Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর ক্রমেই চাপ বাড়ছে

আন্তর্জাতিক

আল জাজিরা
26 July, 2025, 09:20 am
Last modified: 26 July, 2025, 09:30 am

Related News

  • যে কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগের দাবি উঠছে
  • অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • স্টারমার ‘সহযোগিতা করেননি’, যুক্তরাজ্যের সঙ্গে ‘সম্পর্ক আগের মতো নেই’: ইরানে হামলা প্রসঙ্গে ট্রাম্প
  • যুক্তরাজ্যের উপ-নির্বাচনে গ্রিন পার্টির জয়; নিজ ঘাঁটিতেই লজ্জাজনক পরাজয় পেল স্টারমারের লেবার পার্টি

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর ক্রমেই চাপ বাড়ছে

শুক্রবার ব্রিটিশ রাজনৈতিক অঙ্গনের ২২১ জন এমপি একটি খোলা চিঠিতে স্বাক্ষর করে আগামী সপ্তাহে ফিলিস্তিন সংক্রান্ত জাতিসংঘ সম্মেলনের আগেই লেবার নেতৃত্বাধীন সরকারের প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আল জাজিরা
26 July, 2025, 09:20 am
Last modified: 26 July, 2025, 09:30 am
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: রয়টার্স

গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর আরও স্পষ্ট অবস্থান নেওয়ার চাপ বাড়ছে। এরই মধ্যে ব্রিটিশ সরকারের প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির ২০০ জনেরও বেশি সংসদ সদস্য।

শুক্রবার রাজনৈতিক অঙ্গনের ২২১ জন এমপি একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে আগামী সপ্তাহে ফিলিস্তিন সংক্রান্ত জাতিসংঘ সম্মেলনের আগেই লেবার নেতৃত্বাধীন সরকারের প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়।

চিঠিতে বলা হয়, 'আমরা আশা করি, এই সম্মেলনের মাধ্যমে যুক্তরাজ্য সরকার জানাবে—কখন এবং কীভাবে তারা বহু প্রতীক্ষিত দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের জন্য কাজ করবে এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কীভাবে এই লক্ষ্যে সমন্বয় সাধন করবে।'

এতে আরও বলা হয়, 'আমরা বুঝি, যুক্তরাজ্যের পক্ষে সরাসরি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কিন্তু আমাদের ঐতিহাসিক ভূমিকা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার কারণে ব্রিটেনের স্বীকৃতি বিশ্বে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে। সে কারণেই আমরা আপনাদের এই পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।'

লেবার পার্টির এমপি সারা চ্যাম্পিয়ন জানান, চিঠিতে স্বাক্ষরকারীরা নয়টি ভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন। এসব দলের মধ্যে রয়েছে লেবার, কনজারভেটিভ, লিবারেল ডেমোক্র্যাট, স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) ও গ্রিন পার্টি।

221 MPs, from 9 parties, have sent a joint letter to the Prime Minister & Foreign Secretary urging them to recognise Palestine as a state now pic.twitter.com/b2hbX2XCGR— Sarah Champion (@SarahChampionMP) July 25, 2025

এমন সময় এই খোলা চিঠি প্রকাশ পেল, যখন গাজা উপত্যকার ওপর ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণ ও অবরোধ নিয়ে যুক্তরাজ্যসহ বিশ্বজুড়ে জনগণের ক্ষোভ বাড়ছে। এতে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে, প্রাণ হারিয়েছেন বহু মানুষ।

এটি এমন এক সময়েও এসেছে, যখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন, তিনি আগামী সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন।

তিনি এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে লেখেন, 'মধ্যপ্রাচ্যে একটি ন্যায্য ও দীর্ঘমেয়াদি শান্তির প্রতি ফ্রান্সের ঐতিহাসিক প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আমি সিদ্ধান্ত নিয়েছি—ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।'

তিনি লেখেন, 'আমি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আগামী সেপ্টেম্বর মাসে এই ঘোষণা আনুষ্ঠানিকভাবে দেব। তবে এখন সবচেয়ে জরুরি হলো গাজায় যুদ্ধ থামানো এবং সেখানকার মানুষের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা।'

মাখোঁর ঘোষণার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, এ সিদ্ধান্ত 'সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার শামিল'।

তবে গত অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত ৫৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা অব্যাহত রয়েছে।

ইসরায়েলি অবরোধের কারণে ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সংকট চরমে পৌঁছেছে। জাতিসংঘ ও শীর্ষ মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী, অনেক ফিলিস্তিনি শিশু বর্তমানে চরম অপুষ্টিতে ভুগছে এবং মৃত্যুর মুখোমুখি।

শুক্রবার দেওয়া এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, 'গাজায় যে ভয়াবহ দৃশ্য প্রতিদিনই দেখা যাচ্ছে, তা কোনোভাবেই থামছে না।'

তিনি বলেন, 'জিম্মিদের ধরে রাখা, ফিলিস্তিনিদের না খাইয়ে রাখা ও তাদের জন্য সাহায্য বন্ধ করে দেওয়া, চরমপন্থি বসতকারীদের সহিংসতা বাড়ানো এবং গাজায় ইসরায়েলের অতিরিক্ত হামলা—এই সবকিছুই একেবারেই অগ্রহণযোগ্য।'

তবে তিনি এখনই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেননি। বরং বলেন, তিনি 'এই অঞ্চলে শান্তির একটি কার্যকর পথ খুঁজে বের করার জন্য কাজ করছেন।'

কিয়ার স্টারমার বলেন, 'এই পথটি এমন কিছু নির্দিষ্ট পদক্ষেপ নির্ধারণ করবে, যার মাধ্যমে বর্তমান যুদ্ধবিরতির জরুরি প্রয়োজনীয়তা এক সময় স্থায়ী শান্তিতে পরিণত হতে পারে।'

তিনি বলেন, 'ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া অবশ্যই ওই পদক্ষেপগুলোর একটি হতে হবে—এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তবে এটা এমন একটা বড় পরিকল্পনার অংশ হতে হবে, যার মাধ্যমে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ও ফিলিস্তিনি ও ইসরায়েলিদের জন্য স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা যাবে।'

২৫ জুলাই লন্ডনে ডাউনিং স্ট্রিটের সামনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা জড়ো হন। তারা চান, গাজায় যুদ্ধ বন্ধ করতে যুক্তরাজ্য সরকার যেন ইসরায়েলের ওপর চাপ দেয়। ছবি: রয়টার্স

শুক্রবার বিকেলে লন্ডনে কিয়ার স্টারমারের বাসভবনের সামনে থেকে প্রতিবাদ কর্মসূচির খবর জানাতে গিয়ে আল জাজিরার সাংবাদিক মিলেনা ভেসেলিনোভিচ বলেন, বিক্ষোভকারীরা ব্রিটিশ সরকারের অবস্থানের বিরুদ্ধে 'চরম ক্ষোভ' প্রকাশ করেছেন।

তিনি বলেন, 'তাদের অনেকেই নিজেকে অসহায় মনে করেন। তাই তারা এখানে জড়ো হন, যতটা পারে শব্দ করে প্রতিবাদ জানান—এই আশায় যে, যারা ক্ষমতায় আছে, তারা সেটা লক্ষ্য করবে।'

'তারা চান, কিয়ার স্টারমার যেন তার হাতে থাকা ক্ষমতা ও প্রভাব কাজে লাগিয়ে এই সংকট নিরসনে আরও কার্যকর ভূমিকা পালন করেন।'

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ব্রিটিশ সরকারের প্রতি ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং অস্ত্রচুক্তি স্থগিত করার আহ্বানও ক্রমেই জোরালো হচ্ছে।

ভেসেলিনোভিচ জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার প্রস্তুতির মধ্যে কিয়ার স্টারমার 'একটি জটিল কূটনৈতিক পরিস্থিতিতে' পড়েছেন। ট্রাম্প শুক্রবার স্কটল্যান্ড সফরে যাচ্ছিলেন।

তিনি বলেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর স্বীকৃতির ঘোষণার ফলে যুক্তরাজ্যের ওপর চাপ বেড়েছে—কারণ ব্রিটেন ফ্রান্স ও যুক্তরাষ্ট্র উভয়েরই ঘনিষ্ঠ মিত্র।

তবে তিনি জানান, ট্রাম্প ইতোমধ্যে মাখোঁর সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

ভেসেলিনোভিচ বলেন, 'এখানে একটি স্পষ্ট ফারাক দেখা যাচ্ছে—একদিকে ইউরোপের অবস্থান, যা অনেকটাই জাতিসংঘের মানবিক সংস্থাগুলোর পর্যবেক্ষণের সঙ্গে মিলে যায়; অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান, যা প্রায় শতভাগ ইসরায়েল সরকারের বক্তব্যের সাথেই মিলে যায়।'

'এই দুই অবস্থানের মাঝখানেই অবস্থান করছেন কিয়ার স্টারমার, যিনি উভয় পক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চান।'

Related Topics

টপ নিউজ

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি / ব্রিটিশ প্রধানমন্ত্রী / কিয়ার স্টারমার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • যে কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগের দাবি উঠছে
  • অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • স্টারমার ‘সহযোগিতা করেননি’, যুক্তরাজ্যের সঙ্গে ‘সম্পর্ক আগের মতো নেই’: ইরানে হামলা প্রসঙ্গে ট্রাম্প
  • যুক্তরাজ্যের উপ-নির্বাচনে গ্রিন পার্টির জয়; নিজ ঘাঁটিতেই লজ্জাজনক পরাজয় পেল স্টারমারের লেবার পার্টি

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net