Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 13, 2026
মিথ্যা অভিযোগে ২৬ বছর জেল খাটলেন তিনি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 November, 2021, 12:50 pm
Last modified: 13 November, 2021, 12:53 pm

Related News

  • আমাদের ‘প্রচুর’ পরিমাণে গোলাবারুদ রয়েছে, তথ্য ‘ফাঁসকারীদের’ খুঁজে জেলে ভরা হবে: ট্রাম্প
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • চট্টগ্রামে মিথ্যা জিডি করে মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির দায়ে নারীর ১ মাসের কারাদণ্ড
  • ‘নামের ভুলে’ ১৮ বছর জেল: বাদল ফরাজির মুক্তির দাবিতে ৭ দিনের আলটিমেটাম
  • লক্ষ্য পূরণ না হলেও দ্রুত ইরান যুদ্ধের সমাপ্তি চায় দুই-তৃতীয়াংশ আমেরিকান: রয়টার্স

মিথ্যা অভিযোগে ২৬ বছর জেল খাটলেন তিনি

মিথ্যা অভিযোগ কাঁধে নিয়ে দীর্ঘ ২৬ বছর জেল খাটার পর, ২০১৯ সালের আগস্টে কারাগার থেকে মুক্তি পান মার্কিন নাগরিক ডোন্টে শার্প।  
টিবিএস ডেস্ক
13 November, 2021, 12:50 pm
Last modified: 13 November, 2021, 12:53 pm
ছবি: বিবিসি

নর্থ ক্যারোলিনার এক ব্যক্তিকে ভুলভাবে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয় আজ থেকে প্রায় ২৮ বছর আগে। মিথ্যা অভিযোগ কাঁধে নিয়ে দীর্ঘ ২৬ বছর জেল খাটার পর, ২০১৯ সালের আগস্টে কারাগার থেকে মুক্তি পান ডোন্টে শার্প।  

১৯৯৪ সালে গ্রেপ্তার হওয়ার পর থেকেই নিজেকে নির্দোষ প্রমাণ করার লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। 

শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, "মামলা থেকে আমার পরিবারের নাম মুছে দেওয়া হয়েছে। এটি আমার ও আমার পরিবারের কাঁধ থেকে একটি বোঝা নেমে যাওয়ার মতোই।"

শার্পকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার পরেও সম্পূর্ণ ক্ষমা পেতে তার কতো বছর সময় লাগতে পারে, সেই গল্পটি তুলে ধরার চেষ্টা করেছেন বিবিসির এক সাংবাদিক।  

গভর্নর রয় কুপার ক্ষমা ঘোষণা করে এক বিবৃতিতে বলেন, তিনি মামলাটি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করেছেন এবং শার্পের মতো আরও যারা ভুলভাবে দোষী সাব্যস্ত হয়েছেন, তাদের 'সেই অবিচার সম্পূর্ণভাবে প্রকাশ্যে নিয়ে আসা হবে'।

পূর্ণ ক্ষমার সঙ্গে রাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণের জন্যও আবেদন করতে পারবেন শার্প। 

তিনি বলেন, "আমার স্বাধীনতা ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না, যতক্ষণ পর্যন্ত অন্যায়ভাবে দোষী সাব্যস্ত হওয়া নির্দোষ ব্যাক্তিরা কারাগারে আছেন।"

"আমি সেখানে ছিলাম এবং আমি জানি সেখানে এমন ব্যক্তিরা আছেন যারা নির্দোষ", তিনি আরও বলেন। 

জর্জ র‌্যাডক্লিফকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হন শার্প। তবে বিচারের কয়েক মাস পর, রাষ্ট্রপক্ষের সাক্ষ্যদাতা, প্রত্যক্ষদর্শী এক কিশোরী তার সাক্ষ্য ফিরিয়ে নেন। এরপরেও কারাগার থেকে মুক্তি পেতে দুই দশকেরও বেশি সময় লেগেছে শার্পের। 
 
এই গ্রীষ্মের শুরুতে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে শার্প জানান, আমেরিকার ফৌজদারি বিচার ব্যবস্থার ত্রুটি ঠিক করতে তিনি তার বাকি জীবন উৎসর্গ করবেন।

ন্যাশনাল রেজিস্ট্রি অফ এক্সোনেরেশনস-এর তথ্যমতে, ১৯৮৯ সাল থেকে এ পর্যন্ত ২ হাজার ৮৮৭ জনেরও বেশি লোককে অব্যাহতি দেওয়া হয়েছে। 

তবে শার্পকে মুক্তি দেওয়ার দায়িত্ব ছিল নর্থ ক্যারোলিনার গভর্নর রয় কুপারের হাতে। বছরের পর বছর ধরে শার্পের সমর্থকদের পিটিশন স্বাক্ষরের পর আজ গভর্নর কুপার তার ক্ষমার আবেদনে স্বাক্ষর করেছেন।  
আইনজীবী ক্যাটলিন সোয়াইন বলেছেন, নিজেকে নির্দোষ প্রমাণ করার শার্পের এই যুদ্ধই প্রমাণ করে, উত্তর ক্যারোলিনাসহ সারা দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার আরও ভালো উপায় থাকতে হবে।

শার্পকে নির্দোষ প্রমাণ করার দুই দশকের এই লড়াইয়ে জড়িত ছিল তার পুরো পরিবার, আইনজীবী, ধর্মযাজক ও অসংখ্য সমর্থক।

তার কাছে স্বাধীনতার অর্থ কী এমন প্রশ্নের জবাবে শার্প বলেন, যেই নির্দোষ মানুষগুলো এখনও কারাগারে রয়ে গেছেন, তিনি এখন তাদেরকে মুক্ত করার উপায় খুঁজছেন। 

তিনি বলেন, "আমাদের বিচার ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত এবং দ্রুতই এটি পরিবর্তন করা দরকার"। 

সূত্র: বিবিসি 
 
Related Topics

টপ নিউজ

মিথ্যা অভিযোগ / মার্কিন নাগরিক / জেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
    স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
  • ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
    ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
  • দেং ইউ। ছবি: শিনহুয়া
    ‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা
  • প্রতীকী ফাইল ছবি: রয়েদ বিন মাসুদ
    ৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা ইউএস-বাংলা এয়ারলাইন্সের
  • ৪ মার্চ ২০২৬ তিব্বতের লুনজের ঝারি শহরের দক্ষিণাঞ্চলের একটি ছোট গ্রাম স্যাটেলাইটে ধারণ করা চিত্রে দেখা যাচ্ছে। ছবি: ভ্যান্টর
    শির দিল্লি সফরের মাঝেই ভারতের বিতর্কিত সীমান্তে অগ্রসর হচ্ছে চীন, ধরা পড়ল স্যাটেলাইটে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
    পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

Related News

  • আমাদের ‘প্রচুর’ পরিমাণে গোলাবারুদ রয়েছে, তথ্য ‘ফাঁসকারীদের’ খুঁজে জেলে ভরা হবে: ট্রাম্প
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • চট্টগ্রামে মিথ্যা জিডি করে মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির দায়ে নারীর ১ মাসের কারাদণ্ড
  • ‘নামের ভুলে’ ১৮ বছর জেল: বাদল ফরাজির মুক্তির দাবিতে ৭ দিনের আলটিমেটাম
  • লক্ষ্য পূরণ না হলেও দ্রুত ইরান যুদ্ধের সমাপ্তি চায় দুই-তৃতীয়াংশ আমেরিকান: রয়টার্স

Most Read

1
স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থনীতি

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

2
ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
অর্থনীতি

ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ

3
দেং ইউ। ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা

4
প্রতীকী ফাইল ছবি: রয়েদ বিন মাসুদ
বাংলাদেশ

৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা ইউএস-বাংলা এয়ারলাইন্সের

5
৪ মার্চ ২০২৬ তিব্বতের লুনজের ঝারি শহরের দক্ষিণাঞ্চলের একটি ছোট গ্রাম স্যাটেলাইটে ধারণ করা চিত্রে দেখা যাচ্ছে। ছবি: ভ্যান্টর
আন্তর্জাতিক

শির দিল্লি সফরের মাঝেই ভারতের বিতর্কিত সীমান্তে অগ্রসর হচ্ছে চীন, ধরা পড়ল স্যাটেলাইটে

6
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
বাংলাদেশ

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net