Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
পংগংসো হ্রদে চীনা সেনাদের রুখতে কৌশলগত অবস্থান নিয়েছে ভারতীয় সেনাবাহিনী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 September, 2020, 06:20 pm
Last modified: 02 September, 2020, 06:33 pm

Related News

  • অরুণাচল সীমান্তে চীনের বিরুদ্ধে 'ছিটমহল' বানানোর অভিযোগ ভারতের
  • ব্যর্থ হলো চীন ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সীমান্ত উত্তেজনা নিরসনের আলোচনা
  • লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ভারত নিয়ন্ত্রিত অঞ্চল থেকে চীনা সৈন্য আটক
  • পংগং-সো হ্রদের দক্ষিণ পাড়েই ১০ হাজার সেনা, লাদাখে মোট ৫০টি ব্যাটালিয়ন মোতায়েন চীনের
  • নিয়ম ভেঙ্গেছে ভারত, সীমান্ত শান্ত করার দায় তাদের: চীন

পংগংসো হ্রদে চীনা সেনাদের রুখতে কৌশলগত অবস্থান নিয়েছে ভারতীয় সেনাবাহিনী

সাম্প্রতিক সময়ে চীন ও ভারতের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর নতুন করে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তার ধারাবাহিকতায় ফিঙ্গার ৪ এর কাছে ঘাঁটি প্রতিষ্ঠা করেছে চীনা সেনাবাহিনী। ভারতের দাবি, হ্রদটির এ অংশ তাদের। এ অবস্থায় চীনের গণমুক্তি ফৌজের মোকাবিলায় ফিঙ্গার-৪ এর কাছে পাহাড়ের উঁচু বাকে অবস্থান নিয়েছে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ কিছু ইউনিট।  
টিবিএস ডেস্ক
02 September, 2020, 06:20 pm
Last modified: 02 September, 2020, 06:33 pm
পংগংসো হ্রদের উত্তরপাড়ে চীনা গণমুক্তি ফৌজের অবস্থান নিয়ে ইতোপূর্বেই জানিয়েছিল ভারতীয় গণমাধ্যম। ছবি: উইকিপিডিয়া

লাদাখে চীন-ভারত সীমান্তে আছে হিমবাহ গলা পানির স্বচ্ছ হ্রদ পংগংসো। পর্বতের খাঁজে জন্ম নেওয়া হৃদটির বেশ কয়েকটি জায়গা এমন যেগুলো হ্রদের কিনারায় পার্বত্যঢালের প্রসারিত অংশ। আকাশ থেকে এগুলোকে পর্বতের আঙ্গুলের মতোই দেখায়, তাই ফিঙ্গার ১-৮ ইত্যাদি নামে ডাকা হয় এদের। 

সাম্প্রতিক সময়ে চীন ও ভারতের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর নতুন করে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তার ধারাবাহিকতায় ফিঙ্গার ৪ এর কাছে ঘাঁটি প্রতিষ্ঠা করেছে চীনা সেনাবাহিনী। ভারতের দাবি, হ্রদটির এ অংশ তাদের। এ অবস্থায় চীনের গণমুক্তি ফৌজের মোকাবিলায় ফিঙ্গার-৪ এর কাছে পাহাড়ের উঁচু বাকে অবস্থান নিয়েছে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ কিছু ইউনিট।  

হ্রদের কিনারায় নেমে আসা পাহাড়ের এ ঢালগুলোই আঙ্গুল সদৃশ অবয়ব তৈরি করেছে। ছবি: দ্য প্রিন্ট

ভারতীয় সেনা সংশ্লিষ্ট সূত্রের বরাতে দেশটির গণমাধ্যম দ্য প্রিন্ট এসব তথ্য জানিয়েছে। তবে সূত্রটি আরো জানায়, গত এপ্রিলেই চীনা সেনারা প্রথম ভারতীয় অংশে অনুপ্রবেশ করে। ওই সময়েই তারা ফিঙ্গার-৪ এ ছাউনি স্থাপন করেছিল। সাম্প্রতিক সময়ে, তাদের ঠিক বিপরীত দিকে ছাউনি স্থাপন করে মুখোমুখি অবস্থানে আছে ভারতের বিশেষ সেনা সদস্যরা।  

এমন সময় এ তথ্য জানানো হলো, যখন ভারতীয় সেনাবাহিনী পংগংসো হ্রদের দক্ষিণ পাড়ের কৌশলগত অবস্থান দখল করার কথা জানিয়েছে। গণমুক্তি ফৌজকে ঠেকাতেই অগ্রিম সতর্কতার অংশ হিসেবে এ মোতায়েন বলে জানানো হয়। তাদের দাবি, ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থানে আকস্মিক অবস্থানে বিস্মিত হয়ে পড়েছে চীনা সেনাবাহিনী। 

বিষয়টি নিশ্চিত করে ভারতের প্রতিরক্ষা সংশ্লিষ্ট সূত্র এবং নিরাপত্তা বিশ্লেষকরা দ্য প্রিন্টকে আরো জানান, চলতি সপ্তাহে সেনা মোতায়েনের কৌশল বদলেছে ভারত। পরিবর্তিত কৌশলের সহায়তায় ফিঙ্গার ৪ সংলগ্ন উঁচু বাঁক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ছাউনি স্থাপন করতে সক্ষম হয় দেশটির সৈন্যরা। 

এ অবস্থায় চীন ও ভারতীয় সেনারা মুখোমুখি অবস্থানে আছে বলে নিশ্চিত করেছে সূত্রটি।

নাম না প্রকাশের শর্তে ওই কর্মকর্তা বলেন, পূর্ব সতর্কতামূলক মোতায়েনের ঘটনা প্রকৃত নিয়ন্ত্রণ রেখার এপাড়ে নিজ অংশের মধ্যেই করেছে ভারত।

''শত্রুকে উঁচু স্থানে থাকতে দিয়ে আমাদের সৈন্যদের সমভূমিতে অবস্থানের কোনো অর্থ হয় না। একারণেই তা পরিবর্তন করে সুবিধাজনক জায়গায় সেনা পুনঃমোতায়েন করা হয়'' তিনি যোগ করেন। 

এর আগে নিয়ন্ত্রণ রেখায় ভারত নিয়ন্ত্রিত অংশে একাধিকবার চীনা সেনা অনুপ্রবেশের সংবাদ প্রকাশ করেছিল দ্য প্রিন্ট। এসময় তারা পংগংসো হ্রদের উত্তর পাড়ে চীনা সেনাদের অবস্থান নেওয়ার কথাও জানিয়েছিল। 

এসব অনুপ্রবেশের মাধ্যমে পংগংসো হ্রদের ফিঙ্গার ৪-৮ পর্যন্ত ৮ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে চীনা ফৌজ। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় যা ভারতের দাবিকৃত এলাকার মধ্যে পড়েছে। 

Related Topics

টপ নিউজ

ভারত-চীন সীমান্ত উত্তেজনা / প্রকৃত নিয়ন্ত্রণ রেখা / পংগংসো হ্রদ / বিশেষ বাহিনী মোতায়েন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
    ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

Related News

  • অরুণাচল সীমান্তে চীনের বিরুদ্ধে 'ছিটমহল' বানানোর অভিযোগ ভারতের
  • ব্যর্থ হলো চীন ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সীমান্ত উত্তেজনা নিরসনের আলোচনা
  • লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ভারত নিয়ন্ত্রিত অঞ্চল থেকে চীনা সৈন্য আটক
  • পংগং-সো হ্রদের দক্ষিণ পাড়েই ১০ হাজার সেনা, লাদাখে মোট ৫০টি ব্যাটালিয়ন মোতায়েন চীনের
  • নিয়ম ভেঙ্গেছে ভারত, সীমান্ত শান্ত করার দায় তাদের: চীন

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
ফিচার

স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net