Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
পাঁচ বছরের কমবয়সীদের রোজ এক ঘণ্টার বেশি স্ক্রিনের সামনে থাকা মানা

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
17 October, 2019, 04:40 pm
Last modified: 17 October, 2019, 05:01 pm

Related News

  • চট্টগ্রামে কমছেই না হামের প্রকোপ: ৯ ওয়ার্ড হটস্পট, আক্রান্ত হচ্ছেন প্রাপ্তবয়স্করাও
  • টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • যুদ্ধ শুরুর পর থেকে ইরানে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ২০ বারের বেশি হামলা হয়েছে: ডব্লিউএইচও
  • ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ২০২৬ সালের মধ্যেই তীব্র বায়ুদূষণ নির্মূল করতে চায় চীন

পাঁচ বছরের কমবয়সীদের রোজ এক ঘণ্টার বেশি স্ক্রিনের সামনে থাকা মানা

এক থেকে চার বছর বয়সের শিশুদের প্রতিদিন অন্তত তিন ঘণ্টা বিভিন্ন শারীরিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা দরকার...
টিবিএস রিপোর্ট
17 October, 2019, 04:40 pm
Last modified: 17 October, 2019, 05:01 pm
নয়াদিল্লির একটি বস্তিতে মোবাইল ফোনে গেমস খেলছে বাচ্চারা/ ছবি: রয়টার্স

৫ বছর বয়সী শিশুদের দৈনিক এক ঘণ্টার বেশি টিভি বা ইলেকট্রনিক স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে বা কম্পিউটার বা ভিডিও গেম খেলতে দেওয়া উচিত নয়। আর ১ বছরের কমবয়সীদের একেবারেই স্ক্রিনের সংস্পর্শে আনা উচিত নয়। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ এগুলো। জাতিসংঘের এই অঙ্গ সংস্থাটি এ বিষয়ে তার প্রথম গাইডলাইনে এ-সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। তাদের মতে, ভালো কিছু অভ্যাস গড়ে তুলতে ও পরবর্তী জীবনে স্থূলতাসহ নানা ধরনের শারীরিক অসুস্থতা এড়ানোর জন্য পাঁচ বছরের কমবয়সীদের শারীরিকভাবে সক্রিয় থাকা দরকার। ওদের পর্যাপ্ত ঘুমও প্রয়োজন। এমনটাই জানানো হয়েছে তাদের এক নীতিমালায়।    

“ইলেকট্রনিক যন্ত্রের পর্দায় যেন বাচ্চারা সময় কম দেয় সে ব্যাপারে আমরা সতর্ক করে দিতে চাচ্ছি”, বললেন সংস্থার বিশেষজ্ঞ ড. ফিওনা বুল। 

এক থেকে চার বছর বয়সের শিশুদের প্রতিদিন অন্তত তিন ঘণ্টা বিভিন্ন শারীরিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা দরকার। আর এক বছরের কমবয়সীদের সব ধরনের স্ক্রিন বা ইলেকট্রনিক যন্ত্রের সংস্পর্শ এড়িয়ে চলতে দেওয়া উচিত। তাদের মেঝে-কেন্দ্রিক নানা খেলাধুলায় মগ্ন রাখতে হবে। 

ডব্লিউএইচও বলছে, শারীরিক সক্রিয়তার অভাবে বিশ্বব্যাপী স্থূল ও বেশি ওজনের মানুষের সংখ্যা বাড়ছে। আবার এ থেকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদযন্ত্রের নানা রোগ ও ক্যান্সারে আক্রান্ত হয়ে অল্পবয়সে মৃত্যুঝুঁকি বাড়ছে।   

ড. ফিওনা তাই বলছেন, “খুব অল্প বয়স থেকেই এসব রোগের ঝুঁকি কমাতে কাজ শুরু করা দরকার।”

প্রাপ্তবয়স্ক প্রতি তিন জনের একজন স্থূলতার সমস্যায় আক্রান্ত। ওদিকে প্রতি চার জনে একজন পর্যাপ্ত  শারীরিক কসরত বা ব্যায়াম করে না। 

বিশ্বজুড়ে পাঁচ বছরের কমবয়সী ৪ কোটি শিশু অতিরিক্ত ওজনের অধিকারী। এদের অর্ধেকই আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের। এই সংখ্যা পুরো বিশ্বের শিশুদের প্রায় ৫.৯ শতাংশ।   

শৈশবের সময়টা সক্রিয়তার, প্রতিনিয়ত নতুন কিছু শেখার। এই সময়েই শিশুরা অভ্যাস ও পারিবারিক জীবনধারাগুলো আয়ত্ত করে নেয়। অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ আফ্রিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক হাজার শিশুর উপর চালানো গবেষণায় পাওয়া উপাত্ত থেকে একথা জানায় ডব্লিউএইচও।  

হাঁটাহাঁটি বা সাইকেল চালানোর চেয়ে মোটরচালিত যানে চড়া, স্কুলে ডেস্কে বসে থাকা, স্ক্রিনভিত্তিক খেলা বা টেলিভিশনের পর্দায় মগ্নতা স্বাস্থ্যহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে।  

আজকাল বাচ্চাদের কম ঘুমানোর অন্যতম কারণ টিভি দেখা ও কম্পিউটার গেম খেলা। বিএমআই বা বডি-মাস-ইনডেক্স পরিমাপে দেখা যায়, দীর্ঘদিনের অপর্যাপ্ত ঘুমও শিশুদের শরীরে অতিরিক্ত চর্বি জমার কারণ হয়ে ওঠে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ নীতিমালা সদস্য সব দেশের জন্য প্রযোজ্য বলে জানায় ডব্লিউএইচও।

Related Topics

টপ নিউজ

শিশু স্বাস্থ্য / ডব্লিউএইচও / বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • চট্টগ্রামে কমছেই না হামের প্রকোপ: ৯ ওয়ার্ড হটস্পট, আক্রান্ত হচ্ছেন প্রাপ্তবয়স্করাও
  • টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • যুদ্ধ শুরুর পর থেকে ইরানে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ২০ বারের বেশি হামলা হয়েছে: ডব্লিউএইচও
  • ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ২০২৬ সালের মধ্যেই তীব্র বায়ুদূষণ নির্মূল করতে চায় চীন

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net