Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
প্রিন্স ফিলিপের মৃত্যু নিয়ে গণমাধ্যমের প্রচারের বিরুদ্ধে লক্ষাধিক অভিযোগ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 April, 2021, 03:25 pm
Last modified: 19 April, 2021, 03:34 pm

Related News

  • মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • ফসলহানি, শস্য ফলানোর অর্থাভাব; কয়েক মাসের মধ্যেই খাদ্যসংকটে পড়বে ব্রিটেন: কৃষকদের সতর্কবার্তা
  • আবারও যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান
  • যুক্তরাজ্যকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে কটাক্ষ নেতানিয়াহুর
  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?

প্রিন্স ফিলিপের মৃত্যু নিয়ে গণমাধ্যমের প্রচারের বিরুদ্ধে লক্ষাধিক অভিযোগ

নিজেদের নিয়মিত টিভি ও রেডিও অনুষ্ঠান সরিয়ে দিয়ে বিশেষ প্রতিবেদন ও শ্রদ্ধাজ্ঞাপনসূচক অনুষ্ঠান প্রচার করে গণমাধ্যমগুলো। এর মাত্রা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকরা।
টিবিএস ডেস্ক
19 April, 2021, 03:25 pm
Last modified: 19 April, 2021, 03:34 pm
ছবি: গেটি ইমেজ

প্রিন্স ফিলিপের মৃত্যুর খবর গণমাধ্যমে প্রচারের মাত্রা নিয়ে যুক্তরাজ্যের প্রধান গণমাধ্যম বিবিসির কাছে এক লাখেরও বেশি অভিযোগ জমা পড়েছে বলে বৃহস্পতিবার একটি সূত্র জানায়।

বিবিসির প্রকাশিত তথ্য থেকে জানা যায়, বৃহস্পতিবার পর্যন্ত 'ডিউক অব এডিনবার্গের মৃত্যুর কভারেজ নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করে' ১ লাখ ৯ হাজার ৭৪১টি অভিযোগ তাদের কাছে জমা পড়েছে।

নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিবিসি লিখেছে, 'ডিউক অব এডিনবার্গ, এইচআরএইচ প্রিন্স ফিলিপের মৃত্যু ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গন, উভয় ক্ষেত্রেই ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। কিন্তু এর ফলে স্বাভাবিক টিভি-রেডিও শোগুলো সাময়িক বিঘ্নিত হওয়ায় কিছু দর্শকের বিরক্তির খবর আমরা পেয়েছি।'

বিবৃতিতে আরও বলা হয়, 'জাতীয় তাৎপর্যপূর্ণ কোনো ঘটনায় আমরা সবকিছু সতর্কভাবে বিবেচনা ছাড়াই এমন কোনো সিদ্ধান্ত নিইনা বা পরিবর্তন আনি না, যা জাতীয় গণমাধ্যম হিসেবে বিবিসির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।'

বিবিসির একজন মুখপাত্র এ-ও জানান, তারা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে নিজেদের কভারেজ নিয়ে গর্বিত।

গত মাসে অপরাহ উইনফ্রের সঙ্গে হ্যারি ও মেগানের বিস্ফোরক সাক্ষাৎকার ও হিট টিভি সিরিজ 'দ্য ক্রাউন' প্রচারের পর থেকেই ব্রিটিশ রাজপরিবার নিয়ে সারা বিশ্বের মানুষের আগ্রহ তুঙ্গে। কিন্তু গত ৯ এপ্রিল প্রিন্স ফিলিপের মৃত্যুতে অন্তত ব্রিটেনে গণমাধ্যম সম্পৃক্তি একেবারে শিখরে ওঠে।

ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) ওয়াল-টু-ওয়াল কভারেজ দিচ্ছে-এমন অভিযোগ আসার পর নিজেদের ওয়েবসাইটে একটি উৎসর্গমূলক প্রতিক্রিয়া পোস্ট করে বিবিসি।

রানী দ্বিতীয় এলিজাবেথের সারা জীবনের সঙ্গী ও ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে দীর্ঘদিনের সহচর প্রিন্স ফিলিপ ৯৯ বছর বয়সে গত ৯ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ উপলক্ষে বিবিসি নিজেদের নিয়মিত টিভি ও রেডিও অনুষ্ঠান সরিয়ে দিয়ে বিশেষ প্রতিবেদন ও শ্রদ্ধাজ্ঞাপনসূচক অনুষ্ঠান প্রচার করে। জনপ্রিয় টিভি শো 'ইস্টইন্ডার্স' ও রান্নার প্রতিযোগিতা 'মাস্টারশেফ'-এর মত অনুষ্ঠানও স্থগিত রাখা হয়। অন্যান্য চ্যানেলেও একই কাজ করা হয়।

প্রিন্স ফিলিপ। ছবি: সিএনএন

এছাড়াও বাকিংহাম প্রাসাদ থেকে মৃত্যুসংবাদ প্রকাশের পর জাতীয় রেডিওও তাদের সবকিছুর সুর বদলে ফেলে। অন্যান্য মিউজিক প্রোগ্রাম সরিয়ে দিয়ে তারা দুঃখভারাক্রান্ত গান প্রচার করতে থাকে।

কিন্তু এই প্রক্রিয়ার ফলে বিবিসি তার বেশকিছু দর্শকও হারিয়েছে। বিবিসি ওয়ান-এ গত সপ্তাহের শুক্রবারে ৭টা থেকে ৮টা পর্যন্ত দর্শকসংখ্যা ২ দশমিক ৫৬ মিলিয়ন থাকলেও, এ সপ্তাহে তা ২ দশমিক ৪১ মিলিয়নে নেমে গেছে। অর্থাৎ তাদের প্রায় ৬ শতাংশ দর্শক কমে গেছে বলে জানিয়েছে 'ডেডলাইন'। 

বিবিসি টু-এর দর্শকসংখ্যাও ৬৫ শতাংশ কমে গেছে বলে জানা যায়।

বিবিসি-ফোর ইংল্যান্ড নারী দলের ফুটবল খেলা প্রচারসহ তাদের সকল অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় অনলাইনে কড়া সমালোচনা করেছেন দর্শকরা।

বিবিসির প্রতিদ্বন্দ্বী গণমাধ্যম 'আইটিভি' প্রিন্স ফিলিপকে নিয়ে বিকেল ৫টায় একটি চলচ্চিত্র প্রচার করে। এছাড়াও তারা ৭টায় দুই ঘণ্টাব্যাপী বিশেষ সংবাদ প্রচার ও ৯টায় প্রামাণ্যচিত্র প্রচার করে ফিলিপকে নিয়ে। ফলে স্বভাবতই বিরক্ত হয়েছেন কিছু দর্শক। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আইটিভিরও রেটিং কমেছে ৬০%।

তবে প্রিন্স ফিলিপের মৃত্যুর ঘটনার তুলনামূলকভাবে কম কভারেজ দিয়েছে 'চ্যানেল ফোর'। তাদের রাত ৯টার শো 'গোগলবক্স' সেদিন রেকর্ড ৪ দশমিক ২ মিলিয়ন দর্শক দেখেছেন।

সকল টিভি দর্শকদের থেকে প্রাপ্ত লাইসেন্স ফি'র অর্থায়নে চালিত বিবিসি এক শতক ধরে যুক্তরাজ্যের কেন্দ্রীয় গণমাধ্যম হিসেবে বিবেচিত হলেও বর্তমানে শীর্ষে টিকে থাকার জন্য তাদের বেশ সংগ্রামই করতে হচ্ছে।

প্রধানমন্ত্রী বরিস জনসন বিবিসির ভবিষ্যৎ অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন। 

এছাড়াও নেটফ্লিক্স, অ্যামাজন ও ইউটিউবের মতো নতুন ক্রেজ দর্শকদের বেশি আকর্ষণ করছে এবং বিবিসিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।  

টিভি লাইসেন্স দিতে না পারা কোনো অপরাধ নয় বলে গণ্য করা দলটি শুক্রবার জানায়, অভিযোগ ফরম গঠন করা ছিল 'লজ্জাজনক' এবং তারা বিবিসিকে 'ব্রিটিশবিরোধী' বলে আখ্যা দেয়। 


  • সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

বিবিসি / যুক্তরাজ্য / গণমাধ্যম / প্রিন্স ফিলিপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: রয়টার্স
    বাংলাদেশ থেকে আসা হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের ৬ মাসের মধ্যে ভারতের নাগরিকত্ব দেয়া হবে: অমিত শাহ
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
    তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

Related News

  • মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • ফসলহানি, শস্য ফলানোর অর্থাভাব; কয়েক মাসের মধ্যেই খাদ্যসংকটে পড়বে ব্রিটেন: কৃষকদের সতর্কবার্তা
  • আবারও যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান
  • যুক্তরাজ্যকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে কটাক্ষ নেতানিয়াহুর
  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?

Most Read

1
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে আসা হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের ৬ মাসের মধ্যে ভারতের নাগরিকত্ব দেয়া হবে: অমিত শাহ

2
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net