখতে চীনের অংশে সম-পরিমাণ অবকাঠামো নির্মাণ করা হয়েছে।" 

"যার অর্থ, তারা (চীনা সেনারা) এখানে দীর্ঘমেয়াদে থাকতে এসেছে। আমরা এসব অগ্রগতির ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছি, তারা যদি এখানে স্থায়ী আস্তানা গড়ে, তাহলে আমরাও স্থায়ীভাবে থাকব," যোগ করেন নারভানে।

এব্যাপারে চীনের পশ্চিমাঞ্চলীয় কমান্ডের জ্যেষ্ঠ কর্ণেল লং শাওহুয়া এক বিবৃতিতে বলেন, "নিজ সার্বভৌমত্ব রক্ষায় গণচীনের প্রতিশ্রুতি অনড় ও অটুট। আমরা আশা করি, ভারত পরিস্থিতি নিয়ে কোন ভ্রান্ত ধারণা রাখবে না।"

এদিকে হিমালয়ের উচ্চভূমিতে জানুয়ারি মাস নাগাদ, তাপমাত্রা হিমাঙ্কের ৩০ ডিগ্রী সেলসিয়াস নিচে নেমে যায়। এসময় দুই দেশের সেনারা পিছু হটে গ্রীষ্মকালীন অবস্থানে ফিরে যেতো। কিন্তু, ২০২০ সালের মে মাস থেকে তারা শীতকালীন অবস্থানেই রয়েছে।  

প্রকৃত নিয়ন্ত্রণরেখা পশ্চিমে লাদাখ ও পূর্বে ভারতের অরূণাচল প্রদেশকে চীন থেকে পৃথক করেছে। তবে দুটি অঞ্চলকেই নিজেদের বলে দাবী করে আসছে চীন। 

প্রায় সাড়ে ৩ হাজার কিলোমিটার সীমান্ত দ্বারা পৃথক দুই বড় প্রতিবেশী ভারত ও চীন ১৯৬২ সালে সীমান্ত বিরোধের ঘটনায় রক্তক্ষয়ী এক যুদ্ধও করে।

গত বছর সীমান্ত বিরোধ শুরু হওয়ার পর থেকেই পূর্ব লাদাখের নিয়ন্ত্রণ রেখা বরাবর আবহাওয়ার প্রভাবরোধী কয়েক ডজন অবকাঠামো নির্মাণ করেছেন চীনের সেনা প্রকৌশলীরা। রসদ সরবরাহ ও চিকিৎসা সেবায় গতি আনতে নির্মাণ করা হয়েছে নতুন কিছু হেলিপ্যাড, বাড়ানো হয়েছে বিমান অবতরণ ঘাটির আয়তন। 

একইসঙ্গে, রাডার স্থাপনা ও আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র মোতায়েন বৃদ্ধি করা হয়েছে। উদ্বেগের সঙ্গে এসব সংবাদ ভারতীয় গণমাধ্যমই জানায়। 

  • সূত্র: আল জাজিরা
     

Related Topics

টপ নিউজ

ভারত-চীন সীমান্ত উত্তেজনা / বৈঠক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • উত্তরবঙ্গকে এগ্রো প্রসেসিং হাব করার পরিকল্পনা সরকারের: ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী 
  • তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
  • জাপানের বাজারে বাংলাদেশি পণ্য প্রোমোট করবে জেট্রো; বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক
  • রাতে নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net