Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
নির্দিষ্ট জিনের বাহক হওয়ায় কোভিডের উচ্চ ঝুঁকিতে ৬০% দক্ষিণ এশিয়ান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 November, 2021, 01:45 pm
Last modified: 05 November, 2021, 02:43 pm

Related News

  • যেসব ক্ষেত্রে অক্সফোর্ড- হার্ভার্ডকে ছাড়িয়ে গেছে লন্ডন স্কুল অব ইকোনমিক্স
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • বিশ্বে কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম বিমানবন্দরে নজরদারি জোরদার
  • ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ রেল মন্ত্রণালয়ের
  • বিশ্বের প্রথম ব্যক্তিগত জিন-সম্পাদনা চিকিৎসায় রোগমুক্তি শিশুর

নির্দিষ্ট জিনের বাহক হওয়ায় কোভিডের উচ্চ ঝুঁকিতে ৬০% দক্ষিণ এশিয়ান

জিনটির উচ্চ ঝুঁকিপূর্ণ এ ধরনের কারণে শ্বাসনালীর ভেতরের আবরণী কোষ এবং ফুসফুস ভাইরাসের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারে না।
টিবিএস ডেস্ক
05 November, 2021, 01:45 pm
Last modified: 05 November, 2021, 02:43 pm

কোভিড আক্রান্ত হলে ফুসফুস বিকল হয়ে যাওয়ার আশঙ্কা দ্বিগুণ বাড়িয়ে তোলে এমন জিনের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এ আবিষ্কারের ফলে কিছু নির্দিষ্ট জাতিগোষ্ঠীর সদস্যদের কেন অন্যদের তুলনায় গুরুতর উপসর্গ বেশি দেখা যায় তারও কিছু ব্যাখ্যা মিললো। 

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, জিনটির উচ্চ ঝুঁকিপূর্ণ এ ধরনের কারণে শ্বাসনালীর ভেতরের আবরণী কোষ এবং ফুসফুস ভাইরাসের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারে না।

গত বৃহস্পতিবার প্রকাশিত গবেষণাটি থেকে জানা যায়, দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত ৬০ শতাংশ মানুষ জিনের এ ধরনটি বহন করেন। অন্যদিকে, ইউরোপীয় বংশোদ্ভূত মাত্র ১৫ শতাংশ মানুষ এ জিনের বাহক।

ভারতীয় উপমহাদেশের কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের মধ্যে কোভিডজনিত মৃত্যুহার ও হাসপাতালে ভর্তির হার বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করতে সাহায্য করবে এ গবেষণা।

তবে রোগীদের আর্থসামাজিক অবস্থাসহ আরও নানা বিষয়ের প্রভাব থাকায় এই জিনের উপস্থিতিকেই একমাত্র কারণ ধরে নেওয়া যাবে না বলে সতর্ক করেন গবেষকরা।

আফ্রো-ক্যারিবিয়ান মানুষের ওপর করোনাভাইরাসের ভয়াবহ প্রভাব দেখা গেছে। কিন্তু তাদের মাত্র ২ শতাংশের মধ্যে এ জিনের উপস্থিতি দেখা গেছে।

এলজেডটিএফএল১(LZTFL1) নামে পরিচিত জিনটির বাহক হলে তাদের জন্য ভ্যাকসিন নেওয়া বিশেষভাবে প্রয়োজন বলে উল্লেখ করেন গবেষকরা।

এ গবেষণার ফলে এ জিনের বাহকদের জন্য নির্দিষ্ট চিকিৎসার বিষয়ে গবেষণা হওয়ার সম্ভাবনা তৈরি হলো। এখন পর্যন্ত আলাদা কোনো ঔষধ বাজারে আসেনি।

অক্সফোর্ডের জেনোমিকসের অধ্যাপক ও গবেষণাটির গবেষক জেমস ডেভিস বলেন, "ভাইরাসের সংক্রমণ শুরু হলে ফুসফুস যে প্রতিক্রিয়া দেখায় তা বেশ গুরুতর। গবেষণাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এখন পর্যন্ত বেশিরভাগ চিকিৎসাতেই ভাইরাসের আক্রমণের পর দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রতিক্রিয়া পরিবর্তন নিয়ে কাজ করা হয়েছে।"

কৃত্তিম বুদ্ধিমত্তা ও অত্যাধুনিক মলিকিউলার প্রযুক্তি ব্যবহার করে জিনটি শনাক্ত করেছেন ডেভিস ও তার সহকর্মীরা। 

নির্দিষ্ট অ্যালগরিদম সেটাপের মাধ্যমে মানবদেহের অসংখ্য কোষের বিপুল জেনেটিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করেন তারা। এরপর নতুন এক প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট এই জেনেটিক সিগন্যালের জন্য দায়ী ডিএনএ খুঁজে পান তারা।

গবেষণাটি প্রকাশিত হওয়ার দিনই ডেভিস এক সংবাদ সম্মেলনে বলেন, "অন্য সবকিছু একই থাকলে, আপনার যদি উচ্চ ঝুঁকির জিনোটাইপ থাকে আর কোভিডে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে যান; ৫০ শতাংশ সম্ভবনা হলো এ জিনোটাইপ না থাকলে এমনটা হতো না।"

  • সূত্র: ব্লুমবার্গ

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ / মৃত্যুঝুঁকি / কোভিডজনিত মৃত্যু / অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় / জিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • যেসব ক্ষেত্রে অক্সফোর্ড- হার্ভার্ডকে ছাড়িয়ে গেছে লন্ডন স্কুল অব ইকোনমিক্স
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • বিশ্বে কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম বিমানবন্দরে নজরদারি জোরদার
  • ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ রেল মন্ত্রণালয়ের
  • বিশ্বের প্রথম ব্যক্তিগত জিন-সম্পাদনা চিকিৎসায় রোগমুক্তি শিশুর

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net