Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
পুরুষের তুলনায় মন্দ অর্থনৈতিক পরামর্শ দেওয়া হচ্ছে নারী বিনিয়োগকারীদের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 September, 2020, 06:45 pm
Last modified: 07 September, 2020, 08:52 pm

Related News

  • নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক স্বপ্ন পূরণে ‘পাওয়ার অব শি’র ‘উদ্যোক্তা হান্ট’ অনুষ্ঠিত
  • গ্রামের নারীরা যেভাবে দেশের অর্থনীতির চাকা ঘোরাচ্ছেন
  • নারী প্রার্থীদের সহায়তায় নির্বাচনি তহবিল গঠন ও মনোনয়ন বাড়ানোর সুপারিশ নারী উদ্যোক্তাদের
  • বিশ্বজুড়ে ছেলেশিশুর চেয়ে মেয়েশিশু পছন্দ করা মা-বাবার সংখ্যা বাড়ছে
  • বাজেট ২০২৫-২৬: নারী উদ্যোক্তাদের জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ

পুরুষের তুলনায় মন্দ অর্থনৈতিক পরামর্শ দেওয়া হচ্ছে নারী বিনিয়োগকারীদের

আগে থেকেই কম দক্ষ মনে করার কারণে পরামর্শকরা নারী পুঁজি লগ্নিকারীদের ব্যবসায়িক পরিবেশের অপেক্ষাকৃত কম বিশ্লেষণ দেন। প্রায়শই এমন তথ্যের কারণে ব্যবসায়িক বৈঠকে ভুল বোঝাবুঝি এবং ব্যর্থতার শিকার হন নারীরা। এই প্রেক্ষিতেই যুক্তরাষ্ট্রে নারী সম্পদশালীরা পুঁজিবাজার ব্যবস্থাপক এবং পরামর্শক ফার্মগুলোকে এড়িয়ে চলছেন। 
টিবিএস ডেস্ক
07 September, 2020, 06:45 pm
Last modified: 07 September, 2020, 08:52 pm
প্রতীকি ছবি

এশিয়ার অন্যতম বৃহৎ পুঁজিবাজার এবং আর্থিকখাতের ব্যবসা কেন্দ্র হংকং। আছে আন্তর্জাতিক মানের বন্দর, উদ্যমী ও উদ্ভাবনী উদ্যোক্তা এবং  পুঁজি সরবরাহকারী ও পরামর্শক প্রতিষ্ঠান। আর যুক্তরাষ্ট্র তো পৃথিবীর শীর্ষ অর্থনৈতিক পরাশক্তি। কিন্তু, তারপরও বৈষম্যের শিকার হচ্ছেন নারীরা। সাম্প্রতিক সময়ে আর্থিকখাতের পরামর্শক প্রতিষ্ঠানের উপর করা এক জরিপে দেখা গেছে, হংকং এবং যুক্তরাষ্ট্রে নারী ও পুরুষ উভয় লিঙ্গের পরামর্শকই পুঁজি ব্যবস্থাপনায় নারী বিনিয়োগকারীদের অপেক্ষাকৃত কম দক্ষ মনে করেন।  

আগে থেকেই কম দক্ষ মনে করার কারণে পরামর্শকরা নারী পুঁজি লগ্নিকারীদের ব্যবসায়িক পরিবেশের অপেক্ষাকৃত কম বিশ্লেষণ দেন। প্রায়শই এমন তথ্যের কারণে ব্যবসায়িক বৈঠকে ভুল বোঝাবুঝি এবং ব্যর্থতার শিকার হন নারীরা। এই প্রেক্ষিতেই যুক্তরাষ্ট্রে নারী সম্পদশালীরা পুঁজিবাজার ব্যবস্থাপক এবং পরামর্শক ফার্মগুলোকে এড়িয়ে চলছেন। 

পুরুষ বিনিয়োগকারীদের অবস্থান অবশ্য এর বিপরীত। তারা নারীদের মতো এতটা উদার হন। তারা পরামর্শকদের ত্রুটিপূর্ণ বিশ্লেষণের কারণে ভুল সিদ্ধান্তের শিকার হলে, এব্যাপারে সরাসরি অভিযোগ এনে থাকেন। তবে নারীরা বেশি ত্রুটিপূর্ণ তথ্য-উপাত্তের কারণেই ধীরে ধীরে পরামর্শকদের উপর আস্থা হারিয়ে ফেলেছেন, বলে দেখা গেছে। 

আর্থিকখাতের অন্যতম বৃহৎ পরামর্শক সংস্থা ম্যাককিনসে অ্যান্ড কো. সাম্প্রতিক গবেষণাটি করে। এর ভিত্তিতে, পুরুষশাসিত মার্কিন পুঁজি ব্যবস্থাপনা খাতকে নারী গ্রাহকদের প্রতি লিঙ্গ বৈষম্যের মনোভাব পরিহার করে নতুনভাবে তাদের আস্থা অর্জনের আহ্বান জানানো হয়। 

ম্যাককিনসে প্রতিবেদনের বরাতে ব্লুমবার্গ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মার্কিন নারীরা প্রায় ১০ লাখ কোটি ডলারের গৃহস্থালি সম্পদ নিয়ন্ত্রণ করে থাকেন। আগামী এক দশকের মধ্যে এ সংখ্যা তিনগুণ বাড়বে। 

হংকংয়ে সংস্থাটি দুই বছর মেয়াদি এক গবেষণা করে। এর আওতায় স্থানীয় সকল আর্থিকখাত পরিকল্পক সংস্থাকে আনা হয়। দেখা গেছে, এসব পরামর্শকরা নারীদের অধিক ঝুঁকিপূর্ণ উপায় বাৎলে দিয়েছেন পুরুষদের তুলনায়। ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে উভয় লিঙ্গের বিনিয়োগকারীর মধ্যে একই ধরনের মনোভাব থাকা সত্ত্বেও পরামর্শকরা নির্দ্বিধায় নারীদেরকে বেশি ঝুঁকি সম্পন্ন সিদ্ধান্ত নেওয়ার উপদেশ দেয়। 

গবেষণায় অবশ্য সংশ্লিষ্ট শিল্পের অন্ধকার এক দিক উঠে আসে। গবেষকরা বলছেন, অধিক ঝুঁকিপূর্ণ চিহ্নিত হলে বিনিয়োগকারী গ্রাহকের কাছ থেকে বেশি ফি আদায় করা যায়। অর্থাৎ, নারীদের আছ থেকে অন্যায্যভাবে বাড়তি আয়ের একটা অবস্থা তৈরি করা হয়েছে। পরামর্শকরা মনে করে, পুঁজিবাজারের ঝুঁকিপূর্ণ শেয়ারে বিনিয়োগে নারীদের বারবার একই পরামর্শ দেওয়া হলে, তারা সেটি গ্রহণ করেন। এটাই তাদের মূল লক্ষ্য, যার ফলে তাদের মুনাফাও বাড়ে। 

হংকং ইউনিবার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষক এবং ম্যাককিনসে গবেষণা নিবন্ধের সহ-লেখক উৎপল ভট্টাচার্য বলেন, বিনিয়োগে অসন্তোষজনক ফলাফল আসবে নারী লগ্নিকারীদের এমন বাজে উপদেশ দিয়ে পার পেয়ে যাবেন, বলে মনে করেন পরামর্শকরা। এর অর্থ দাঁড়ায়, তারা নারীদের আর্থিক ব্যবস্থাপনায় পুরুষের তুলনায় অদক্ষ এবং অশিক্ষিত মনে করেন। আমরা এটাকেই পরিসংখ্যানের লিঙ্গ বৈষম্য বলে উল্লেখ করেছি । 

যুক্তরাষ্ট্রের আরেক আরেক সম্পদ ব্যবস্থাপক সংস্থা- মেরিল লিঞ্চ ওয়েলথ ম্যানেজমেন্ট আরেকটি চমকপ্রদ গবেষণা করেছে। তারা আর্থিক ব্যবস্থাপকদের সঙ্গে বিনিয়োগকারীদের বৈঠকে চোখের দৃষ্টি অনুসরণ করে। দেখা গেছে, বৈঠকের সময় নারী ও পুরুষ উভয় লিঙ্গের পরামর্শকরা পুরুষ বিনিয়োগকারীর দিকেই বেশি নজর দিয়েছেন, যার পরিমাণ ৬০ শতাংশ। 

বিনিয়োগকারীরা উভয় লিঙ্গের দম্পতি হলেও, বেশি মনোযোগ পেয়েছেন পুরুষেরা। অর্থাৎ,তাদেরকেই মূল সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে প্রাধান্য দেওয়া হয়। আধাঘণ্টা বা ৩০ মিনিটের এক একটি বৈঠকে সম্পদ ব্যবস্থাপকরা গড়ে ১০ বার এমন ভুল করেছেন। 

এসব ভুলের মধ্যে ছিল; দম্পতিদের মধ্য পুরুষ সঙ্গীকে মূল সিদ্ধান্তগ্রহণকারী হিসেবে ধরে নেওয়ার বিষয়টি। দম্পতির সব সম্পদ একসাথে রয়েছে, এবং নারী সঙ্গিটি নিরাপদ সিদ্ধান্তের জন্য পুরুষ সঙ্গীর প্রতি নির্ভরশীল এমন সব পূর্বানুমান করেছেন পরামর্শকরা। এক্ষেত্রে আবার নারীদের চাইতে পুরুষ পরামর্শকেরা দ্বিগুণের বেশি অবহেলা করেছেন নারী গ্রাহকদের।  
 
Related Topics

টপ নিউজ

লিঙ্গ বৈষম্য / নারী উদ্যোক্তা / পরামর্শক সংস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • ছবি: এক্স থেকে নেওয়া
    ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ফাইল ছবি: বাসস
    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

Related News

  • নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক স্বপ্ন পূরণে ‘পাওয়ার অব শি’র ‘উদ্যোক্তা হান্ট’ অনুষ্ঠিত
  • গ্রামের নারীরা যেভাবে দেশের অর্থনীতির চাকা ঘোরাচ্ছেন
  • নারী প্রার্থীদের সহায়তায় নির্বাচনি তহবিল গঠন ও মনোনয়ন বাড়ানোর সুপারিশ নারী উদ্যোক্তাদের
  • বিশ্বজুড়ে ছেলেশিশুর চেয়ে মেয়েশিশু পছন্দ করা মা-বাবার সংখ্যা বাড়ছে
  • বাজেট ২০২৫-২৬: নারী উদ্যোক্তাদের জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

3
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

4
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

5
ছবি: এক্স থেকে নেওয়া
আন্তর্জাতিক

ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা

6
ফাইল ছবি: বাসস
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net