Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ভিনগ্রহে নাসার হেলিকপ্টারের ঐতিহাসিক উড্ডয়ন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 April, 2021, 07:50 pm
Last modified: 19 April, 2021, 08:02 pm

Related News

  • আকাশে রহস্যময় বস্তু, ইউএফও'র নতুন ভিডিও ও নথি প্রকাশ করল পেন্টাগন
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
  • মঙ্গলগ্রহে প্রথমবারের মতো বজ্রপাতের শব্দ রেকর্ডের দাবি নাসার
  • পৃথিবীর দিকে ধেয়ে আসা ধূমকেতু নিয়ে গুজব সত্য নয়: নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থা

ভিনগ্রহে নাসার হেলিকপ্টারের ঐতিহাসিক উড্ডয়ন

এই প্রথম অন্য কোনো গ্রহের বুকে মানুষের তৈরি আকাশযানের যান্ত্রিক শক্তিচালিত ফ্লাইট পরিচালিত হলো বলে জানায় নাসা কর্তৃপক্ষ  
টিবিএস ডেস্ক
19 April, 2021, 07:50 pm
Last modified: 19 April, 2021, 08:02 pm
ছবি: নাসা

মঙ্গল গ্রহে উড্ডয়ন করে কিছুক্ষণ উড়ে বেড়ানোর পর সফলভাবে অবতরণ করেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসার ক্ষুদ্রাকৃতির হেলিকপ্টার রোবট- ইনজেন্যুইটি। এক শতাব্দী আগে রাইট ভ্রাতৃদ্বয় প্রথম যান্ত্রিক বিমানের উড্ডয়নের মাধ্যমে যে ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করেছিলেন, নাসার সাম্প্রতিক সফলতা যেন নতুন করে সেই মুহূর্তকেই জন্ম দিল। কারণ, এই প্রথম অন্য কোনো গ্রহের বুকে মানুষের তৈরি আকাশযানের যান্ত্রিক শক্তিচালিত ফ্লাইট পরিচালিত হলো বলে জানায় নাসা কর্তৃপক্ষ।  

উপর নিচে দুই সাড়ি রোটর ব্লেড সজ্জিত যানটি লাল গ্রহের বুকে যে সফলতা দেখিয়েছে তা আগামীতে মঙ্গল ও সৌরজগতের অন্যান্য স্থান যেমন; ভিনাস এবং শনির উপগ্রহ টাইটানে অভিযানে নতুন মাত্রা যোগ করবে বলে জানায় মহাকাশ সংস্থাটি।  

মঙ্গল থেকে ইনজেন্যুইটির ইঞ্জিনিয়ারিং ডেটা তরঙ্গ আসার সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে ওঠেন নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি (জেপিএল) এর কর্মকর্তারা। ওই তথ্যে পাঠানো স্থির ছবি ও ডিভিওতে ৪ পাউন্ড বা ১.৮ কেজি ওজনের হেলিকপ্টারটির ৪০ সেকেন্ড ধরে ওড়ার দৃশ্য ছিল। ঘণ্টা তিনেক আগে ঠিক যেভাবে পৃথিবী থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, নিখুঁতভাবে সেই নির্দেশ পালন করে রোবটটি। 

রোবট হেলিকপ্টারকে মাটি থেকে ১০ ফুট উপরে উঠে প্রথমে স্থিরভাবে এক স্থানে থেকে তারপর মঙ্গলের পৃষ্ঠের উপরে ৩০ সেকেন্ড ঘুরে বেড়ানোর জন্য পোগ্রাম করা হয়েছিল। পরিকল্পিত ফ্লাইটের পর ইনজেন্যুইটি তার চার পায়ে ভর করে অবতরণ করে। 

এনিয়ে নাসার আনুষ্ঠানিক উপস্থাপনার কালে জেপিএল সদর দপ্তর থেকে সরাসরি সম্প্রচারিত ঐতিহাসিক মুহূর্তটির দৃশ্য দেখানো হয়। উড়ন্ত অবস্থায় রোবট যানটির ক্যামেরায় তোলা কিছু ছবিও প্রদর্শন করেন মিশন ম্যানেজাররা। 

যানটিতে স্থাপিত নিচের দিকে তাক করা একটি ক্যামেরার সাদাকালো এক ছবিতে দিনের বেলায় মঙ্গলের মাটি থেকে ওপরে ওঠার পর যানটির ছায়া পড়ার দৃশ্য দেখা যায়।  

তবে ইনজেন্যুইটি থেকে ২০০ ফুট দূরে থাকা নাসার মার্স রোভার পারসেভারেন্স- এ স্থাপিত ক্যামেরার তোলা রঙিন ভিডিও ফুটেজে মঙ্গলের কমলা রঙা পৃষ্ঠের ওপরে হেলিকপ্টারটির উড়ে বেড়ানোর চমৎকার দৃশ্য দেখা গেছে। 

বিষয়টির গুরুত্ব তুলে ধরে জেপিএল-এ কর্মরত ইনজেন্যুইটি প্রজেক্ট ম্যানেজার মিমি অং বলেন, "ভিনগ্রহের বুকেও মানুষ একটি আকাশযান উড়িয়েছে, আমরা এখন তা গর্বভরে বলতে পারব।" 

  • সূত্র: রয়টার্স 
     
Related Topics

টপ নিউজ

ভিনগ্রহে প্রথম উড্ডয়ন / নাসা / মঙ্গলগ্রহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • আকাশে রহস্যময় বস্তু, ইউএফও'র নতুন ভিডিও ও নথি প্রকাশ করল পেন্টাগন
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
  • মঙ্গলগ্রহে প্রথমবারের মতো বজ্রপাতের শব্দ রেকর্ডের দাবি নাসার
  • পৃথিবীর দিকে ধেয়ে আসা ধূমকেতু নিয়ে গুজব সত্য নয়: নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থা

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net