Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
বিশ্বের সর্বপ্রথম দেশ হিসেবে দুই বছরের শিশুদের করোনার টিকা দিচ্ছে কিউবা  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 September, 2021, 02:15 pm
Last modified: 07 September, 2021, 02:27 pm

Related News

  • মার্কিন তেল অবরোধে কিউবার জাতীয় বিদ্যুৎ গ্রিড অচল, অন্ধকারে কোটি মানুষ
  • কিউবার পতন আসন্ন, সিএনএন-কে ট্রাম্প: 'আমি মার্কোকে সেখানে পাঠাবো'
  • ইরান অভিযানের পর এবার সংকটগ্রস্ত কিউবার দিকে নজর ট্রাম্পের
  • কিউবার ‘শান্তিপূর্ণ দখল’ নেওয়ার সম্ভাবনার কথা জানালেন ট্রাম্প
  • ‘আমরা কী করব, তা বাইরের কেউ ঠিক করে দিতে পারে না’: ট্রাম্পের চুক্তির প্রস্তাব নিয়ে কিউবার প্রেসিডেন্ট

বিশ্বের সর্বপ্রথম দেশ হিসেবে দুই বছরের শিশুদের করোনার টিকা দিচ্ছে কিউবা  

২০২০ সালের মার্চ থেকে বন্ধ থাকা স্কুলগুলো পুনরায় খোলার আগে সকল শিশুদের টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে কিউবার।
টিবিএস ডেস্ক
07 September, 2021, 02:15 pm
Last modified: 07 September, 2021, 02:27 pm
প্রতীকি ছবি

বিশ্বের সর্বপ্রথম দেশ হিসেবে দুই বছর বয়সী শিশুদেরকে করোনার টিকা দেওয়া শুরু করেছে কিউবা। সোমবার থেকে টিকা দেওয়া শুরু হয়।
 
এর আগে শুক্রবার দেশটি নিজেদের তৈরি আবদালা এবং সোবরানা ভ্যাকসিন দিয়ে ১২ বছর বা তার বেশি বয়সের শিশুদের জন্য টিকা কার্যক্রম শুরু করে। তবে, এ টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত নয়।  
 
অপ্রাপ্তবয়স্কদের টিকার ক্লিনিকাল ট্রায়াল সম্পন্ন করার পর সোমবার থেকে দেশটি তাদের কেন্দ্রীয় প্রদেশ সিয়েনফুয়েগোসে ২ থেকে ১১ বছর বয়সীদেরকে টিকা দেওয়া শুরু করেছে।  
 
তাছাড়া, সোমবার থেকে দেশটির স্কুলগুলোতেও নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। কিন্তু কিউবার বেশিরভাগ বাড়িতে ইন্টারনেট সংযোগ না থাকায় টেলিভিশন প্রোগ্রামের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলছে সেখানে।

২০২০ সালের মার্চ থেকে বন্ধ থাকা স্কুলগুলো পুনরায় খোলার আগে সকল শিশুদের টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে কিউবার। কম্যুনিস্ট এ দ্বীপে মোট ১১.২ মিলিয়ন লোকের বাস।   

এছাড়াও, বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই ১২ বছর বয়সীদেরকে টিকা দেওয়া শুরু করেছে, এবং কিছু দেশে ছোট শিশুদের উপরেও টিকা কার্যকারিতার পরীক্ষা চালানো হচ্ছে।

চীন, সংযুক্ত আরব আমিরাত এবং ভেনেজুয়েলার মতো দেশগুলোও ঘোষণা করেছে যে তারা ছোট শিশুদেরকে টিকা দেওয়ার পরিকল্পনা করছে। এদিকে সোমবার ৬ থেকে ১২ বছরের শিশুদের জন্য চীনা সিনোভ্যাক টিকার অনুমোদন দিয়েছে চিলি।

কিউবার টিকাগুলো ল্যাটিন আমেরিকায় কোন দেশের তৈরি প্রথম টিকা।

মার্কিন যুক্তরাষ্ট্রের নোভাভ্যাক্স এবং ফ্রান্সের সানোফি টিকার মতো রিকম্বিন্যান্ট প্রোটিন প্রযুক্তির উপর ভিত্তি করে টিকাগুলো তৈরি। তবে নোভাভ্যাক্স ও সানোফিও বর্তমানে ডব্লিউএইচও'র অনুমোদনের অপেক্ষায় রয়েছে।   

বর্তমানে ব্যবহৃত অন্যান্য টিকার মতো রিকম্বিন্যান্ট ভ্যাকসিন সংরক্ষণে তীব্র হিমায়নের প্রয়োজন পড়ে না।

কিউবার বেশিরভাগ স্কুল বন্ধ রয়েছে ২০২০ সালের মার্চ থেকে। পরবর্তীতে গত বছরের শেষে কয়েক সপ্তাহের জন্য স্কুলগুলো খোলা হলেও জানুয়ারিতে আবার বন্ধ করে দেওয়া হয়।  

এ বিষয়ে সরকার ঘোষণা করেছে যে, সকল শিশুকে টিকা দেওয়ার পর এ বছরের অক্টোবর এবং নভেম্বরে স্কুলগুলো ধীরে ধীরে পুনরায় চালু হবে।  

এদিকে বিশ্বব্যাপী স্কুলগুলো যত তাড়াতাড়ি সম্ভব পুনরায় খোলার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ), কারণ "দীর্ঘমেয়াদী বন্ধের প্রভাব হবে তীব্র এবং এটি সমর্থন করা কঠিন।"

সাম্প্রতিক মাসগুলোতে করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ দেখা দিয়েছে কিউবায়। এর ফলে চাপ সৃষ্টি হয় দেশটির স্বাস্থ্য ব্যবস্থার উপর।  

করোনা মহামারি শুরুর পর থেকে দেশটিতে মৃত্যুবরণ করা ৫,৭০০ জনের মধ্যে প্রায় অর্ধেকের মৃত্যু হয়েছে গত মাসে। এ সংখ্যাটি কিউবার মোট করোনাভাইরাস জনিত কেসের প্রায় এক- তৃতীয়াংশ।  

  • সূত্র- বাসস/এএফপি

 

Related Topics

টপ নিউজ

কিউবা / শিশুদের কোভিড-১৯ টিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • মার্কিন তেল অবরোধে কিউবার জাতীয় বিদ্যুৎ গ্রিড অচল, অন্ধকারে কোটি মানুষ
  • কিউবার পতন আসন্ন, সিএনএন-কে ট্রাম্প: 'আমি মার্কোকে সেখানে পাঠাবো'
  • ইরান অভিযানের পর এবার সংকটগ্রস্ত কিউবার দিকে নজর ট্রাম্পের
  • কিউবার ‘শান্তিপূর্ণ দখল’ নেওয়ার সম্ভাবনার কথা জানালেন ট্রাম্প
  • ‘আমরা কী করব, তা বাইরের কেউ ঠিক করে দিতে পারে না’: ট্রাম্পের চুক্তির প্রস্তাব নিয়ে কিউবার প্রেসিডেন্ট

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net