Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ার পর কপ-২৬-এর মনোযোগ এখন জলবায়ু অর্থায়নের ওপর

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 November, 2021, 01:40 pm
Last modified: 08 November, 2021, 01:42 pm

Related News

  • তীব্র গরমে গর্ভবতী নারী ও নবজাতকদের ঝুঁকি বাড়ছে
  • জলবায়ু পরিবর্তনে তীব্র গরমের ঝুঁকিতে মালয়েশিয়ার তরুণরা; বাড়ছে ত্বকের সমস্যা, তাপজনিত অসুস্থতা
  • সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মরুভূমির জাহাজও এখন অসহায়: তীব্র গরমে মারা পড়ছে আফ্রিকার উট
  • জলবায়ুজনিত তীব্র তাপদাহের দ্বিমুখী আঘাত: বাংলাদেশে আয় কমাচ্ছে, বাড়ছে চিকিৎসা খরচ

প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ার পর কপ-২৬-এর মনোযোগ এখন জলবায়ু অর্থায়নের ওপর

কপ-২৬-এর আয়োজক দেশ ব্রিটেন ফের আলোচনায় গতি ফেরানোর চেষ্টা করবে। ৩৯১ মিলিয়ন ডলারের নতুন তহবিল প্রদানের ঘোষণা দেবে দেশটি।
টিবিএস ডেস্ক
08 November, 2021, 01:40 pm
Last modified: 08 November, 2021, 01:42 pm
ছবি: রয়টার্স

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে কীভাবে সাহায্য করা হবে, সে বিষয়ে চুক্তিতে পৌঁছানোর জন্য সোমবার ধনী দেশগুলোকে চাপ দেবে সরকারগুলো। এছাড়াও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দরিদ্র দেশগুলো ইতিমধ্যে যে ক্ষতির শিকার হয়েছে, তা পোষানোর জন্য কী পদক্ষেপ নেওয়া হবে তার ওপরও জোর দেওয়া হবে।

কপ-২৬-এর আয়োজক দেশ ব্রিটেন ফের আলোচনায় গতি ফেরানোর চেষ্টা করবে। ৩৯১ মিলিয়ন ডলারের নতুন তহবিল প্রদানের ঘোষণা দেবে দেশটি। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব মোকাবিলায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোকে সহায়তা প্রদানও থাকবে ব্রিটেনের ঘোষণায়।

ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, জাপান ডেনমার্কের প্রতিশ্রুত অর্থের বাইরে ঝুঁকিতে থাকা ও জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে এই ৩৯১ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার।

কিন্তু খরা, বন্যা ও অগ্নিকাণ্ড আগের চেয়ে অনেক বেড়ে যাওয়ায় উচ্চ তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিতে উন্নয়নশীল দেশগুলো আরও বেশি পরিমাণ অর্থসাহায্য চায়। তবে উন্নত দেশগুলো কার্বন নিঃসরণ হ্রাসের জন্য অর্থায়ন করতে উৎসাহ দিচ্ছে।

উন্নয়নশীল দেশগুলো ধনী দেশগুলোর বিরুদ্ধে অতীত-প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছে। এই পরিস্থিতিতে সোমবারের অধিবেশনে বিভিন্ন দেশের মন্ত্রীদের মূল আলোচ্য বিষয় হবে জলবায়ু পরিবর্তনের ফলে হওয়া ক্ষয়ক্ষতি ও অভিযোজন। 

গ্লাসগো সম্মেলন শেষ হতে আর মাত্র পাঁচ দিন বাকি। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির হার ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে চুক্তিতে পৌঁছানোর জন্য আর মাত্র পাঁচ দিন সময় পাওয়া যাবে।

তবে উন্নয়নশীল দেশগুলো এবার সতর্ক থাকবে। ১২ বছর আগে কোপেনহেগেনে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ধনী দেশগুলো জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপি খাইয়ে নিতে উন্নয়নশীল দেশগুলোকে ২০২০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও পূরণ করা হয়নি। কপ-২৬-এ ধনী দেশগুলো বলেছে যে ২০২৩ সালের মধ্যে তারা সেই লক্ষ্য পূরণ করবে।

  • সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

কপ-২৬ / জলবায়ু পরিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
    দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • তীব্র গরমে গর্ভবতী নারী ও নবজাতকদের ঝুঁকি বাড়ছে
  • জলবায়ু পরিবর্তনে তীব্র গরমের ঝুঁকিতে মালয়েশিয়ার তরুণরা; বাড়ছে ত্বকের সমস্যা, তাপজনিত অসুস্থতা
  • সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মরুভূমির জাহাজও এখন অসহায়: তীব্র গরমে মারা পড়ছে আফ্রিকার উট
  • জলবায়ুজনিত তীব্র তাপদাহের দ্বিমুখী আঘাত: বাংলাদেশে আয় কমাচ্ছে, বাড়ছে চিকিৎসা খরচ

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

3
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

5
ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
আন্তর্জাতিক

দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net