Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
মাস্ক উৎপাদনে জীবনের ঝুঁকি নিচ্ছেন দেড়শ তিউনিশিয় কর্মী 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 March, 2020, 03:00 pm
Last modified: 28 March, 2020, 03:48 pm

Related News

  • প্রথম ট্রিলিয়নিয়ার মাস্ক—কিন্তু বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন?
  • ‘ট্রাম্পের ব্যক্তিত্ব মদ্যপদের মতো, মাস্ক অদ্ভুত’: হোয়াইট হাউস কর্মকর্তার বিস্ফোরক মন্তব্য
  • ইতিহাসের সর্বোচ্চ বেতন পেতে যাচ্ছেন মাস্ক, ১ ট্রিলিয়ন ডলারের প্যাকেজ অনুমোদন টেসলার শেয়ারহোল্ডারদের
  • প্রেসিডেন্টের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ায় তিউনিসীয় দিনমজুরের মৃত্যুদণ্ড
  • বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন মাস্ক

মাস্ক উৎপাদনে জীবনের ঝুঁকি নিচ্ছেন দেড়শ তিউনিশিয় কর্মী 

সামাজিক সংস্পর্শ প্রাণঘাতি করোনা ভাইরাস বিস্তারের কারণ হতে পারে। এরপরও পরিবার-পরিজন থেকে 'বিচ্ছিন্ন' হয়ে দেশের চিকিৎসাখাতে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম যোগান দেওয়ার কাজ করছেন এসব কর্মী।
টিবিএস ডেস্ক
28 March, 2020, 03:00 pm
Last modified: 28 March, 2020, 03:48 pm
ছবি: বিবিসি

উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ায় গত শুক্রবার পর্যন্ত ৬ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন কমপক্ষে ২২৭ জন। আর গত রোববার থেকেই দেশটি লকডাইনে আছে।

এমন পরিস্থিতিতে অধিকাংশ মানুষ তাদের পরিবার-পরিজনের সঙ্গেই বাড়িতে অবস্থান করতে চাইবেন এটাই স্বাভাবিক। চাইবেন তাদের প্রয়োজনের দিকে নজর দিতে।

কিন্তু এর ব্যতিক্রম ঘটিয়ে তিউনিশিয়ার একটি চিকিৎসা সরঞ্জাম তৈরির কারখানায় কর্মরত দেড়শ শ্রমিক এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন।

এদের অধিকাংশই আবার নারী। দেশজুড়ে সকল মানুষের জন্য প্রয়োজনীয় মাস্ক জোগান দিতে তারা নিজ কর্মস্থল কারাখানাটিতেই অবস্থান করছেন। এবং প্রতিদিন উৎপাদন করছেন প্রায় ৫০ হাজার মাস্কসহ অন্যান্য সুরক্ষা সরঞ্জাম। 

তাদের এই আত্মত্যাগ লকডাউনের মাঝেও দেশজুড়ে ব্যাপক দেশাত্মবোধের সাড়া ফেলেছে বলে বিবিসিকে জানান তাদের ম্যানেজার হামজা আলোইনি। 

সামাজিক সংস্পর্শ যখন প্রাণঘাতি করোনা ভাইরাস বিস্তারের কারণ হতে পারে তার মাঝেই তাদের এই আত্মত্যাগ সত্যিই এক বিরল উদাহরণ। 

খাওলা রেভি নামের এক নারী কর্মী জানান, পরিবারের সকলকেই খুব মনে পড়ছে, তবে সহকর্মীদের হাসিঠাট্টা আর সঙ্গ আমাকে এসব দুশ্চিন্তামুক্ত থাকতে সাহায্য করছে। 

খাওলা বলেন, আমার স্বামী এবং ১৬ বছরের মেয়ে আমার এই কঠিন সিদ্ধান্ত নেওয়ায় কথা জেনেও আমাকে অকুণ্ঠ সমর্থন ও প্রেরণা দিয়েছে। 

করোনার আগে কারখানায় উৎপাদিত চিকিৎসা সরঞ্জাম বিদেশে রপ্তানি করা হতো। তবে এখন দেশের স্বাস্থ্যখাতের চাহিদা পূরণ করার লক্ষ্যেই এটি চালু আছে। 

শুধু উৎপাদন কর্মীরা নন, তাদের সঙ্গে আরও আছেন কয়েকজন বাবুর্চি এবং চিকিৎসক। রাজধানী তিউনিসের দক্ষিণে অবস্থিত এই কারখানায় ১১০ জন নারী এবং ৪০ জন পুরুষ কর্মীর জন্য থাকার আলাদা কর্মী নিবাসও আছে। 

এসব কর্মী যেন স্বচ্ছন্দে কাজ করতে পারেন সেজন্য তাদের একমাসের প্রয়োজনীয় সকল খাদ্য, ওষুধ ও অন্যান্য পণ্যের মজুদ করে রেখেছে কারখানা কর্তৃপক্ষ।   

Related Topics

টপ নিউজ

তিউনিসিয়া / করোনা ভাইরাস / মাস্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • ছবি: ফিফা
    আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
    ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • ছবি: টিবিএস
    সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
  • ছবি: টিবিএস
    রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় টিসিবির লাইনে থাকা নারীসহ ২ জনের মৃত্যু, আহত অনেকেই

Related News

  • প্রথম ট্রিলিয়নিয়ার মাস্ক—কিন্তু বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন?
  • ‘ট্রাম্পের ব্যক্তিত্ব মদ্যপদের মতো, মাস্ক অদ্ভুত’: হোয়াইট হাউস কর্মকর্তার বিস্ফোরক মন্তব্য
  • ইতিহাসের সর্বোচ্চ বেতন পেতে যাচ্ছেন মাস্ক, ১ ট্রিলিয়ন ডলারের প্যাকেজ অনুমোদন টেসলার শেয়ারহোল্ডারদের
  • প্রেসিডেন্টের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ায় তিউনিসীয় দিনমজুরের মৃত্যুদণ্ড
  • বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন মাস্ক

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

2
ছবি: ফিফা
খেলা

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা

3
ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

4
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় টিসিবির লাইনে থাকা নারীসহ ২ জনের মৃত্যু, আহত অনেকেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net