Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
ভারতের পাঠানো কোভিড-১৯ টিকার প্রথম চালান পেল মিয়ানমার 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 January, 2021, 05:15 pm
Last modified: 24 January, 2021, 01:38 pm

Related News

  • দক্ষিণ এশিয়ায় অনুসন্ধানী সাংবাদিকতা নানামুখী হুমকির মুখে: বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে বিশেষজ্ঞরা
  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা
  • আল জাজিরা প্রতিবেদন: হাজার মাইল দূরের যুদ্ধের প্রভাব দক্ষিণ এশিয়ার কৃষিতে
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 

ভারতের পাঠানো কোভিড-১৯ টিকার প্রথম চালান পেল মিয়ানমার 

এর আগে, ভারতের পুনেভিত্তিক সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকা টিকার ডোজ উপহার হিসেবে পায় বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ ও ভুটান
টিবিএস ডেস্ক
22 January, 2021, 05:15 pm
Last modified: 24 January, 2021, 01:38 pm
অক্সফোর্ড/ অ্যাস্ট্রাজেনেকা টিকা কোভিশিল্ড নামে স্থানীয়ভাবে উৎপাদিত হচ্ছে ভারতে। এই ভ্যাকসিনের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় সবার আগে টিকাদান শুরু করেছে দেশটি। ছবি: ডেক্কান হেরাল্ড

ভারতের পাঠানো কোভিড-১৯ টিকা উপহারের প্রথম চালান পেয়েছে মিয়ানমার। শুক্রবার দেশটি ১৫ লাখ ডোজ অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের চালান পায়, যা দিয়ে সাড়ে ৭ লাখ নাগরিককে টিকা দেওয়া হবে। ফলে কোভিডে পর্যুদস্ত দেশটি অতি-জরুরি সহায়তা পেল। 

এশিয়ার নানা দেশে, বিশেষ করে প্রতিবেশীদের লাখ লাখ ডোজ টিকা উপহার হিসেবে দিচ্ছে ভারত। এতে সংশ্লিষ্ট দেশগুলো থেকে ভূয়সী প্রশংসা পেয়ে এবং চীনের আঞ্চলিক প্রভাবকেও কার্যকরভাবে মোকাবিলা করছে নয়াদিল্লি। 

এর আগে, ভারতের পুনেভিত্তিক সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকা টিকার ডোজ উপহার পায় বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ ও ভুটান।  

পরের ধাপে টিকা প্রাপ্তির তালিকায় থাকা দেশের মধ্যে ছিল মিয়ানমার ও সেশেলস দ্বীপপুঞ্জ। চীনের আগে দ্রুতগতিতে প্রতিবেশীদের টিকা সরবরাহে অঙ্গীকার করে এগিয়েই রইল ভারত। নিজস্ব প্রতিশ্রুতির বাস্তব উদাহরণ দিতেই দিল্লি ভ্যাকসিন ডোজ উপহার পাঠানোর সিদ্ধান্ত নেয়। 

শুক্রবার টিকার চালান পৌঁছায় মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে। সেখানে উপস্থিতি ছিলেন দেশটিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সৌরভ কুমার। তিনি বন্দরে উপস্থিত সাংবাদিকদের বলেন, "এটি মিয়ানমারকে দেওয়া ভারতের উপহার।"  

মিয়ানমারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খিন খিন গি জানান, আগামী সপ্তাহে বিতরণ শুরুর আগে আপাতত চালানটি ইয়াঙ্গুনে বিশেষ হিমাগারে সংরক্ষণ করা হবে।  

নারী মুখপাত্রটি বলেন, "প্রথম অগ্রাধিকার পাবে স্বাস্থ্যকর্মীরা এবং তারপর বয়স্কদের দেওয়া হবে।" এসময় তিনি মিয়ানমারে মোট ১ লাখ ১০ হাজার স্বাস্থ্যকর্মী রয়েছেন বলে উল্লেখ করেন। 

টিকার চালান এলেও জনগণকে অসতর্ক না হওয়ার পরামর্শ দেন খিন খিন গি। একইসঙ্গে, সকলকে ভাইরাসের আরও বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান। 

এদিকে মিয়ানমার সরকারের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচি 'সকল নাগরিকের প্রতি সরকারিভাবে কোভিড-১৯ নিয়ন্ত্রণ এবং চিকিৎসায় সহায়তা করার অনুরোধ' করেন।

মহামারির প্রথমদিকে সংক্রমণ সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে পারলেও, দ্বিতীয় ঢেউয়ে পর্যুদস্ত মিয়ানমার। কোভিড-১৯ সংক্রমণে প্রতিবেশী দেশটিতে ২ হাজার ৯৯৭ জনের মৃত্যু এবং এক লাখ ৩৫ হাজার ৭২১ জন আক্রান্ত হওয়ার কথা জানা গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) সূত্রে। তবে সরকারি পরিসংখ্যানের বাইরে প্রকৃত অবস্থা আরও নাজুক বলেই ধারণা করা হচ্ছে। এই মুহূর্তে টিকা সহযোগিতা মিয়ানমারকে সঙ্কট কাটিয়ে উঠতে সাহায্য করবে। 

বিগত কয়েকদিনে সংক্রমণ হার কমছে- এমনটা দেখা গেলেও, স্বাস্থ্য বিশেষজ্ঞরা তার জন্য স্বাস্থ্য পরীক্ষার সংখ্যা যথেষ্ট না হওয়াকেই প্রধান কারণ বলছেন।

ইতোপূর্বে, গত সপ্তাহে মিয়ানমার সফরে এসে চীনে তৈরি ভ্যাকসিনের ৩ লাখ ডোজ সরবরাহের প্রতিশ্রুতি দেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই।  

  • সূত্র: রয়টার্স 

Related Topics

টপ নিউজ

দক্ষিণ এশিয়া / মিয়ানমার / ভারতের কোভিড-১৯ টিকা উপহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • দক্ষিণ এশিয়ায় অনুসন্ধানী সাংবাদিকতা নানামুখী হুমকির মুখে: বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে বিশেষজ্ঞরা
  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা
  • আল জাজিরা প্রতিবেদন: হাজার মাইল দূরের যুদ্ধের প্রভাব দক্ষিণ এশিয়ার কৃষিতে
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net