Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 27, 2026
দিল্লিতে পরাজয়ের মুখে মোদির বিজেপি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 February, 2020, 07:40 pm
Last modified: 09 February, 2020, 11:25 am

Related News

  • ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করায় আন্দোলনরত ছাত্র-জনতাকে নাহিদ ইসলামের অভিনন্দন
  • ‘গোদি মিডিয়া’ তকমা: ভারতে বিক্ষোভকারীদের রোষানলে গণমাধ্যম ও সাংবাদিকরা 
  • ভারতে প্রশ্ন ফাঁস নিয়ে বিক্ষোভ: সংসদ অচল, বড় চ্যালেঞ্জের মুখে মোদি
  • ‘ইসরায়েল শিশু হত্যাকারী’: ঐতিহাসিক রিপোর্টের নেপথ্যে কে এই ‘মধ্যরাতের বদলি’র ভারতীয় বিচারক?
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?

দিল্লিতে পরাজয়ের মুখে মোদির বিজেপি

নির্বাচন শেষে বুথ-ফেরত সমীক্ষার ফলাফল থেকে দেখা যাচ্ছে, তৃতীয়বারের জন্য দিল্লিতে সরকার গঠন করতে যাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।
টিবিএস ডেস্ক
08 February, 2020, 07:40 pm
Last modified: 09 February, 2020, 11:25 am

ভারতের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির কাছে বড় ব্যবধানে হারতে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

শনিবার নির্বাচন শেষে টাইমস নাও-আইপিএসওএস এর বুথ-ফেরত সমীক্ষার ফলাফল থেকে দেখা যাচ্ছে, তৃতীয়বারের জন্য দিল্লিতে সরকার গঠন করতে যাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।

সমীক্ষার ফলাফল থেকে দেখা যাচ্ছে, ২০১৫-র মতো সাফল্য না পেলেও ৭০টি আসনের মধ্যে ৪৪টিতেই জয়ী হতে পারে আম আদমি পার্টি। ২৬টির মতো আসন যেতে পারে বিজেপির কাছে। কংগ্রেস কোনো আসনেই জয়ী হবে না বলে জরিপটি বলছে। শনিবার সন্ধ্যা ৬টায় এ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়।

২০১৫ সালের বিধানসভা নির্বাচনে দিল্লির ৭০টি আসনের মধ্যে একচেটিয়াভাবে ৬৭টিতে জয় পেয়ে সরকার গঠন করেছিল কেজরিওয়ালের আম আদমি পার্টি। ওই নির্বাচনে বিজেপি তিনটি আসনে জয়ী হলেও তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস কোনো আসনই পায়নি।

শনিবার নিজের ভোট দিয়ে বের হওয়ার পর ফের দিল্লির ক্ষমতায় আসবেন বলে আশা প্রকাশ করেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

তবে এখন দেখার বিষয় হলো, বুথ-ফেরত জরিপের এই ফলাফলের সঙ্গে আসল ফলাফলের কতটা মিল হয়। এর আগে ২০১৫ সালের দিল্লির বিধানসভার নির্বাচনে বুথ ফেরতে জরিপে আম আদমি পার্টি ক্ষমতায় আসবে বলে আভাস দেওয়া হলেও আসনের হিসেবের ক্ষেত্রে তা গড়বড় হয়ে গিয়েছিল। 

সেবার বলা হয়েছিল, আম আদমি পার্টি নির্বাচনে মোট ৭০ আসনের মধ্যে ৩১ থেকে ৫৪টি আসন পাবে। পরে দেখা গিয়েছিল, আম আদমি পার্টি ৬৭টি আসন নিয়ে সরকার গঠন করেছিল। 

সে নির্বাচনের বুথ ফেরত জরিপে বলা হয়েছিল, বিজেপি ১৭ থেকে ৩৫টি আসন পেতে যাচ্ছে। কিন্তু আদতে বিজেপি পেয়েছিল মাত্র তিনটি আসন। 

তবে কংগ্রেসের ক্ষেত্রে সব জরিপের ফলাফলই সত্য হয়েছিল। জরিপে বলা হয়েছিল, ওই নির্বাচনে কংগ্রেস কোনো আসনই পাবে না। যদি পায় সেটা সর্বোচ্চ চারটি হতে পারে। ২০১৫ সালে দিল্লির বিধানসভার ওই নির্বাচনে উপমহাদেশের অন্যতম পুরনো রাজনৈতিক দল কংগ্রেস কোনো আসনেই জয় লাভ করেনি।

Related Topics

টপ নিউজ

দিল্লি বিধানসভা নির্বাচন / বিজেপি সরকার / নরেন্দ্র মোদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ছবি: টিবিএস কোলাজ
    ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে ঢুকে গেল বাস, নিহত ১
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে ফ্ল্যাভিও বলসোনারো। ছবি: রয়টার্স
    নেতানিয়াহু ও মিলেইয়ের সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করলেন বলসোনারোর ছেলে
  • সাবেক রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন। ছবি: রয়টার্স
    সংবিধানে দায়মুক্তি থাকলেও দায়িত্ব পালনকালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা, তদন্তে দুদক
  • প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি পাহাড় ও বনভূমি নিয়ে বিস্তৃত জঙ্গল সলিমপুরের বড় অংশই অবৈধ দখলের শিকার। ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন
    জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল

Related News

  • ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করায় আন্দোলনরত ছাত্র-জনতাকে নাহিদ ইসলামের অভিনন্দন
  • ‘গোদি মিডিয়া’ তকমা: ভারতে বিক্ষোভকারীদের রোষানলে গণমাধ্যম ও সাংবাদিকরা 
  • ভারতে প্রশ্ন ফাঁস নিয়ে বিক্ষোভ: সংসদ অচল, বড় চ্যালেঞ্জের মুখে মোদি
  • ‘ইসরায়েল শিশু হত্যাকারী’: ঐতিহাসিক রিপোর্টের নেপথ্যে কে এই ‘মধ্যরাতের বদলি’র ভারতীয় বিচারক?
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

2
ছবি: টিবিএস কোলাজ
অর্থনীতি

ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে ঢুকে গেল বাস, নিহত ১

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে ফ্ল্যাভিও বলসোনারো। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নেতানিয়াহু ও মিলেইয়ের সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করলেন বলসোনারোর ছেলে

5
সাবেক রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন। ছবি: রয়টার্স
বাংলাদেশ

সংবিধানে দায়মুক্তি থাকলেও দায়িত্ব পালনকালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা, তদন্তে দুদক

6
প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি পাহাড় ও বনভূমি নিয়ে বিস্তৃত জঙ্গল সলিমপুরের বড় অংশই অবৈধ দখলের শিকার। ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net