Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
নিখোঁজ ইন্দোনেশীয় সাবমেরিনের ধ্বংসাবশেষ মিলেছে সমুদ্রে

আন্তর্জাতিক

24 April, 2021, 07:55 pm
Last modified: 24 April, 2021, 07:58 pm

Related News

  • পৃথিবীতে কি এখন আগের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হচ্ছে, যা বলছে সাম্প্রতিক উপাত্ত
  • স্মার্টওয়াচেই ধরা পড়বে ৫০০ মিটার গভীরের সাবমেরিন! চীন উদ্ভাবন করল অতিক্ষুদ্র সেন্সর
  • ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, অন্তত ৩৮ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি
  • ভারতের কাছ থেকে 'ব্রহ্মস' ও 'অস্ত্র' ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
  • পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

নিখোঁজ ইন্দোনেশীয় সাবমেরিনের ধ্বংসাবশেষ মিলেছে সমুদ্রে

সাবমেরিন নিখোঁজের পর থেকে এখনো পর্যন্ত অক্সিজেনের অভাবে সাবমেরিনে থাকা ৫৩ ক্রুর ইতিমধ্যেই মৃত্যু ঘটেছে বলেই আশঙ্কা করা হচ্ছিলো।
24 April, 2021, 07:55 pm
Last modified: 24 April, 2021, 07:58 pm

নিখোঁজ ইন্দোনেশীয় সাবমেরিনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনীর চিফ অফ স্টাফ, ইউডু মার্গোনো। 

বুধবার বালি সমুদ্রে হারিয়ে যাওয়া ৬ টি ধ্বংসাবশেষ শনিবার গণমাধ্যমের সামনে তুলে ধরা হয়। ধারণা করা হচ্ছে এগুলো সেই নিখোঁজ সাবমেরিনেরই ধ্বংসাবশেষ।

সাবমেরিন নিখোঁজের পর থেকে এখনো পর্যন্ত অক্সিজেনের অভাবে সাবমেরিনে থাকা ৫৩ ক্রুর ইতিমধ্যেই মৃত্যু ঘটেছে বলেই আশঙ্কা করা হচ্ছিলো।

নিখোঁজ সাবমেরিনের ধ্বংসাবশেষের মধ্যে রয়েছে এক বোতল গ্রিজ, একটি ট্ররপেডো লঞ্চার, একটি ধাতব টিউব, প্রেয়ার ম্যাট ও জ্বালা্নি। সমুদ্রের ৮৫০ মিটার গভীরতার স্থলে এগুলোকে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

কেআরআই নাংগালা-৪০২ নামক ঐ সাবমেরিনটিতে করে আগেপরে অভিযানে যাওয়া ব্যক্তিরা জানিয়েছেন যে এসব ধ্বংসাবশেষ ওই সাবমেরিনেরই হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রিজের বোতল দেখে শনাক্ত করা হয়েছে যে একই ধরনের গ্রিজ ওই সাবমেরিনের পেরিস্কোপে লুব্রিকেন্ট হিসেবে ব্যবহৃত হতো।

তবে ইউডুর মতে, সাবমেরিনটি বিস্ফোরিত হওয়া সম্ভব নয়, কিন্তু এর উপর ভারি কিছুর চাপ পড়লে তা ফেটে গিয়ে কিছু জিনিসপত্র বেরিয়ে আসতে পারে।

নিখোঁজ ইন্দোনেশীয় সাবমেরিনটি উদ্ধারে নিজেদের একটি পি-এইট পোসাইডন সাবমেরিন হান্টিং এয়ারক্রাফট নিয়োগ করেছে যুক্তরাষ্ট্র।

ইন্দোনেশীয় নৌবাহিনী বুধবার জানায়, যেই স্থানে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, ঐ অঞ্চলের মধ্যে তারা হেলিকপ্টার ও জাহাজ ব্যবহার করে ৪৪ বছর পুরনো সাবমেরিনটি খোঁজার চেষ্টা করছে।

শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই নয়, সাবমেরিন উদ্ধার করতে অস্ট্রেলিয়াও একটি 'সোনার ইকুইপড ফ্রিগেট' বা শব্দ দ্বারা চিহ্নিত করার একটি প্রযুক্তি ব্যবহার করছে হেলিকপ্টারের সঙ্গে। উদ্ধারের জন্য গভীর তলদেশে অনুসন্ধান করতে পারে এমন একটি জাহাজও ভারত থেকে আসার কথা রয়েছে। কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে সাবমেরিনটি হয়তো পানির চাপেই ভেঙ্গে গিয়েছে।

ইনস্টিটিউট অফ ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ-এর রিসার্চ ফেলো কলিন কোহ বলেন, 'সাবমেরিনটি পানির তলদেশে যাওয়ার ক্ষেত্রে তার সর্বোচ্চ গভীরতার মাত্রা পার করে ফেলার পর হয়তোবা বাইরে চাপে ভেতর থেকে ফেটে গিয়েছে।'

শুক্রবার কর্মকর্তারা জানিয়েছেন, সাবমেরিনটি যদি এখনো অক্ষত অবস্থায় থাকে তাহলে শনিবার ভোর পর্যন্ত চলার মত অক্সিজেন তাদের কাছে থাকবে।

ইন্দোনেশীয় সামরিক বাহিনীর একজন মুখপাত্র, আকমাদ রিয়াদ জানান, সাবমেরিনের ভেতরে থাকা যন্ত্রপাতি ঠিকমত কাজ করলে এখনো এটির অবস্থান চিহ্নিত করা সম্ভব।
 
তবে অক্সিজেন ৭২ ঘন্টা পর্যন্ত থাকতে পারে এটি একটি আশাবাদী চিন্তা হলেও কোহ জানান, অক্সিজেন এরই মধ্যে ফুরিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

সাবমেরিনটি ৬০০-৭০০ মিটার তলদেশে চলে যাওয়ায় এর টিকে থাকার সীমা পার হয়ে গিয়েছিল কিনা এবং সে কারণেই জরুরি পদক্ষেপ গ্রহণ করে বেরিয়ে আসতে পারেনি কিনা তা তদন্ত করে দেখছে ইন্দোনেশীয় নৌবাহিনী।

সাবমেরিনে থাকা ব্যক্তিদের মধ্যে ছিলেন ইন্দোনেশীয় সাবমেরিন বহরের কমান্ডার হ্যারি সেতিয়াওয়ান।

গত শুক্রবার পেন্টাগন জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সচিব লয়েড অস্টিন ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা বাহিনীর প্রধান প্রাবোয়ো সুবিয়ানতোর সঙ্গে কথা বলেছেন এবং সাবমেরিন উদ্ধারকল্পে সবরকম বাড়তি সহায়তার আশ্বাস দিয়েছেন।

সূত্র- সিএনএন 
 
Related Topics

টপ নিউজ

সাবমেরিন / ইন্দোনেশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • পৃথিবীতে কি এখন আগের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হচ্ছে, যা বলছে সাম্প্রতিক উপাত্ত
  • স্মার্টওয়াচেই ধরা পড়বে ৫০০ মিটার গভীরের সাবমেরিন! চীন উদ্ভাবন করল অতিক্ষুদ্র সেন্সর
  • ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, অন্তত ৩৮ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি
  • ভারতের কাছ থেকে 'ব্রহ্মস' ও 'অস্ত্র' ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
  • পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net