Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
ফিলিস্তিনের জনগণ আবুধাবীকে ক্ষমা করবে না: ইরান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 August, 2020, 11:20 am
Last modified: 15 August, 2020, 01:01 pm

Related News

  • ইরানের পারমাণবিক কর্মসূচি ২০ বছর স্থগিতে রাজি আছেন ট্রাম্প
  • ট্রাম্প-শি বৈঠক যেভাবে ইরান যুদ্ধ বন্ধে বড় অগ্রগতি অর্জনে ব্যর্থ হলো
  • আমেরিকানদের ওপর আমাদের কোনো আস্থা নেই, এটাই আলোচনার প্রধান বাধা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ইরানের সামরিক সক্ষমতা নিয়ে ট্রাম্পের দাবি কী, আর গোয়েন্দা তথ্য কী বলছে
  • ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত

ফিলিস্তিনের জনগণ আবুধাবীকে ক্ষমা করবে না: ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “ফিলিস্তিনের নিপীড়িত সকল মানুষ এবং বিশ্বের সকল দেশ দখলদার অপরাধী ইসরাইলি শাসকদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রয়াসকে কখনো ক্ষমা করবেনা।”
টিবিএস ডেস্ক
15 August, 2020, 11:20 am
Last modified: 15 August, 2020, 01:01 pm
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আবুধাবির যুবরাজ মোহাম্মদ আল নাহইয়ান।

ইরান তার চিরশত্রু ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগকে 'কৌশলগত বোকামী' বলে উল্লেখ করে এর নিন্দা জানিয়ে বলেছে, ফিলিস্তিনের জনগণ আবুধাবীকে ক্ষমা করবে না।

শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, "এই উদ্যোগ আবুধাবীর কৌশলগত বোকামী এবং এর ফলে নি:সন্দেহে এ অঞ্চলে প্রতিরোধ অক্ষ জোরদার হবে।"

এতে বলা হয়, "ফিলিস্তিনের নিপীড়িত সকল মানুষ এবং বিশ্বের সকল দেশ দখলদার অপরাধী ইসরাইলি শাসকদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রয়াসকে কখনো ক্ষমা করবেনা।"

এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। 

এক যৌথ বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আবুধাবির যুবরাজ মোহাম্মদ আল নাহইয়ান তখন জানান, তাদের প্রত্যাশা এই 'ঐতিহাসিক অগ্রগতি মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে।'

বিবৃতিতে বলা হয়, ঐতিহাসিক কূটনৈতিক অগ্রগতি মধ্যপ্রাচ্যে শান্তি বয়ে আনবে। তিন নেতার দৃঢ় কূটনীতি ও সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলকে নতুন পথে হাঁটার সাহস যুগিয়েছে। যা আঞ্চলিক বিশাল সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করবে।

বিবিসি'র এক খবরে বলা হয়, চুক্তির আওতায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরাইল ও আমিরাতের প্রতিনিধিরা বিনিয়োগ, পর্যটন, সরাসরি বিমান চলাচল, নিরাপত্তা, টেলিযোগাযোগ, প্রযুক্তি, জ্বালানি, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ ও দূতাবাস স্থাপনের লক্ষ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করবেন।

এই চুক্তি অনুসারে পশ্চিম তীরের দখল ছেড়ে দেয়ার সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদাররা। যদিও ফিলিস্তিনের প্রতি কোন রকমের হুমকির নজির দেখায়নি আরব আমিরাত, তবু একটি আরব দেশ হয়ে ইসরায়েলি দখলদারদের সঙ্গে শান্তি চুক্তি করায় দুশ্চিন্তায় আছেন ফিলিস্তিনিরাও।

ফিলিস্তিন স্বাধীনতা সংগঠনের নির্বাহী কমিটির এক সদস্য আহমেদ মাজদালানি ওয়াশিংটন পোস্টকে বলেন, "ফিলিস্তিনের ইতিহাসে এটি একটি কালো দিন। এই চুক্তি আরব ঐক্যের সম্পূর্ণ পরিপন্থী। ফিলিস্তিনের জনগণ কাউকে যে কোনও কিছুর বিনিময়ে ইসরায়েলকে ছাড় দেওয়ার অনুমতি দেয়নি।"

১৯৪৮ সালে ইসরাইলের স্বাধীনতার ঘোষণার পর ইসরাইল ও আরবের মধ্যে এটি তৃতীয় চুক্তি। এর আগে মিসর ১৯৭৯ সালে ও জর্ডান ১৯৯৪ সালে চুক্তি স্বাক্ষর করেছিল।
 
Related Topics

টপ নিউজ

ইরান / আরব আমিরাত / ইসরাইল / ইসরায়েল-সংযুক্ত আরব আমিরা চুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • ইরানের পারমাণবিক কর্মসূচি ২০ বছর স্থগিতে রাজি আছেন ট্রাম্প
  • ট্রাম্প-শি বৈঠক যেভাবে ইরান যুদ্ধ বন্ধে বড় অগ্রগতি অর্জনে ব্যর্থ হলো
  • আমেরিকানদের ওপর আমাদের কোনো আস্থা নেই, এটাই আলোচনার প্রধান বাধা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ইরানের সামরিক সক্ষমতা নিয়ে ট্রাম্পের দাবি কী, আর গোয়েন্দা তথ্য কী বলছে
  • ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net