Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
ধূমপানের হার কমাতে জাতীয় স্বাস্থ্য পরিষেবাতে ই-সিগারেট অন্তর্ভুক্ত করতে পারে ইংল্যান্ড 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
31 October, 2021, 09:20 am
Last modified: 31 October, 2021, 09:34 am

Related News

  • ই-সিগারেট বাজেয়াপ্ত বা জব্দ না করার নির্দেশ আদালতের
  • ভেপার ধরিয়ে দিতে হটলাইন, ধরা পড়লে বেত্রাঘাত: ই-সিগারেটের বিরুদ্ধে সিঙ্গাপুরের 'যুদ্ধঘোষণা'
  • ইংল্যান্ডের রাস্তায় ঘোরা সেই ‘নেকড়ে-কুকুরের’ ডিএনএ রহস্যের সমাধান
  • বিশ্বব্যাংকের সালিশি আদালতে এস আলমের করা আবেদনের বিরুদ্ধে লড়বে সরকার: গভর্নর
  • বেতন নিয়ে বিরোধ: সরকারের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ৫ দিনের ধর্মঘটে যুক্তরাজ্যের চিকিৎসকরা

ধূমপানের হার কমাতে জাতীয় স্বাস্থ্য পরিষেবাতে ই-সিগারেট অন্তর্ভুক্ত করতে পারে ইংল্যান্ড 

এই পরিকল্পনা বাস্তবায়িত হলে, মেডিকেল পণ্য হিসেবে লাইসেন্সপ্রাপ্ত ই-সিগারেট সরবরাহকারী প্রথম দেশ হবে ইংল্যান্ড।
টিবিএস ডেস্ক
31 October, 2021, 09:20 am
Last modified: 31 October, 2021, 09:34 am
প্রতীকি ছবি/ সংগৃহীত

ধূমপানের হার কমিয়ে আনতে নতুন পরিকল্পনা করছে ইংল্যান্ড। এই পরিকল্পনার অংশ হিসেবে দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস) অন্তর্ভুক্ত হতে পারে ই-সিগারেট। 

এ বিষয়ে নতুন একটি নির্দেশিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ)।

গত শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাজ্য সরকার জানায়, ধূমপান বন্ধ করতে চাওয়া ব্যক্তিদের জন্য সহজলভ্য হতে পারে ই-সিগারেট।

ই-সিগারেট পণ্যের নির্মাতারা এখন তাদের পণ্য সরবরাহের জন্য এমএইচআরএ-এর সাথে যোগাযোগ করতে পারবে। ফলে, দেশের অন্যান্য ওষুধের মতো একই নিয়ন্ত্রক অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে ই-সিগারেট।

এই পরিকল্পনা বাস্তবায়িত হলে, মেডিকেল পণ্য হিসেবে লাইসেন্সপ্রাপ্ত ই-সিগারেট সরবরাহকারী প্রথম দেশ হবে ইংল্যান্ড।

এছাড়া, ১ অক্টোবর থেকে অস্ট্রেলিয়াতে কার্যকর হওয়া থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন (টিজিএ) অনুমোদিত আইন অনুসারে, নিকোটিন ই-সিগারেট এবং তরল নিকোটিন কিনতে ডাক্তারি প্রেসক্রিপশন লাগে কনজ্যুমারদের।    

এডিনবরা বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা লিন্ডা বল্ড বলেন, "ধূমপায়ীদেরকে ধূমপান ত্যাগ করতে সাহায্য করতে পারে ই-সিগারেট। আমরা এটাও জানি, যুক্তরাজ্যে ধূমপায়ীদের প্রতি তিনজনের মধ্যে একজন ব্যক্তি এইসব ডিভাইস ব্যবহার করেন না।

তবে, ই-সিগারেটের খরচ এক্ষেত্রে একটি বাধা হিসেবে কাজ করবে বলে উল্লেখ করেন তিনি। 

এদিকে, যুক্তরাজ্য সরকার জানিয়েছে, ই-সিগারেট সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয়। 

এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, "ই-সিগারেটে নিকোটিন থাকে এবং এটি ঝুঁকিমুক্ত নয়। তবে যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের পর্যালোচনায় দেখা গেছে, নিয়ন্ত্রিতভাবে ই-সিগারেট ব্যবহার ধূমপানের চেয়ে কম ক্ষতিকারক।" তাছাড়া, ওষুধের লাইসেন্সপ্রাপ্ত একটি ই-সিগারেটকে আরও 'কঠোর নিরাপত্তা পরীক্ষায় পাশ করতে হবে' বলে যোগ করেন তারা।    

এনএইচএস-এর মতে, ই-সিগারেটগুলো আলকাতরা বা কার্বন মনোক্সাইড তৈরি না করলেও এর তরলে এবং বাষ্পে কিছু সম্ভাব্য ক্ষতিকারক রাসায়নিক উপাদান পাওয়া যায়। এই ধরণের রাসায়নিক উপাদান সিগারেটের ধোঁয়াতে পাওয়া গেলেও, ই-সিগারেটে এর মাত্রা অনেক কম।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের অধ্যাপক অ্যালান বুবিস বলেন, "লাইসেন্সপ্রাপ্ত ভেপিং পণ্যগুলোকে ওষুধ নিয়ন্ত্রক এমএইচআরএ এর একটি নির্দিষ্ট মান পূরণ করতে হবে। ফলে, চিকিৎসকেরা রোগীদেরকে ই-সিগারেট প্রেসক্রাইব করতে পারবেন। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।" 

এদিকে, ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক রবার্ট ওয়েস্ট বলেন, "ধূমপায়ীরা ইতোমধ্যেই কিছু 'স্টপ-স্মোকিং' সার্ভিস থেকে ই-সিগারেট কিনতে পারে। কিন্তু নতুন পদক্ষেপটি ই-সিগারেটের ব্যবহার বৃদ্ধি করতে পারে," যোগ করেন তিনি।  

তবে, তিনি আরও বলেন, "কোনো স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানেরই তামাক কোম্পানির উৎপাদিত ই-সিগারেট প্রেসক্রাইব করা উচিত নয়"। 
 
সূত্র: সিএনএন
 
Related Topics

টপ নিউজ

ই-সিগারেট / ইংল্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
    নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন
  • বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
    বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

Related News

  • ই-সিগারেট বাজেয়াপ্ত বা জব্দ না করার নির্দেশ আদালতের
  • ভেপার ধরিয়ে দিতে হটলাইন, ধরা পড়লে বেত্রাঘাত: ই-সিগারেটের বিরুদ্ধে সিঙ্গাপুরের 'যুদ্ধঘোষণা'
  • ইংল্যান্ডের রাস্তায় ঘোরা সেই ‘নেকড়ে-কুকুরের’ ডিএনএ রহস্যের সমাধান
  • বিশ্বব্যাংকের সালিশি আদালতে এস আলমের করা আবেদনের বিরুদ্ধে লড়বে সরকার: গভর্নর
  • বেতন নিয়ে বিরোধ: সরকারের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ৫ দিনের ধর্মঘটে যুক্তরাজ্যের চিকিৎসকরা

Most Read

1
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

3
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
বাংলাদেশ

নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন

4
বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
আন্তর্জাতিক

বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net