Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
ভাইরাসের সঙ্গে লড়াইয়ে বিজয়ী হলেন ১০২ বছরের বৃদ্ধা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 May, 2020, 03:55 pm
Last modified: 02 May, 2020, 03:56 pm

Related News

  • বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • সিঙ্গাপুরের হাসপাতালে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
  • উন্নত চিকিৎসার জন্য কাল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে  
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ভেপার ধরিয়ে দিতে হটলাইন, ধরা পড়লে বেত্রাঘাত: ই-সিগারেটের বিরুদ্ধে সিঙ্গাপুরের 'যুদ্ধঘোষণা'

ভাইরাসের সঙ্গে লড়াইয়ে বিজয়ী হলেন ১০২ বছরের বৃদ্ধা

করোনাভাইরাস দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তি এবং বয়স্কদের প্রতি নির্দয়। এতে তাদের প্রাণহানির সংখ্যাই বেশি বৈশ্বিক গড়ে। এরপরেও সবাইকে অবাক করে সুস্থতা লাভ করেছেন ওই ডাচ বৃদ্ধা।
টিবিএস ডেস্ক
02 May, 2020, 03:55 pm
Last modified: 02 May, 2020, 03:56 pm
সিঙ্গাপুরের লি আহ মোই বৃদ্ধাশ্রমের বাসিন্দা ছিলেন আক্রান্ত নারী। ছবি: ব্লুমবার্গ

তার জন্ম হয়েছিল আরেক প্রাণঘাতী বিশ্ব মহামারির কালে- ১৯১৮ সালে। সেবছর বিশ্বজুড়ে দেখা দিয়েছিল স্প্যানিশ ফ্লু নামক এক মহামারি । যাতে প্রাণ হারান কমপক্ষে ৫ কোটি মানুষ। 

আর এখন ২০২০ সালে যখন তার বয়স ১০২ বছর, তখনও আরেক মহামারির দাপটে কাঁপছে বিশ্ব। এতে আক্রান্ত হয়েছিলেন ওই ডাচ বংশদ্ভুত বৃদ্ধা নিজেও।

করোনাভাইরাস দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তি এবং বয়স্কদের প্রতি নির্দয়। এতে তাদের প্রাণহানির সংখ্যাই বেশি বৈশ্বিক গড়ে।

তারপরেও সবাইকে অবাক করে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ওই বৃদ্ধা। এর মধ্য দিয়ে ভাইরাসে আক্রান্ত হয় তারপর সুস্থ হয়েছেন এমন মুষ্টিমেয় কিছু শতবর্ষীর তালিকায় নাম লেখালেন।

আলোচিত বৃদ্ধার পাঁচ সন্তান-সন্তনদি। তাদের সূত্রে তিনি ১১ নাতি-নাতনী এবং তাদের ১৩ সন্তানের নানী ও দাদি।

এর আগে নগররাষ্ট্র সিঙ্গাপুরের লি আহ মোই বৃদ্ধাশ্রমের ১৬ জন অধিবাসী এবং কর্মচারী করোনায় আক্রান্ত হন। আলোচিত বৃদ্ধা ছিলেন তাদেরই একজন। সিঙ্গাপুরভিত্তিক দৈনিক স্ট্রেইটস টাইমস প্রথম তার সুস্থতার খবর প্রকাশ করে।

সিঙ্গাপুরে করোনাভাইরাসের মহামারিতে এখন পর্যন্ত ১৬ জন মারা গেছেন। এদের মধ্যে ৮৬ বছরের দুই বয়োজ্যেষ্ঠ ছিলেন আলোচিত বৃদ্ধাশ্রমটির বাসিন্দা। সেদেশে এখন ১৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

লি আহ মোই বৃদ্ধাশ্রম তাদের এক ফেসবুক পোস্টে লিখেছে, 'আজ খুবই খুশির দিন। কোভিড-১৯ ভাইরাসকে পরাজিত করতে তিনি কঠিন লড়াই করেছেন। আমরা তাকে আন্তরিক অভিনন্দন জানাই।'  

বিশ্ব মহামারির প্রাথমিক পর্যায়ে সংক্রমণ মোকাবেলায় সিঙ্গাপুরের নেওয়া সতর্ক পদক্ষেপগুলো বিশ্ববাপী প্রশংসা কুড়ায়। তবে অধিবাসী শ্রমিকদের একটি আবাসিক স্থাপনা থেকে পরবর্তীতে এই সংক্রমণ দেশব্যাপী ছড়িয়ে পড়ে।

গত এক মাসে সংক্রমণের সংখ্যায় দেশটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এশিয় দেশগুলোর মধ্যে চীন এবং ভারতের পরেই তৃতীয় শীর্ষস্থানে চলে আসে।  

Related Topics

টপ নিউজ

সিঙ্গাপুর / করোনাভাইরাস / বিশ্ব মহামারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • ছবি: সংগৃহীত
    ৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি
  • সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
    সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • সিঙ্গাপুরের হাসপাতালে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
  • উন্নত চিকিৎসার জন্য কাল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে  
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ভেপার ধরিয়ে দিতে হটলাইন, ধরা পড়লে বেত্রাঘাত: ই-সিগারেটের বিরুদ্ধে সিঙ্গাপুরের 'যুদ্ধঘোষণা'

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি

5
সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
অর্থনীতি

সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net