Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
বাবা হতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 March, 2020, 01:25 pm
Last modified: 01 March, 2020, 05:40 pm

Related News

  • ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তি হতে দেননি বরিস জনসন, অভিযোগ চেক প্রধানমন্ত্রীর
  • চলছে সরিয়ে দেয়ার প্রচেষ্টা, লেবার নেতৃত্ব টিকিয়ে রাখতে লড়ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার
  • ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর ক্রমেই চাপ বাড়ছে
  • প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • ‘ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ’: কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাবা হতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস

গত বছরের প্রধানমন্ত্রী নির্বাচনে বান্ধবী ক্যারির সঙ্গে সম্পর্ক নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনায় পড়েন বরিস। এবার আর বান্ধবী নয়, ক্যারিকে বিয়ে করছেন তিনি।
টিবিএস ডেস্ক
01 March, 2020, 01:25 pm
Last modified: 01 March, 2020, 05:40 pm

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গত শনিবার বান্ধবী ক্যারি সায়মন্ডস এর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন বলে জানান বরিস। একইসঙ্গে ক্যারির গর্ভে তার সন্তান আসার সুসংবাদও দিয়েছেন। 

ব্রিটিশ গণতন্ত্রের আড়াইশ বছরের ইতিহাসে বরিসই প্রথম প্রধানমন্ত্রী যিনি দায়িত্বপালনকালে বান্ধবীকে বিয়ে করবেন। 

গত জুলাই থেকেই ১০নং ডাউনিং স্ট্রিটের বাসভবনে জনসনের সঙ্গে বসবাস করছেন ৩১ বছরের তরুণী ক্যারি সায়মন্ডস। পূর্বের ব্রিটিশ প্রধানমন্ত্রীদের তুলনায় বান্ধবীর সঙ্গে উন্মুক্ত মেলামেশার মধ্য দিয়েও নতুন রেকর্ড সৃষ্টি করেছেন ৫৫ বছরের জনসন । 

এর আগে প্রধানমন্ত্রী নির্বাচনের সময় বান্ধবী ক্যারির সঙ্গে সম্পর্ক নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষ থেরেসা মে'র সমালোচনায় পড়েছিলেন বরিস। 

তবে আর যুগল নয়, এবার তারা দম্পত্তি হচ্ছেন। এক যৌথ বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী এবং মিস সিমন্ডস খুবই আনন্দের সঙ্গে তাদের বাগদানের কথা প্রকাশ করছেন। আর আগামী গ্রীষ্মের আগেই তাদের কোলজুড়ে আসতে পারে ফুটফুটে এক শিশু।

একইদিন দেওয়া এক ইনস্টাগ্রাম পোস্টে ক্যারি সিমন্ডস গর্ভধারণের বিষয়টি এতদিন গোপন রাখার কথা স্বীকার করেন। এখন এই কথা জানানোর কারণ হিসেবে বলেন, আমি এখানে এমন ব্যক্তিগত তথ্য দিতে অভ্যস্ত নই, তবে বন্ধুরা যাতে আমার কাছ থেকেই প্রকৃত সত্য জানতে পারেন, সেজন্যই বলছি। 

"আপনারা অনেকেই জানেন, কিন্তু আমার অনেক বন্ধু কিন্তু জানেন না। তাদেরকেই বলছি, আমরা গত বছরের শেষদিকে আঙটি বদল করেছি। আর আগামী গ্রীষ্মের আগেই ফুটফুটে একটি শিশু জন্ম দেওয়ার আশা করছি। নিজেকে আমার খুব সৌভাগ্যবতী বলে মনে হচ্ছে" বলেও জানান তিনি। 

আগের দুটি বিয়ে ভেঙ্গে গেলেও সেই সূত্রে বরিস জনসন চার সন্তানের জনক। এরা হলেন; লারা লেটিস, থিওডর অ্যাপোলো, ক্যাসিয়া পিচেস এবং মিলো আর্থার জনসন। 

প্রথম স্ত্রী আলেগ্রা মস্টিন ওয়েন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই দুই সহপাঠীর বিয়ে টিকেছিল ৬ বছর। দ্বিতীয় স্ত্রী মারিনা হুইলার একজন আইনজীবী, লেখক এবং কলামিস্ট। তার বাবা ছিলেন বিবিসির বিখ্যাত সাংবাদিক স্যার চার্লস হুইলার। 

Related Topics

টপ নিউজ

বরিস জনসন / ব্রিটিশ প্রধানমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তি হতে দেননি বরিস জনসন, অভিযোগ চেক প্রধানমন্ত্রীর
  • চলছে সরিয়ে দেয়ার প্রচেষ্টা, লেবার নেতৃত্ব টিকিয়ে রাখতে লড়ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার
  • ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর ক্রমেই চাপ বাড়ছে
  • প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • ‘ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ’: কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net